23/09/2026
আলহামদুলিল্লাহ! পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় বন্ধু মোঃ শফিউর রহমান সোহেল এর ছোট ভাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (BJS) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ / জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আজকের এই আনন্দের দিনে আমার ভালো লাগাটা একেবারেই অন্যরকম। একসময় তিনি আমার কিন্ডারগার্টেন স্কুলের অনুগত ছাত্র ছিলেন—যার শৈশবের শিক্ষার যাত্রায় আমিও কিছুটা ভূমিকা রাখতে পেরেছিলাম। আর আজ আমি পেশায় একজন আইনজীবী (অ্যাডভোকেট), আর আমার সেই ছোট্ট ছাত্রটি হতে যাচ্ছেন আমাদের আদালতের বিজ্ঞ বিচারক (স্যার)! শিক্ষক ও আইনজীবী—দুই জায়গা থেকেই আজ আমার মন আনন্দে ও গর্বে ভরে উঠছে।
কঠিন অধ্যবসায়, পিতামাতা ও শিক্ষকদের দোয়া এবং নিজের মেধার জোরে তিনি আজ তাঁর স্বপ্নের ঠিকানায় পৌঁছেছেন।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে সততা, প্রজ্ঞা ও ন্যায়বিচারের সাথে দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করেন। শুভকামনা ও নিরন্তর দোয়া রইল! ⚖️❤️