08/08/2026
কেকের মিষ্টি গন্ধে ভরে যায় ঘর,
তবুও মনে কোথাও অজানা শূন্যতা রয়ে যায়।
মোমবাতির আলোয় মুখটা উজ্জ্বল হয়,
কিন্তু ভবিষ্যতের পথটা এখনো কুয়াশায় ঢাকা।
একটা কেক কাটার মুহূর্তে সবাই একসাথে হয়,
তবুও কিছু অনুভূতি একাই বহন করতে হয়।
কেকের উপর লেখা নামটা ঝলমল করে,
কিন্তু নিজের স্বপ্নগুলোর খোঁজই যেন হারিয়ে যায় ।