ANTAZ BLOG

Call Contact the business

ANTAZ BLOG ANTAZ ALi

04/02/2024

শিরোনাম -- নিঃসঙ্গ উদাস মন }
‌>>>>>>>>>>>>>>>>>>>>>>>
লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ -০৫/০২/২০২৪ইং
>>>>>>>>>>>>>>>
আমার না পাওয়া স্বপ্ন গুলো সযত্নে লুকিয়ে রাখি
আমার যতো কষ্ট দুঃখ মনে হৃদয়ে যত্ন করে মাখি,
আঘাত করলে সহ্য করার ক্ষমতা মনে নিয়ে থাকি
সব সময়ই কি সব আশাতে জীবনে নেই কনো সাথী।

মাঝে মাঝে না পাওয়ার মাঝেও থাকে প্রাপ্তির আনন্দ
ইচ্ছে করে না জীবন যুদ্ধে সময় নষ্টে হয় বড় মন্দ,
জীবন বদলে যায় সম্পর্কের সাথে খুশিতে মন ছন্দ
সার্থের লোভে পড়ে আপনজন হয়ে যায় অন্ধ।

বদলে যায় সময় বদলে যায় দিন বদলে যায় কতো মাস তোমায় নিয়ে ভাবতে ভাবতে জীবন করেছি মোর ক্রাশ,
একটা ঘর গড়তে চেয়েছিলাম সেই ঘরে থাকবে তুমি থাকবো সারাজীবন এক হয়ে কত ভেবেছিলাম আমি।

আকাশ খোলা থাকবে জানালা থাকবে সূর্যের আলো
গাছের ঝরা পাতার ফাঁকে জীবনটা করে গেলে কালো,
ভেবেছিলাম তোমার ঘুম ভাঙ্গাবে সূর্য সকালের আলো
ভাবনা ছিলো বড় ভুল বুঝিনি করবে জীবন এলোমেলো

ভালবাসার উষ্ণতা দিয়ে এখন আমার সঙ্গী আকাশ রাতের দ্রুব তারা বৃষ্টি আর দ্বিগন্তের খোলা বাতাস,
ভালো আছি তোমায় ছাড়া নিঃসঙ্গ সময় মন বড় উদাস মনে দেখি জোছনা তোমায় ভেবে মিছে জীবন শেষ।

মাথা নিচু করার জন্য আছে মোর খাঁটি মাটি
সবকিছু হারিয়ে ফেলেছি হয়েছি আমি খাঁটি,
জীবন যুদ্ধে নই পরাজয় আর কিছু হারাবার নেই ভয়
তোমায় নিয়ে ভেবে আর করবো না এজীবন সুখময়।।।

20/01/2024

শিরোনাম - {দীর্ঘশ্বাসে ভোরা বুক}
>>>>>>
লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ -২১/০১/২০২৪ইং
************-------******************
ঐ আকাশে ওড়াই মন আকাশ কি আর জানে
ঠিকানা নেই কুল নেই মনটা যেনো নাহি মানে,
কোথাও বাজলে মেঘের বজ্র কোন সে কতদূর
পদ্ম পাতায় বিষাদ সিঁন্ধু একা একা কাটে দুপুর।

জলের আয়নায় ভাসে মুখ চোখে ঝরে অশ্রু অভিমানে
জমেছে দুঃখ এ অন্তরে ভাষায় অবেলায় সে কি জানে,
জীবন জ্বলে তার স্মৃতির আগুন অভিসারে
রাত হলেই একলা লাগে পুড়ে মন বিশ্বাস করি কারে।

জানে যদি কেউ কতটুকু ঢেউ হৃদয় সাগরে কত জল কারে দিবো ঠাঁই এ মনের ঘরে আতংকে চোখ টলোমল,
মন উদাসীন ভাল্লাগে না কিছু লাগে যখন একা শূন্য একা একা ফাঁকা তীব্র কষ্ট চারপাশ শুধু তারি জন্য।

বাতাস ছুঁয়ে দেখি হৃদয় থাকে কতোটা দীর্ঘশ্বাস মাখা
স্বপ্ন ঘোরে তোর হয়ে রই জেগে দেখি সব ফাঁকা,
এমন গভীর করে অনাদরে লুকাই মন মহুয়ার তরে
অঝর অথৈ অবাক স্বপনে তার খেয়ালে মন শুধু মরে।

জীবন জুড়ে কান্নায় দুচোখ তার গোপন অভিমান
রাত নিশীথে ভীষণ খুঁজি তোকে দেহে থাকে না প্রান,
কান্না জানে জীবন মানে বিষণ্ণ মন একাত্মতায়
মনুষ্যত্বহীন কতো মানুষ আছে জীবনটাই কেড়ে নেয়।

13/01/2024

শিরোনাম--> নীয়তির চোখে জল
*******************************
লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ, -১৪/০১/২০২৪ইং
>>>>>>>>>>>>>>>>>>>>>>
অশ্রুতে লেখা মোর নীয়তি
জীবন লেখা ফাঁদে,
দুঃখ ভরা ক্লান্ত মনে
হৃদয় শুধু কাঁদে।

ফাল্ত মায়া কাঁধে নিয়ে
ঘুরতে ভালোই লাগে,
ঘুরতে ঘুরতে পথের শেষে
ক্লান্ত মনে অশ্রু বহে।

হৃদয় কাঁদে মন কাঁদে
ঘুরে ফিরি নির্বাসনে,
একলা জীবন একলা মন
চিন্তার আর নাই কারন।

মেঘ কাঁদলে বৃষ্টি ঝরে
চোখ কাঁদলে পানি,
হৃদয় কাঁদলে বুকে ব্যাথা
মনটা যে মরি মরি।

অশ্রু মোর নিত্যসঙ্গী
ফোটায় ফোটায় ঝরে,
ঝরা অশ্রু মুছে দিতে
রুমালটি যে লাগে।

ঝরা অশ্রু মৃছতে মুছতে
চোখ যে ব্যাথা করে,
রমনীর চোখে অশ্রু
বহে নিত্য অপ্রয়োজনে।

পুরুষ কাঁদে অশ্রু ঝরে
কঠিন, কঠিন আঘাতে
বুকের ভিতর জমে জল
কইতে কাউরে নাহি পারে।।

10/01/2024

শিরোনাম -----> {>কষ্ট>}
>>>>>>>>>>>>>>>>>>>>>>
লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ -১১/০১/২০২৪ইং
*******************************************
কষ্টগুলো যদি কাগজ হতো আগুনে পুড়িয়ে ছাই করে দিতাম,
কিন্তুু কষ্ট গুলো তো আগুন সারাক্ষণ পুড়িয়ে পুড়িয়ে
জীবনটা করেছে ছাই
কষ্টই এ জীবন সঙ্গী কোথায় পাবো সুখ কুড়িয়ে নিতাম।

এ জীবনটা আজ নষ্ট কষ্টের সাগর `সুখ`নেই এ মনে
একটু খানি সুখ খুঁজি কে আছে জগতে মন মিলাই তার সনে,
এই পৃথিবীর কতো মানুষ স্বার্থপর করে বেঈমানী
কষ্টে পড়লে মানুষ চেনা যায়,আপন নয়`চোখে ঝরায় পানি।

মুখের হাসিটাও কষ্ট চোখের অশ্রুতে হয় রুমাল নষ্ট
কষ্টের জানালা দিয়ে দেখি বেঈমানদের কতো স্পষ্ট,
কেউ মনে করে না দেখেও না বেঈমানী হাসি দেয় মুখে
এ জীবন আর চাই না আমিও তো থাকতে চাই একটু সুখে।

কষ্ট জলন্ত আগুনের শিখা দেখা যায় না জ্বলে অন্তরে
বিশ্বাসি রমনী জ্বালায় আগুন ধুঁকে ধুঁকে জীবন পুড়ে,
আপন মানুষ গুলো কথার মালা পরিয়ে দেয় গোলে
সইতে পরিনা কইতে পরিনা হৃদয় জ্বলে পারিনা বলে।

ঐ আল্লাহ জন্মই দিলি` জীবনে এতো কষ্ট দিলি কেন
সইতে আর পারিনা কষ্ট মরণ জ্বালায় জ্বলে যে এ মন,
মনে একটু সুখ দিবি না`শুধুই দিয়ে যাবি এ মনে কষ্ট
তুর ভান্ডারে কিষের অভাব জীবনটা করে দিলি নষ্ট।।
এ জীবনে শুধুই কষ্ট আর কষ্ট।।

29/12/2023
28/12/2023

{শব্দহীন কান্না}

24/12/2023

{নিষ্ঠুর যোগে জীবনটা)
>>>>>>>

21/12/2023

সঙ্গহীন পৃথিবী
>>>

18/12/2023

(কোলাহল নেই আজ হৃদয় শহরে)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ -১৯/০১/২০২৩ইং

হাসিটা ছড়িয়ে দাও লুকিয়ে রাখো ক্ষত
আনন্দ'টা সার্বজনীন দুঃখ'টা ব্যাক্তিগত,
আমি কনো স্বার্থপর নই শুধু তোমার মতো
যার কাছে আমার কনো মুল্য নেই শতশত।

তার কাছ থেকে দূরে চলে আসি আমি নির্বাক কষ্ঠে গেঁথে যাই প্রাক্তন স্বপ্ন গুলোকে হৃদয়ে মহা কষ্টে,
কোলাহল হৃদয় শহর এখন আর আগের মতো নেই
বিষন্নতার নোনা জলে ছেয়ে দিয়েছে একান্ত সেই।

পাশে দাঁড়িয়ে একটু ভরসা দেওয়ার মানুষ তো নেই
সমানে দাঁড়িয়েও পথ দেখানোর মানুষ আর পাবো কই, পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার মানুষের অভাব নেই পেয়ালা বিষ দিয়েছে হৃদয়ে তিব্র জ্বালা দিয়েছেও সেই।

আমি রোজ জীবনে বেঁচে মরি তার নিঠুর সংঙ্গাপাতে
দুঃখ একটা মনে মানুষ চিনতে না পেরে কষ্ট মোর কাঁধে,
ভালো আচরন করলেই তারে বড় বিশ্বাস করে ফেলি
বেদনার রোদে পুড়িয়ে জীবন মিছে দুঃখের জাল মেলি।

কি এমন সুখের ঠিকানা খুঁজলিরে তুই মোর মন
একটু দিলাম ছুঁয়ে তোরে একটু দিলাম জল,
একটু হাসি না ফুরোতেই হৃদয় চিড়ে করলি অচল
নদীতে দেখেছি পুর্নিমা চাঁদ ভালোবাসা বড় ভুল।

ডুববো বলেই নৌকো আমার ভিড়াতে পারিনি কূলে
মিছে মায়ায় জড়িয়ে বিচ্ছেদ যার শেষ পরিনতি মুলে,
নিঃসঙ্গতা কাটে না তাই ফুরিয়েছে যতো মায়ার ছল
নিঃসঙ্গতা সঙ্গী করতেই ছিলো তার যতো আয়োজন।

আমি তো হারিয়ে যাবো স্মৃতির কালো আঁধারে
তুই না হয় ভালো থাকিস অন্য কারো শহরে,
রঙিন ব্যাথা কাঁধে'এ বুকে এলোমেলো সিতাং ঝড়
মন ভেঙে হারিয়ে ফেলি কি আর আছে এ মোর নিঃসঙ্গে সব পর।

14/12/2023

{অনন্ত অভিসারে}

লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ -১৫/১২/২০২৩ইং
>>>>>>>>
কুয়াশার আমার চোখের পাতা ছুঁয়ে যায়
কান্নার দাগ শুকায় না বেদনা হৃদয় কুঁড়ে খায়,
প্রিয় যেন এসে দেখে কতো সুখে বেঁচে আছি
তার বিরহে আমি কি সাজ সেজেছি।

হারাবার ভয়ে আজ জেদ গেছে মোর হারিয়ে
সবকিছু হারিয়ে মন শূন্যতে নিঃশব্দে দাঁড়িয়ে,
কোলাহল নেই আছে শুধু অন্ধকার সাজিয়ে
জানালার পাশে দাঁড়িয়ে মিথ্যা আলোয় হাত বাড়িয়ে।

আমার যা হারাবার গেছে হারিয়ে আর পাবো ফিরে
আছে জীবন জুড়ে দুঃখ কষ্ট ব্যথার পাহাড় ঘিরে,
বেদনা ভরা আমার এ মন যন্ত্রণায় বুকে ছিলো কষ্ট
মায়ার পাহাড়ে বাঁধিয়া মন সব হারিয়ে হলো জীবন নষ্ট।

স্বার্থপর এ জগতে কেউ হলোনা মোর আপনজন
আছে কতো স্বজন সুজন তবুও নিঃসঙ্গ এ জীবন ,
জীবনে আছে কতো দ্বিধা দ্বন্দ মিথ্যাবাদীর আয়োজন
অনন্ত অঙ্গন পরিপূর্ণ অভিসারে কষ্ট বুকে দগ্ধ মোর মন।

09/12/2023

{হিংস্রতায় জিন্দা লাশ}
***************************
লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ -১০/০৯/২০২৩ ইং
(((((((((((((((((((((((((((((((((((((((((()))
সারাজীবন সেই মানুষটির কথাই মনে রইলো
যাকে ভেবেছিলাম ভুলে যাবো
স্বপ্ন দেখা কমিয়ে দিয়েছি
কারণ বাস্তবতা অনেক কঠিন।
স্বার্থ যেখানে শেষ
বদনাম সেখান থেকে শুরু
আর এটাই বাস্তবতা
চোখের ইশারা ডাকি বার বার
মনের ইশারায় তোমাকে চাই।
প্রত্যাখ্যান মানুষকে
ভিতর থেকে ভেঙেচুরে
গুঁড়িয়ে দেয়।
অন্ধকারের অব্যর্থ কামনার আগুন
দগ্ধ হওয়া নিষ্পাপ শরীর
কঠিন থেকে নির্গত সিক্ত ধ্বনি
শেষ স্পর্শের সব গল্প তুমি।
ধোকাবাজ ও বেইমান মানুষ গুলাই ভালো থাকে
ভালো থাকে না তারা যারা তাদের বিশ্বাস করে,
পৃথিবীর সবচেয়ে নিমর্ম তৃষ্ণা হলো
কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা
পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম (জীবন) যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
বালিশে শুধু তুলা থাকে না
হাজারো ফোটা নোনা পানিও থাকে নিঃস্তব্ধতার
আমি মেঘের মতো চেয়ে থাকি, চাঁদের মতো হাসি
তারার মতো জ্বলে থাকি, বৃস্টির মতো কাঁদি
দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি।
আমরা অধের্ক দুঃখ পাই আপন মানুষদের থেকে
আর বাকি অধের্ক দুঃখ পাই জীবন থেকে
ভেবে ছিলাম তোকে ছাড়া জীবন চলবে না
সত্যি বলছি এখন আর তোরে মনে পরে না
মনে পড়ে শুধু তোর স্মৃতি।
সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর
করে না সুখের বাস আত্মার গহীনে”
নীরবতা সবচেয়ে বড় চিৎকার
যা বুঝার ক্ষমতা সবার থাকেনা
প্রতিটা মুহূর্ত তোরে মিস করি ঠিকই
কিন্তু ফিরে পেতে চাইনা আর।
বিষণ্ণ সন্ধ্যা সুই হয়ে বুকের কেন্দ্রে কেন্দ্রে মন খারাপ
যা মানসিক শান্তি দিবে না, তা মূল্যবান হলেও পরিত্যাজ্য।
যার সাথে কথা বলার পর আলগোছে নেমে যায় বুকে জমা থাকা বিষাদের পাহাড়, মানুষ তার সম্মুখে
সভ্যতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা নিঃস্ব রিক্ত আমি।
এক বিন্দু সমুদ্রের জল আমায় পুড়িয়ে দেবার ক্ষমতা রাখে।
বুকের ভিতর জমছে লবনাক্ত ধূ ধূ মরুভূমি,
যা এখান থেকে অনন্তকাল দূরে, নক্ষত্রের ওপারে
দূর থেকেই করবি তোর মেঘলা চাঁদের অভিমান
বুঁকের মধ্যে কান পাতলে শুনতে পাবি কষ্টের গুণগান।
স্বৈরাচারী দুঃশাসন এবং তোর বিচ্ছেদের
ধারালো দাঁতের হিংস্রতায় জিন্দা লাশ হয়ে এখনো হাঁটি।

একটি নিঃসঙ্গ জীবন

07/12/2023

{আশার বাসা নেই}

পিছন দিকে তাকাই বটে সামনে হাতটা বাড়াই,
কপাল যদি হয় খারাপ মিলবে না তার সাথে মতে,
মিলে যদি সাথ স্বজনী মিলে না তার মন
জ্বালায় জ্বালায় জীবন নষ্ট সময় যায় সারাক্ষণ।

সময় যখন খারাপ কাটে রয়না কেউ সাথে
ভালো সময় যায় যখন খায় সাথে বসে,
মানুষ রুপি শয়তানেরা টাকার জন্য মজে
উপায় হলে সাথ চিনে না যায় পরের ভোজে।

দিনে দিনে দিন কেটে যায় সময় যায় চলে
দুঃখ কষ্টে জীবন যায় সুখ চলে যায় জলে,
সুখের বসে যাদের মুখে দিলাম অন্ন তুলে
তাদের সুখে মন মজিয়ে আমায় গেলো ভুলে।

আপন চিনে না পর চিনে না খুঁজে নিজের সুখ
তাদেরই জন্য এই জীবনে পড়েছে কত কতই দুঃখ,
এই জীবনে আর আসে না স্বপ্ন সুখের আশা
আর কিছু দিন হয়তো বাঁচবো বলার নেই কোনো ভাষা।

Address

Rajshahi
6260

Telephone

+8801710630942

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANTAZ BLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANTAZ BLOG:

Shortcuts

Share

Category