MTR Agro

MTR Agro যে কোন প্রয়োজনে শুধু মেসেজ দিতে পারেন ✅
(2)

23/06/2026

ছাগলকে সারাদিন শুধু ফিড খাইয়ে লালন পালন..!

22/06/2026

নিজের স্বপ্নটাকে এতটা সময় দিন..!🥺🙂

যাতে আপনাকে দেখাটা ও মানুষের স্বপ্ন হয়ে যায়..!🥰❤️‍🩹

21/06/2026

ছাগলকে চকচকে ঝকঝকে করার উপায়...!

নীলফামারীর কাজীরহাটে ১০ লাখ টাকার বিনিময়ে ৩ বছরের চুক্তিতে এক তরুণীকে বিয়ে করল চীনা নাগরিক,অভিযোগ উঠেছে বাংলাদেশে এ বিয়ে...
21/06/2026

নীলফামারীর কাজীরহাটে ১০ লাখ টাকার বিনিময়ে ৩ বছরের চুক্তিতে এক তরুণীকে বিয়ে করল চীনা নাগরিক,অভিযোগ উঠেছে বাংলাদেশে এ বিয়ে কতটা যৌক্তিক আলোচনা সমালোচনার ঝড়..!

20/06/2026

🥷☠️!!

ছবিতে দেওয়া কলম গুলো থেকে দূরে থাকবেন..!  রাস্তায় বা যে কোন জায়গায় পড়ে থাকলে সে গুলো সংগ্রহ করতে যাবেন না। এই কলম গুলোর ...
18/06/2026

ছবিতে দেওয়া কলম গুলো থেকে দূরে থাকবেন..!

রাস্তায় বা যে কোন জায়গায় পড়ে থাকলে সে গুলো সংগ্রহ করতে যাবেন না।

এই কলম গুলোর মাধ্যমে বিস্ফোরণ সৃষ্টি হয়ে ছবিতে দেওয়া ভাইটির অবস্থা ভয়াবহ..!😭😭

গরু, ছাগল মোটাতাজা করণ ও লালন পালন করতে আমরা যে সকল উপাদান ব্যবহার করি তা আপনাদের মাঝে শেয়ার করা হলো..!৬০% ভুট্টা, ২০% ড...
17/06/2026

গরু, ছাগল মোটাতাজা করণ ও লালন পালন করতে আমরা যে সকল উপাদান ব্যবহার করি তা আপনাদের মাঝে শেয়ার করা হলো..!

৬০% ভুট্টা, ২০% ডিওআরবি, ১০%খৈল,৫%মিক্স ডাল, ৫%সয়াবিন, ৬%ভিটামিন সাপ্লিমেন্ট।

গরু,ছাগলের বডি ওজন অনুযায়ী খাওয়াতে পারলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই গরু ছাগল মোটাতাজা করণ করা সম্ভব।

ইনশাআল্লাহ আপনারাও পারবেন সফল হতে এর জন্য প্রয়োজন সঠিক পরিশ্রম ও আল্লাহ তায়ালার উপর বিশ্বাস।

মা ছাগলকে বাঁশপাতা খাওয়ালে কি দুধ কমে যায়?অনেকেই প্রশ্ন করেন, মা ছাগলকে বাঁশপাতা খাওয়ালে দুধ কমে যায় কি না।আমার অভিজ...
17/06/2026

মা ছাগলকে বাঁশপাতা খাওয়ালে কি দুধ কমে যায়?

অনেকেই প্রশ্ন করেন, মা ছাগলকে বাঁশপাতা খাওয়ালে দুধ কমে যায় কি না।

আমার অভিজ্ঞতায়, ছাগল বা গরুকে পরিমিত পরিমাণে বাঁশপাতা খাওয়ালে সাধারণত দুধ কমে না। তবে যদি বাঁশপাতাকেই প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বা প্রতিদিন শুধু বাঁশপাতা খাইয়ে পেট ভরানো হয়, তাহলে দুধ উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

এর কারণ হলো, বাঁশপাতায় তুলনামূলকভাবে ফাইবার ও সেলুলোজের পরিমাণ বেশি থাকলেও প্রোটিন ও শক্তি (এনার্জি) কম থাকে। ফলে প্রাণীর শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। আর এই পুষ্টির ঘাটতির কারণেই দুধের পরিমাণ কমে যেতে পারে।

তাই ছাগল বা গরুকে বাঁশপাতা খাওয়াতে চাইলে তা সীমিত পরিমাণে খাওয়ানো উচিত। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাগলকে প্রতিদিন ২ কেজি সবুজ খাদ্য দেওয়া হয়, তাহলে তার মধ্যে প্রায় ২০০–২৫০ গ্রাম বাঁশপাতা রাখা যেতে পারে। বাকি অংশে বিভিন্ন ধরনের ঘাস, লতা-পাতা এবং দানাজাতীয় সুষম খাদ্য দেওয়া উচিত।

কিন্তু যদি প্রাণীর পুরো খাদ্যই বাঁশপাতার ওপর নির্ভরশীল হয়ে যায় এবং সেটি খেয়েই পেট ভরানো হয়, তাহলে পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে দুধ উৎপাদন কমে যাওয়া স্বাভাবিক।

সুতরাং, বাঁশপাতা সম্পূরক খাদ্য হিসেবে খাওয়ানো যেতে পারে, কিন্তু এটিকে কখনোই একমাত্র বা প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা উচিত নয়।

কিছু বলার নেই বর্তমান জেনারেশন টাই এমন চলতেছে..!
15/06/2026

কিছু বলার নেই বর্তমান জেনারেশন টাই এমন চলতেছে..!

ছাগল খামারে বর্ষা শুরু হওয়ার আগে থেকেই বাড়তি পরিচর্যা করতে হবে। ছাগলের রুচি ঠিক রাখতে বর্ষা শুরু হওয়ার আগে থেকেই কৃমি মু...
13/06/2026

ছাগল খামারে বর্ষা শুরু হওয়ার আগে থেকেই বাড়তি পরিচর্যা করতে হবে।

ছাগলের রুচি ঠিক রাখতে বর্ষা শুরু হওয়ার আগে থেকেই কৃমি মুক্ত করে রাখতে হবে।

নিয়মিত লিভারটনিক, জিংক ও ক্যালশিয়াম সিরাপ খাওয়াতে হবে।

ছাগলের বডি ওজন অনুযায়ী ডোজ কম্পিলিট করতে হবে।

এতে করে ছাগলের রুচি ঠিক থাকবে।ছাগলের স্বাস্থ্য দূর্বল হয়ে থাকলে ভিটামিন সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হবে।

বর্ষায় ঘাসের সংকট থাকায় ঘাস শুকিয়ে সংরক্ষণ করে রাখতে হবে।

কম খরচে দানাদার খাদ্য তৈরি করে সারাদিন খাওয়াতে হবে৷ এতে করে ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে৷

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MTR Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share