07/08/2026
"যা আপনার, তা পুরো পৃথিবী মিলেও আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।" এই কথাটার গভীরতা আপনাকে বুঝতে হবে।
*
আমাদের জীবনের অর্ধেকেরও বেশি দুশ্চিন্তা হয় একটা কারণে-"যদি আমি ওটা না পাই! "যদি আমার থেকে অইটা চলে যায়! বা হারিয়ে যায়. "যদি মানুষটা আমাকে ছেড়ে চলে যায়! কিংবা ভবিষ্যতে আমার কী হবে!"
আমরা ভুলে যাই, এই পুরো মহাবিশ্ব যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন। ইসলাম আমাদের শেখায় ‘তাওয়াক্কুল’ বা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা।
*
নবী (সাঃ) বলেছেন, "সমগ্র মানবজাতিও যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে আল্লাহর নির্ধারিত অংশ ছাড়া তারা তোমার কোনো উপকার করতে পারবে না। আর যদি তারা সবাই মিলেও তোমার কোনো ক্ষতি করতে চায়, তবে আল্লাহর নির্ধারিত অংশ ছাড়া তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না।" (সুনান তিরমিজি)
*
কাজেই যা আপনার প্লেটে আসার কথা, তা সাত সমুদ্র পার হয়েও আপনার কাছে আসবে। আর যা আপনার ভাগ্যে নেই, তা হাতের মুঠোয় এসেও চলে যাবে।
*
কেউ আপনাকে আল্লাহর দেওয়া সম্মান কেউ কেড়ে নিতে পারে না। পারবে না। সাময়িক একটা ক্ষতি কেউ করলেও আল্লাহ শুধু আপনাকেই সম্মানিত করবে না, যে আপনার ক্ষতি করতে চায় তাকেও অসম্মানিত করবে, লাঞ্চিত করবে দুনিয়া এবং আখিরাতে সবখানেই।
*
আপনার যা হারিয়ে গেছে, তা কখনো আপনার ছিলই না। অইখানে আপনার কল্যাণ ছিলো না। আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু লিখে রেখেছেন।
দুশ্চিন্তা করে আমাদের আজকের দিনের শান্তি নষ্ট করা ছাড়া আর কোনো লাভ নেই। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
আপনার ভাগ্যের পাতা অনেক আগেই সুন্দর করে লিখে রাখা হয়েছে আপনার জন্মের হাজার হাজার বছর আগেই।
কাজেই নিজেকে এমন মানসিকতায় রাখুন যে- "আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যা ফয়সালা করবেন, তাতেই আমার কল্যাণ। এবং আমার কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না... ।"