Faith Over Fear

Faith Over Fear Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Faith Over Fear, Grocers, Gaibandha horinabari, Rangpur.

17/05/2026

“নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

Over Fear

19/03/2026

manush muloto eka 🥲

12/03/2026

baba 🥲

emn ekta ex thakleo panjabi kinte partam 🥲😺
10/03/2026

emn ekta ex thakleo panjabi kinte partam 🥲😺

09/03/2026

স্রষ্টাকে কে সৃষ্টি করল...!

তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করল? উত্তর দে। দেখি কত বড় জ্ঞানী জায়গা হয়েছিস তুই।
আমি মৃদু হেসে বললাম, এই লোক সাজিদের মগজ গড়াগড়ি খেলার চেষ্টা করছে।
সাজিদ বলল— “স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন, এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে। মানে এর কোনো শুরু নেই। তারা আবার ভাবত, এর কোনো শেষও নেই। তাই তারা বলত—যেহেতু এটার শুরু–শেষ কিছু নেই, সুতরাং স্রষ্টার জন্য একটা সৃষ্টিকর্তা দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিকসের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি ভেঙে যায়।
কারণ পদার্থবিজ্ঞানে ঘটে যায় একটা বিপ্লব। থার্মোডাইনামিকসের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে—এই মহাবিশ্ব একসময় তাপগত সাম্যাবস্থায় পৌঁছাবে। তখন সবকিছু থেমে যাবে। কিন্তু এই সূত্রকে উল্টোভাবে প্রয়োগ করলেও সম্ভব নয়। অর্থাৎ কম তাপ অবস্থা থেকে এটাকে বেশি তাপ অবস্থার দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়।
এই ধারণা থেকে প্রমাণ হয়, মহাবিশ্ব চিরন্তন নয়। এটা অন্তত একধরনের প্রক্রিয়া। এর একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিকসের সূত্র আরও বলে, এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সব শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর মহাবিশ্ব ধ্বংস হবে।”
লোকটা বলল— “উঁহু। আসছেন বৈজ্ঞানিক লজিক! সহজ করে বল বাচ্চা।”
সাজিদ বলল— “স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটি ধীরে ধীরে আশেপাশের বাতাসের সাথে তাপ হারাতে হারাতে ঠান্ডা হয়ে থাকে। কিন্তু যদি অনেকক্ষণ পর দেখা যায়, কাপটা আবার গরম হয়ে উঠছে—এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডা হতে পারে।
একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে, কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটাই হচ্ছে থার্মোডাইনামিকসের সূত্র।”
part:..4
book name :paradoxical sajid
running ✅

08/03/2026

wait........ 🏁

01/03/2026

f**k you 🤭

20/02/2026

স্রষ্টা কে সৃষ্টি করল...!
আসলে স্যার, বলতে সংকোচ বোধ করলেও সত্য এটিই যে, নাস্তিকতার ওপর আপনি যেসব লজিক দেখিয়েছেন, সেগুলো এতটাই দুর্বল যে, নাস্তিকতার ওপর আমি বেশিদিন ঈমান রাখতে পারিনি।
এইটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল।
লোকটার চেহারাটা মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করল। বলল—
‘তার মানে বলতে চাইছিস, তুই এখন আমার চেয়েও বড়ো পণ্ডিত হয়ে গেছিস? আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস? বেশি বুঝে ফেলেছিস?’
সাজিদ তখনও মাথা নিচু করে আছে।
লোকটা বলল—
‘যাকগে! একটা সিগারেট খাব। ম্যাচ নেই। তোর কাছে আছে?’
‘জি স্যার।’ এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না। তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সব সময়।
লোকটা সিগারেট ধরাল। কয়েকটা জোরে জোরে টান দিয়ে ধোঁয়া ছাড়ল। ধোঁয়াগুলো মুহূর্তেই কুয়াশার আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠতে লাগল। আমি সেদিকে তাকিয়ে আছি।
লোকটার কাশি উঠল। কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়ল। এই মুহূর্তে ওর সিগারেট খাওয়ার আর ইচ্ছে নেই সহজেই। লোকটি সিগারেটের টুকরোটা নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেঁতলে গেল।
সাজিদের দিকে ফিরে লোকটা বলল—
‘তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে?’
সাজিদ হাঁ-সূচক মাথা নেড়ল।
‘স্রষ্টা এই বিশাল, বিশ্বজগত সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করিস তো?’
আবারও সাজিদ হাঁ-সূচক মাথা নেড়ল।
এবার লোকটা একটু অদ্ভুত রকম হাসি দিল। এই হাসি এতটাই বিদ্রূপে ভরা ছিল যে, তাতে আমার গা ছমছম করে উঠল।
লোকটি বলল—
‘তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করল?’
এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদ্রূপাত্মক হাসিটা হাসল।
সাজিদ বলল—
‘স্যার, বাই ডেফিনিশন, স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি “ক” সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তখনই আবার প্রশ্ন উঠবে, তাহলে “খ”-এর সৃষ্টিকর্তা কে? তখন যদি বলি “খ”-এর সৃষ্টিকর্তা “গ”, তাহলে আবার প্রশ্ন উঠবে— “গ”-এর সৃষ্টিকর্তা কে? এভাবে চলতেই থাকবে। কোনো সমাধানে যাওয়া যাবে না।’
লোকটি বলল—
‘সমাধান আছে।’
part...3
book name :paradoxical subject
running ✅

18/02/2026

স্রষ্টাকে কে সৃষ্টি করল...!

এরপর সে লোকটার দিকে ফিরে বলল— ‘স্যার, এ হলো আমার বন্ধু, আরিফ।’
লোকটা আমার দিকে তাকাল না। সাজিদের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে মৃদু হাসি।
আমার তখনও ঘোর কাটেনি। কী হচ্ছে এসব? আমিও ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম।
সাজিদ আর স্থাপন রুবায়েত আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। এমনভাবে কথা বলছে, যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চেনে।
লোকটা সাজিদকে বলল— ‘তোমাকে কত করে বলেছি, আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালোভাবে পড়তে। পড়েছো?’
সাজিদ বলল— ‘হ্যাঁ স্যার। পড়েছি তো।’
‘তাহলে আবার আস্তিক হয়ে গেলে কেন? নিশ্চয় কোনো তানিদের ফাঁদে পড়েছ? কে সে? নাম বল? পেছনে যে আছে— কী জানি নাম?’
‘আরিফ।’
‘ও, এই তানিদের ফাঁদে পড়েছ বুঝি? দাঁড়াও, তাকে আমি মজা দেখাচ্ছি।’
এই বলে লোকটা বসা থেকে উঠতে গেল।
সাজিদ জোরে বলে উঠল— ‘না না স্যার! ও কিছু জানে না।’
‘তাহলে?’
part...2
book name : paradoxical sajid
running... ✅

18/02/2026

স্রষ্টাকে কে সৃষ্টি করল...!

ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বৃদ্ধ লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো। গায়ে মোটা একটি শাল জড়ানো। পৌষের শীত। লোকটা হালকা কাঁপছে।
আমরা খুলনা থেকে ফিরছিলাম। আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আড়ষ্ট হয়ে বসে আছে। স্টেশনে এ রকম কত লোকই তো বসে থাকে। তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল।
লোকটার কাছে গিয়েই সাজিদ ধপাস করে বসে পড়ল। আমি দূর থেকে খেয়াল করলাম, লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে।
আচ্ছা! খুলনার স্টেশন। এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? তা ছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি শেষে প্রতিদিন ওই জায়গাটায় বসেই হয়তো রাত কাটিয়ে দেয়।
আমাদের রাতের ট্রেন। এখন বাজে রাত দুইটা। এই সময় সাজিদের সাথে কারও দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই। অদ্ভুত!
আমি আরেকটু এগিয়ে গেলাম। একটু অন্ধকার হতে দেখলাম, বৃদ্ধলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকল। গেলাম।
লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছি না।
সাজিদ বলল— ‘এইখানে বস। উনি হচ্ছেন হুমায়ূন স্যার।’
হুমায়ূন স্যার? এই নামের কোনো স্যারকে তো আমি চিনি না। সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ূন স্যার, অমনি সাজিদ আবার বলল— ‘হুমায়ূন কবির আজাদকে চিনিস না? উনি আর কী।

part..1
book name :paradoxical Sajid
running ✅

Address

Gaibandha Horinabari
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faith Over Fear posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category