28/07/2026
আপনি নার্সিং অফিসার,,
আপনি সকাল সাড়ে সাতটায় ওয়ার্ডে ঢুকবেন এক দৌড়ে গিয়ে ওয়াশরুম পরিষ্কার আছে কিনা দেখবেন,,
পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর একজন সুপারভাইজার হিসেবেও আপনাকেই দায়িত্ব পালন করতে হবে। কারন,,আপনি একজন নার্সিং অফিসার,,সেই দায়বদ্ধতাও আপনিই নিবেন,,
ঠিকঠাক মতো রোগীরা পথ্য পেয়েছে কিনা?
দেখলেন না কেন?
আপনি একজন নার্সিং অফিসার না?
তাহলে কেন দেখবেন না? বলুন,,
তারমানে আপনি ডায়েড সেকশনেরও একজন দায়িত্বরত কর্মচারী,,,,
ডা:,,নার্স ওয়ার্ড এর মধ্যে এতগুলো লোক কেন?? শুধু রুগী বাদে সবগুলো লোককে বের করে দেন,,
আপনি একজন সিকিউরিটির দায়িত্বও পালন করবেন,
কারণ আপনি একজন নার্সিং অফিসার,,
বাকিসব কর্মচারীরা এত দেরি করে আসে কেন? কিছু বলেন না এদের??
ঠিকঠাক মতো কোন কাজ করে না,এসব কি ? হুম?
আপনি নার্সিং অফিসার : জি স্যার,দেখছি স্যার,,,
দুইশ থেকে আড়াইশো রোগীর পথ্য তালিকা,
মেইন অর্ডার খাতা,
কতগুলো সাদা চাদর,বালিশ,কম্বল,রোগীরা সঙ্গে করে বাসায় নিয়ে চলে গিয়েছে, সেগুলো হেঁটে হেঁটে গুনে মিলাতে না পারলে,,পকেট থেকে ভর্তুকি দিবেন,,
ময়লা সাদা চাদর ওয়ার্ডের আনাচে-কানাচে কোথায় কোথায় পড়ে আছে,,সেগুলো ও আপনিই দেখবেন,,
প্রত্যেকটা ইউনিটের ডক্টর এর সাথে রাউন্ড দিবেন বাধ্যতামুলক,,,
টাইমলি রোগীর ঔষধ দিবেন,প্রত্যেকটা নতুন রোগী রিসিভ করবেন, তাদের প্রত্যেক জনের সকল ঔষধ দ্রুত দিয়ে দিবেন,,আরো কত কিছু,,
এসব করতে করতে যে আপনি খাবার খেতে ভুলে গিয়েছেন, সেটাও খাওয়ার এখন দরকার নাই কারণ এখন অলরেডি একটা বেজে গিয়েছে,,,
মানে আপনি একজন নার্সিং অফিসার আপনাকে আবার খাবার খেতেই হয়,,
((এত এত দায়িত্বের মধ্যে আপনি একটু হাসতে পারবেন না, পাশে বসা আপনার সহকর্মীর সাথে দুটো কথা বলতে পারবেন না,,
আপনার সামনে ক্যামেরা উঠিয়ে নিজের মত করে কথোপকথন, তারপর ভিডিও ভাইরাল,
ক্যামেরার অপজিটে আদৌ আপনি অপরাধী কিনা?? আপনারও অনেক কথা বলার থাকার পরও,
যখন আপনি ভদ্রতা বজায় রাখছেন,তখনও আপনার নীরবতাই নাকি অপরাধের চিহ্ন রাখছে,,
অথচ এই ক্যামেরার আড়ালে আপনি একজন নার্সিং অফিসার হয়ে কত মানুষকে যে সাহায্য করছেন, ব্যাকআপ দিচ্ছেন,,কেউ কেউ নিজের শরীরের ব্লাড পর্যন্ত অচেনা রোগীদের দিচ্ছেন,, গরিব অসহায় রোগীকে নিজের পকেট থেকে টাকা দিয়ে হেল্প করছেন,, সমাজকল্যাণ ফান্ডে জনসাধারণের জন্য লাখ লাখ টাকা দিচ্ছেন,, এসব নিয়ে কে নিউজ করবে, কে ক্যামেরা ধরে আপনাকে বাহবাহ দিবে,,))
এর মধ্যে আবার পাতি নেতা থেকে উপনেতা পর্যন্ত আপনাকে কাপ তে কাপ তে ম্যানেজ করতে হবে,,
এই এতগুলো দায়িত্ব পালন করেন আপনি,,
আপনি নিজেকে কি মনে করেন বলেন তো,,,
আপনাদের নার্সদের এত হেডাম কেন বলেন তো?
ওয়ার্ডের মধ্যে গাদা গাদা লোক দেখলেই কেন বের হয়ে যেতে বলবেন?
বিছানার মধ্যে ইচ্ছেমত তরি তরকারি ভাত খেয়ে সাদা চাদর হলুদ বর্ণের করে দিলেই সামান্যতেই আপনাদের এত কথা,,
একজন রোগীর ১০ জন অ্যাটেনডেন্স কে সব কথা বুঝিয়ে দেয়ার পরেও,
১০ জন এসে একই কথা,,দশ বার জিজ্ঞেস করলেই কি?? আপনাদের বিরক্ত হতে হবে ?
হাসতে হাসতে খিলখিলিয়ে বলবেন ভাইয়া আপু সবাইকেই তো বুঝিয়ে বলেছি,সবাই সবাইকে একটু বলে দেননি,,
এই শুনেন প্রয়োজনে একশ বার বলবেন,,
সরকার এর টাকা খান না,,আমাকে চিনেন?
চাকরি টাই যখন খেয়ে ফেলবো না তখন বুঝবেন আমি কে?
(এই,,,এত এত কিছুর মধ্যে আপনারও যে অনেক কথা বলার আছে,,কোথায় বলবেন কার কাছে বলবেন?প্রত্যেকটা দায়িত্বের মধ্য থেকে কতগুলো সমস্যায় ভুগছেন, কারা শুনবে আপনার কথা? আপনার অভিযোগের জায়গা কোথায়?? কে দেবে আপনাকে মোবাইল নাম্বার???
এতগুলো দায়িত্ব পালন করতে গিয়ে যে যে ল্যাকিংস গুলো থাকবে,কিভাবে ইন্সটেন্ট ভুল না করেও নিজের ইগোকে উজাড় করে দিয়ে,,
হাতজোড় করে ক্ষমা চাইবেন,,
সরি স্যার,জি স্যার,আর ভুল হবেনা স্যার,এবারের মতো মআফ করে দেন স্যার,,
নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করে