06/07/2026
একটি পরামর্শ চাই। বিশেষ করে কৃষি কর্মকর্তা, গবেষক ও অভিজ্ঞ আম চাষি ভাইদের কাছে।
এবারের আমের মৌসুমে ছোট একজন উদ্যোক্তা হিসেবে একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছি।
আমি সবসময় চেষ্টা করেছি আমার বাগানের সর্বোচ্চ মানের নিরাপদ হাড়িভাঙ্গা আম বাছাই করে কাস্টমারদের কাছে পৌঁছে দিতে। গাছ থেকে আম সংগ্রহ করার সময় আমগুলো দেখতে একদম সুস্থ ও ভালো ছিল। কিন্তু সমস্যা শুরু হয়েছে পাকাও বৃষ্টির কারণে
অনেক আমে দেখা যাচ্ছে, বোটা (ডাঁটার) অংশ থেকে পচন শুরু হচ্ছে। বাইরে থেকে ভালো মনে হলেও পাকার সঙ্গে সঙ্গে ওই অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এতে আমের মান নষ্ট হচ্ছে, আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কাস্টমারের কাছে প্রত্যাশিত মানের আম পৌঁছে দিতে না পারলে।
আমি জানতে চাই—
👉 এই সমস্যার সম্ভাব্য কারণ কী হতে পারে?
👉 এটি কি কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ, নাকি হারভেস্টিং, বৃষ্টি বা আবহাওয়াজনিত সমস্যা?
👉 আগামী মৌসুমে এই সমস্যা এড়াতে কী ধরনের ব্যবস্থাপনা বা পরামর্শ অনুসরণ করা উচিত?
যারা কৃষি বিভাগে কাজ করেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন বা দীর্ঘদিন ধরে আম চাষ করছেন, আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ পেলে সত্যিই উপকৃত হব।
আপনাদের মন্তব্য শুধু আমাকে নয়, এমন সমস্যায় থাকা আরও অনেক ছোট উদ্যোক্তা ও চাষিকেও সাহায্য করতে পারে।
ধন্যবাদ সবাইকে। 🙏