Vabna kitchen

Vabna kitchen Alhamdulillah ��

মুড়ি দিয়ে চমচম মিষ্টি রেসিপি :প্রথমে এক কাপ মুড়ি বেলেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এরপর একটা কড়াইয়ে এক পোয়া দুধ জাল ...
07/07/2025

মুড়ি দিয়ে চমচম মিষ্টি রেসিপি :
প্রথমে এক কাপ মুড়ি বেলেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এরপর একটা কড়াইয়ে এক পোয়া দুধ জাল করে নিতে হবে,জাল করা দুধের ভেতর মুড়িগুলো দিয়ে দিতে হবে যখন পানি টেনে আসবে তখন নামিয়ে নিতে হবে । এরপর এক কাপ গুঁড়া দুধ , এক চামচ ঘি, অল্প একটু বেকিং পাউডার এবং দুইটা ডিম একসাথে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে । এরপর অন্য একটা পাত্রে দুই কাপ চিনির মধ্যে এক কাপ পানি দিয়ে জাল করে একটা শিরা বানিয়ে নিতে হবে । হাতে একটু ঘি মাখিয়ে বানিয়ে রাখা ডো ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে । এরপর বানানো মিষ্টি গুলো তেলে লাল লাল করে ভেজে নিতে হবে , মিষ্টি গুলো শিরার মধ্যে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যাবে মুড়ি দিয়ে তৈরি চমচম মিষ্টি।

ডিম দিয়ে ঝিঙ্গে ভাজি রেসিপি:প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল আর আস্ত জিরা একটু ভেজে নিয়ে পিঁয়াজ কুচি দিয়ে আরো একটু ভেজে নিতে...
01/07/2025

ডিম দিয়ে ঝিঙ্গে ভাজি রেসিপি:
প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল আর আস্ত জিরা একটু ভেজে নিয়ে পিঁয়াজ কুচি দিয়ে আরো একটু ভেজে নিতে হবে । এবার কেটে নেওয়া ঝিঙ্গে, স্বাদ মতো লবন আর হলুদের গুড়ো দিয়ে নেড়েচেড়ে নিতে হবেকিছুক্ষন , এরপর কাঁচা মরিচের ফালি দিয়ে আবারো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আরো কিছুক্ষন , এরপর একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ।এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে অল্প আচে একটু ভেজে নিলেই রান্না শেষ ।হয়ে গেলো সহজেই মজাদার ডিম দিয়ে ঝিঙ্গে ভাজি, এই ভাজি দিয়ে আসলেই পেট ভরে ভাত খেতে পারবেন ।

গরুর মাংস রান্নার রেসিপি:প্রথমে হাফ কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর  ২চা চামচ পিঁয়াজ বাটা, ১চা চামচ রসুন বাট...
25/06/2025

গরুর মাংস রান্নার রেসিপি:

প্রথমে হাফ কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ২চা চামচ পিঁয়াজ বাটা, ১চা চামচ রসুন বাটা, ১চা চামচ আদা বাটা, ১টেবিল চামচ জিরা গুড়া, ১চা চামচ ধনিয়া গুড়া, ঝাল অনুযায়ী মরিচের গুড়া, ১চা চামচ হলুদের গুড়া আর স্বাদ মতো লবন দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এরপর ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে । চুলায় প্যান বসিয়ে হাফ কাপ রান্নার তেল দিয়ে পিঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে তারপর তেজপাতা দারুচিনি, গোল মরিচ, লবঙ্গ আর এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবেএবার মসলা মেশানো মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ৫মিনিট ভেজে নিতে হবে এরপর অল্প একটু পানি দিয়ে আবারো ২মিনিট নেড়েচেড়ে নিতে হবে।এবার ১৫মিনিট এর মতো কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে এর পর পরিমান মতো গরম পানি দিয়ে ১০-১৫ মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে।

এইভাবে বাচ্চাদের ঘরেই কেক বানিয়ে দিতে পারেন খেজুরের কেক (বাচ্চাদের জন্য)অনেক সফট আর তুলতুলে  ❤️❤️❤️রেসিপি: খেজুরের কেকখে...
18/09/2024

এইভাবে বাচ্চাদের ঘরেই কেক বানিয়ে দিতে পারেন
খেজুরের কেক (বাচ্চাদের জন্য)
অনেক সফট আর তুলতুলে
❤️❤️❤️
রেসিপি: খেজুরের কেক
খেজুর ৬ টা
হাফ কাপ দুধ
একটা ডিম
হাফ চামচ লাল চিনি ( না দিলেও চলবে চিনি)
দুই টেবিল চামচ তেল
এক চিমটি লবণ
হাফ কাপ ময়দা
হাফ চামচ বেকিং পাউডার
প্রস্তুত প্রণালী: খেজুর গুলো ধুয়ে বিচি ফেলে দুধে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
তারপর দুধ খেজুর একসাথে ব্লেন্ড করে খেজুরের পেস্ট এর সাথে ডিম তেল চিনি (ভ্যানিলা এসেন্স ) দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে।
ময়দার সাথে বেকিং পাউডার একসাথে মিশিয়ে চালনি দিয়ে চেলে ডিমের মিশ্রণ এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ইচ্ছেমত প্যানকেক বা কেক তৈরি করে নিতে পারেন অনান্য কেকের মতো।

27/08/2024

Vabna kitchen Video , cooking,

মালটা চা ও লাল চা ☺️❤️
26/08/2024

মালটা চা ও লাল চা ☺️❤️

Address

Bogura
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vabna kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share