25/02/2025
ককযেদিন থেকে বুঝলাম,তুমি সরতে চাচ্ছ,সেদিন থেকে আমি নিজেকে দূরে নিয়ে আসলাম৷
যেদিন থেকে তুমি আর আগের মতো আমার খোঁজ নাও না সারাদিনের,সেদিন থেকে আমি আর আলাদা করে সময়সূচি লিখে রাখিনা সারাদিনের কর্মকাণ্ডের,কিংবা অপেক্ষায় করিনা কখন জানতে চাইবে!
যেদিন থেকে দেখলাম মেসেজ লেট সিন হচ্ছে, প্রায়োরিটি লিষ্ট পায়ের তলায় যাচ্ছে, সেদিন থেকে আমি আর গুরুত্বপূর্ণ মনে করিনা, তোমার সাথে কথা বলার,কিংবা ফোনের দিকে চেয়ে থাকিনা যে কখন সিন করবে আর রিপ্লাই করবে।
যেদিন থেকে জানলাম তুমি একা বাঁচতে শিখে গেছো,সেদিন থেকে আমি প্রকৃতির সাথে নিজেকে মানানসই করে নিয়েছি!
যেদিন থেকে তুমি আর হাত বাড়াতে চাও না, সেদিন থেকে আমি আমার পরম যত্নে রাখা হাত গুলো ঘুটিয়ে নিয়েছি।
যেদিন থেকে অনুভব করলাম তুমি আর আগের মতো নেই,সেদিন থেকে আমি আর নিজেকে কৃষ্ণচূড়ার রঙে রাঙাই না।
যেদিন থেকে বুঝলাম তুমি মুক্তি চাচ্ছো, সেদিন থেকে আমি হাতে চুড়ি পরি না।
যেদিন থেকে জানলাম তুমি প্রতিশোধের নেশায় আগুয়ান, সেদিন থেকে তপ্ত রৌদও আমার কাছে হিমঘরের মতো।
যেদিন থেকে জানলাম আমি গুরুত্বহীন,সেদিন থেকে আর গুরুত্ব চাওয়ার জন্য পাওয়ার জন্য আমি আর ব্যকুল হইনা।
যেদিন থেকে শুনলাম,তুমি আমাকে ছাড়া বেশ ভালো আছে,সেদিন থেকে আমি আর ৪ হাত এক করার স্বপ্ন দেখিনা।
যেদিন থেকে চাঁদনি রাতে আমাকে আর স্বরণ করো না,সেদিন থেকে আমি গায়ে চান্দের আলো লাগাইনা৷
যেদিন থেকে বুঝলাম ফাঁকা রাস্তায় এখন আর ২জনে মিলে হাটার ইচ্ছে তোমার নাই, সেদিন থেকে আমিও আর খুব অবসর সময়ে শাড়ী পরে,টিপ লাগিয়ে বসে থাকিনা।
খুব মন খারাপে যখন তোমার কোলে মাথা রাখতে ইচ্ছে হয় তখনই মনে পরে যায় হয়ত তুমি 'ব্যস্ত' নয়ত 'বিরক্ত' 🌼
প্রেমিক তুমি ভালো থেকো,আমার অপেক্ষাদের মৃত্যু হোক
নুপুর আক্তার