AA Agro Feed industry

AA Agro Feed industry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AA Agro Feed industry, Farm, New Police lines, Nilphamari sadar, Rangpur.

03/12/2025

দেশসেরা ভুট্টার বীজ পাইওনিয়া ৩৩৫৫

20/11/2025

পাইওনিয়ার ৩৩৫৫
দেশ সেরা ভুট্টার বীজ
এখন পাবেন আমাদের কাছে
যোগাযোগঃ০১৭১৬৪১২৯৫১

07/03/2025
( #গুরুত্বপূর্ণ  #উপকারী  #পোষ্ট )ইএম বা (Effective Microorganisms) কি? ইএমে কি কি উপকারী অনুজীব থাকে? ইএম ব্যবহারে সুবি...
05/03/2025

( #গুরুত্বপূর্ণ #উপকারী #পোষ্ট )

ইএম বা (Effective Microorganisms) কি? ইএমে কি কি উপকারী অনুজীব থাকে? ইএম ব্যবহারে সুবিধাগুলো কি? কিভাবে প্রস্তুত করা হয়?

✅ ইএম (Effective Microorganisms) কী?

ইএম (Effective Microorganisms) হলো উপকারী অণুজীবের (ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট) একটি বিশেষ মিশ্রণ, যা মাটির গুণগত মান উন্নত করে, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং পরিবেশবান্ধব কৃষিতে সহায়তা করে।

এটি প্রথম ড. টেরুও হিগা নামে একজন জাপানি বিজ্ঞানী ১৯৮০-এর দশকে উদ্ভাবন করেন। ইএম প্রধানত কৃষি, পশুপালন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধনে ব্যবহৃত হয়।

✅ইএম-এ থাকা উপকারী অণুজীবসমূহ:

ইএম (কার্যকর অণুজীব) তে থাকা উপকারী অণুজীবসমূহ হল:
১.ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া: এই ব্যাকটেরিয়া শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, যা মাটি ও উদ্ভিদের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ক্ষতিকর অণুজীবের বৃদ্ধি রোধ করে এবং পুষ্টির সহজলভ্যতা বাড়ায়।

২. ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া: এই ব্যাকটেরিয়া সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এটি মাটি ও উদ্ভিদের জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ সরবরাহ করে এবং মাটির উর্বরতা বাড়ায়।

৩. ইস্ট: ইস্ট মাটি ও উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ভিটামিন, অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে। এটি মাটির গঠন উন্নত করে এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪. অ্যাক্টিনোমাইসিটিস: এই ব্যাকটেরিয়া জৈব পদার্থ ভেঙে হিউমাস তৈরি করে, যা মাটির উর্বরতা বাড়ায়। এটি ক্ষতিকর অণুজীবের বৃদ্ধি রোধ করে এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. ফার্মেন্টিং ছত্রাক: এই ছত্রাক জৈব পদার্থ ভেঙে পুষ্টি উপাদান তৈরি করে, যা মাটি ও উদ্ভিদের জন্য সহজলভ্য হয়। এটি মাটির গঠন উন্নত করে এবং ক্ষতিকর অণুজীবের বৃদ্ধি রোধ করে।
ইএম-এর উপকারী অণুজীবসমূহ মাটির স্বাস্থ্য উন্নত করে, উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

✅ ইএম কীভাবে কাজ করে?
👉 মাটির গুণগত মান উন্নত করে – মাটির উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে উর্বরতা বৃদ্ধি করে।

👉গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে সহায়ক।

👉জৈব সার ও কম্পোস্ট তৈরিতে সাহায্য করে – গাছের জন্য সহজলভ্য পুষ্টি সরবরাহ করে।

👉রাসায়নিক সারের ব্যবহার কমায় – প্রাকৃতিকভাবে গাছের বৃদ্ধিতে সহায়

টবের নাগা মরিচ/বোম্বাই মরিচ চাষ পদ্ধতি।বোম্বাই মরিচ মূলত প্রচণ্ড ঝালের কারণে সর্বাধিক পরিচিত। সবার প্রিয়ও বলা চলে। একটু ...
05/03/2025

টবের নাগা মরিচ/বোম্বাই মরিচ চাষ পদ্ধতি।

বোম্বাই মরিচ মূলত প্রচণ্ড ঝালের কারণে সর্বাধিক পরিচিত। সবার প্রিয়ও বলা চলে। একটু চেষ্টা করলেই ফলাতে পারবেন বোম্বাই মরিচ। বাসার ছাদে, বারান্দায়, ভবনের চারপাশে টবে বোম্বাই মরিচের ফলন ভালো হয়। তাই আজ থেকেই চেষ্টা করে দেখুন। চাষের নিয়ম-কানুন জেনে নিন এখনই-

বীজ বা চারা:

যেকোনো বাজারে বীজ কিনতে পাওয়া যায়। তবে নতুনদের জন্য চারা কেনাই ভালো। নার্সারি, হর্টিকালচার সেন্টার বা গ্রামের হাট-বাজার থেকেও বোম্বাই মরিচের চারা কেনা যায়। তবে জাত ও চারার মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। এছাড়া বীজ থেকেও চারা উৎপাদন করে রোপণ করা যায়।

চাষের নিয়ম:

প্রতিটি চারা টবে লাগানোর আগে মাটি প্রস্তুত করে নিতে হবে। প্রতিটি ১০ ইঞ্চি টবের জন্য ১/৩ গোবর (২ ভাগ মাটি, ১ ভাগ গোবর), ২ চিমটি টিএসপি, ১ চিমটি ইউরিয়া, ১ চিমটি পটাশ সার, অল্প পরিমাণ সরিষার খৈল দিয়ে ৪-৫ দিন মাটি রোদে শুকাতে হবে। তারপর এ মাটিতে চারা লাগাতে হবে। চারা যদি সবল না হয় তাহলে দিনে ২-৩ বার ইউরিয়া মিশ্রিত পানি স্প্রে করলে চারা সবল হয়ে যাবে।

সপ্তাহে ১ দিন মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে। আগাছা দেখা দিলে সরিয়ে দিতে হবে। চারা লাগানোর ২০-২৫ দিনের মধ্যেই গাছে ফুল আসবে। আর সেই ফুল থেকে আস্তে আস্তে ধরতে শুরু করবে আপনাদের প্রিয় বোম্বাই/নাগা মরিচ। মরিচ যত বেশি দিন গাছে থাকবে তত ঝাল হবে।

খুব নিচের শাখাগুলো কেটে/ভেঙে ফেলতে হবে। এমনটি না করলে গাছের জোর কমে যাবে, মরিচের আকার হবে ছোট। গাছ কড়া রোদে রাখতে হবে, ছায়ায় থাকলে মরিচ ধরবে না। ১টা মরিচ গাছ অনেক দিন ফল দেবে। আর ১টা গাছে যে পরিমাণ মরিচ ধরে তা খেয়েই শেষ করা কঠিন।

পোকা দমন:

মরিচ গাছে পোকা আক্রমণ করতে পারে। তবে ২-৪ টা গাছ হলে পোকা-মাকড় হাতেই মেরে দমন করা যায়। গাছ বেশি হলে কীটনাশক ব্যবহার করা যায়। তবে শাক-সবজিতে কীটনাশক ব্যবহার না করাই ভালো।

ফলন:

মরিচ যত বেশি দিন গাছে থাকবে; তত বেশি ঝাল হবে। নিচের শাখাগুলো কেটে ফেলতে হবে। না হলে মরিচের আকার হবে ছোট। গাছ কড়া রোদে রাখতে হবে, ছায়ায় থাকলে মরিচ ধরবে না। ১টি গাছ অনেক দিন ফল দেবে।
কৃতজ্ঞতাঃরাজু লাইফস্টাইল ৬৯

পুদিনা পাতা সংরক্ষণের জন্য কয়েকটি সহজ ও কার্যকর উপায় আছে। আপনার প্রয়োজন ও ব্যবহারের ওপর ভিত্তি করে যে কোনো পদ্ধতি বেছে ...
05/03/2025

পুদিনা পাতা সংরক্ষণের জন্য কয়েকটি সহজ ও কার্যকর উপায় আছে। আপনার প্রয়োজন ও ব্যবহারের ওপর ভিত্তি করে যে কোনো পদ্ধতি বেছে নিতে পারেন:
# # **১. ফ্রিজে সংরক্ষণ (২-৩ সপ্তাহ)**
* পুদিনা পাতা ধুয়ে নিন এবং ভালো করে পানি ঝরিয়ে নিন।
* শুকনো কাপড় বা টিস্যু দিয়ে পানি মুছে ফেলুন।
* পাতাগুলো একটি এয়ারটাইট বাক্সে বা জিপলক ব্যাগে রাখুন।
* ব্যাগের ভেতরে কিছুটা কাগজের টিস্যু রাখলে তা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করবে এবং পাতা দীর্ঘদিন তাজা থাকবে।
* এরপর ফ্রিজের সবজি রাখার অংশে রেখে দিন।
# # **২. পানিতে সংরক্ষণ (১-২ সপ্তাহ)**
* গোটা পুদিনার ডাঁটাসহ পাতাগুলো একটি গ্লাস বা পাত্রে কিছুটা পানির মধ্যে রেখে দিন।
* গ্লাসটি ফ্রিজে রাখতে পারেন অথবা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন।
* প্রতিদিন পানি পরিবর্তন করলে পাতা দীর্ঘদিন সতেজ থাকবে।
# # **৩. ফ্রিজারে সংরক্ষণ (৩-৬ মাস)**
* পুদিনা পাতা ধুয়ে পানি ঝরিয়ে নিন।
* একটি বরফের ট্রেতে পাতা ও পানি দিয়ে জমিয়ে নিন।
* বরফ হয়ে গেলে কিউবগুলো একটি জিপলক ব্যাগে রেখে দিন।
* রান্নার সময় সরাসরি ব্যবহার করতে পারবেন।
# # **৪. শুকিয়ে সংরক্ষণ (৬-১২ মাস)**
* পুদিনা পাতা ধুয়ে ছায়াযুক্ত স্থানে পাতলা করে বিছিয়ে শুকিয়ে নিন।
* একদম মচমচে হয়ে গেলে হাত দিয়ে গুঁড়া করুন এবং কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।
* এটি চা, সালাদ বা রান্নায় ব্যবহার করতে পারবেন।

সংগৃহীত

🌄প্রাকৃতিক সার ব্যবহার করি🌄 🌿🌿স্বাস্হ্যকর খাবার উৎপাদন করি 🌿🌿
05/03/2025

🌄প্রাকৃতিক সার ব্যবহার করি🌄
🌿🌿স্বাস্হ্যকর খাবার উৎপাদন করি 🌿🌿

গাছের পাতা কুকড়ে যায়??অনেকেই মরিচ,টমেটো, শিম, বরবটি পেপে বা অন্যান্য  গাছের পাতা কোকড়ানো এর জন্য কাংখিত ফলন পান না তাদের...
28/02/2025

গাছের পাতা কুকড়ে যায়??

অনেকেই মরিচ,টমেটো, শিম, বরবটি পেপে বা অন্যান্য গাছের পাতা কোকড়ানো এর
জন্য কাংখিত ফলন পান না তাদের জন্য কার্যকরী কীটনাশক। ১০০% পরীক্ষিত।

মূলত থ্রিপিস, সাদা মাছি পোকা ও মাকড়ের আক্রমণ হলে এমন হয়।

আক্রমণ রোধে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ইমিটাফ
এবামেক্টিন গ্রুপের কীটনাশক ভেকটিন ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যায় ।

ব্যবহারবিধিঃ ১ লিটার পানিতে ইমিটাফ. ০.৫ মিলি(হাফ মিলি) ও ভেক্টিন ১ মিলি একসাথে মিশিয়ে স্প্রে করে দিবেন সব গাছে পাতায় বিকালে বা রাতে। দুইটা এক সাথেই দিতে হবে।

আক্রান্ত গাছে পাতায় ৩ দিন পর পর কয়েকবার স্প্রে করে দিবেন।
সুস্থ্য হলে প্রতি ১৫ দিন পর পর নিয়মিত একবার স্প্রে করে দিবেন। তাইলে আর কোকড়াবে না।
কৃতজ্ঞতাঃGarden Seeds

Address

New Police Lines, Nilphamari Sadar
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AA Agro Feed industry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category