18/02/2026
প্রিয় সম্মানিত গ্রাহকবৃন্দ,
আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার প্রিয় Flavor Station–এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হচ্ছে।
গত ২৮ জানুয়ারি Flavor Station ওনার সমাপ্তি হাসান মিনিস্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘ সময় ধরে আমাদের দোকানটি বন্ধ রাখতে হয়েছিল। এই সময়ে অনেকেই খোঁজ নিয়েছেন, পাশে থেকেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আলহামদুলিল্লাহ, এখন তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আবার নতুনভাবে শুরু করতে প্রস্তুত।
📢 আগামী ২১ ফেব্রুয়ারি ( সন্ধ্যা ৭:৩০ টায়) থেকে আমাদের প্রিয় দোকানটি পুনরায় চালু করা হবে, ইনশাআল্লাহ।
আপনাদের সকলকে আবারও সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।
ভালোবাসা ও কৃতজ্ঞতায়,
টিম Flavor Station 💛