19/08/2026
নতুন নীতিমালা অনুযায়ী সাতটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিগণ আর্থিক সহায়তা পাবেন। গত বছর এই অর্থ সহায়তা ছিল বছরে ৫০ হাজার টাকা এ বছর থেকে এটি বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে।
✅প্রয়োজনীয় কাগজপত্র
👉চিকিৎসকের মূল প্রেসক্রিপশন ও রোগ 👉👉👉👉শনাক্তকরণের মেডিকেল রিপোর্ট।
👉জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
👉।ছবি ও সচল মোবাইল নম্বর।
👉স্থানীয় জনপ্রতিনিধি বা উপযুক্ত কর্তৃপক্ষের আয়ের সনদ / দুস্থতার প্রত্যয়ন।
✅আবেদনের ধাপসমূহ
✔️সমাজসেবা অধিদপ্তর চিকিৎসা অনুদান পোর্টাল অথবা মাইগভ সেবা পেজ-এ প্রবেশ করুন।
✔️লাল তারকা চিহ্নিত বাধ্যতামূলক ঘরগুলোতে রোগীর ব্যক্তিগত, রোগের বিবরণ ও আর্থিক অবস্থার সঠিক তথ্য দিন।
✔️প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্ট এবং ছবি স্ক্যান বা ছবি তুলে আপলোড করুন।
✔️অনলাইনে আবেদন ফরমটি যথাযথভাবে সাবমিট বা দপ্তরে দাখিল করুন
।সফলভাবে দাখিলের পর প্রাপ্ত ট্র্যাকিং নম্বর ও প্রিন্ট কপি সংগ্রহ করুন
✔️প্রিন্ট করা আবেদনের কপি এবং সব মূল মেডিকেল কাগজপত্রের সেট নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয় বা শহর সমাজসেবা অফিসে জমা দিন।
#জনস্বার্থে শেয়ার করেন