06/08/2026
কিছুদিন ধরে মনে হচ্ছে, মাথার ভেতর যেন একসাথে অনেকগুলো ট্যাব খোলা।
একদিকে রিমোট জব, অন্যদিকে হোম কিচেনের অর্ডার, আবার নিজের ব্যক্তিগত কাজ। এর মাঝেই অসুস্থতা নাই তবুও অসুস্থ লাগে! সবকিছু একসাথে সামলাতে গিয়ে absent minded হয়ে যাচ্ছি ,সবখানে ভুল হচ্ছে।
গতকালও তেমনই একটা দিন ছিল।
১০ পিস মোমোর একটা অর্ডার ছিলো ৬পিস প্যাক করে পাঠিয়েছি। পার্সেল যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো... আমি কি ১০ পিসের বদলে ৬ পিস দিয়ে ফেলেছি?
চেক করে বুঝলাম, সত্যিই তাই।
সেই মুহূর্তে সবচেয়ে বড় টেনশন ছিল না বাকি ৪ পিসের। ভয় হচ্ছিল, আপু হয়তো বক্স খুলে ভাববেন, "আমি তো ১০ পিস অর্ডার করেছি দিলো ৬পিস!" হয়তো খাবারটা ভালো লাগলেও আমার এই ভুলের জন্য একটা ১-স্টার রেটিং দিয়ে দেবেন।🥹
আর তখন আমার কাছে উনার নম্বরও ছিল না। সঙ্গে সঙ্গে যোগাযোগ করার কোনো উপায়ও ছিল না। শুধু দোয়া করছিলাম উনি খারাপ রিভিউ না দেয়।
আলহামদুলিল্লাহ, পরে একজন well wisher er সাহায্যে উনার নম্বর পেলাম। সব খুলে বললাম, রিফান্ড করতেও চেয়েছিলাম। কিন্তু উনি সুন্দরভাবে বললেন, "পরের অর্ডারে দিলেই হবে।"
আলহামদুলিল্লাহ🤍🤍
আসলে একসাথে অনেক দায়িত্ব সামলাতে গেলে এমন ভুল হওয়া স্বাভাবিক কিন্তু কোনোটাকেই কম প্রায়োরিটি দেয়া যাবেনা। আমার সব কাজ আমার কাছে সমান গুরুত্বপূর্ণ🤍