17/08/2026
১কেজি ঘি ১০০০/১২০০ টাকাতে কি সত্যিই পাওয়া যায়?
অনেকেই বলেন আমাদের খাঁটি পণ্য তে ঘি এর দাম অন্যান্য জায়গা থেকে একটু বেশি।
হ্যাঁ এটা ঠিক আমদের দাম অন্যান্য জায়গা থেকে বেশি।আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে ৮০০,১০০০,১২০০,১৫০০ বিভিন্ন দামে ঘি কিনতে পারেন।প্রশ্ন আসতে পারে এই যে দামের পার্থক্য এটা কেন?
এটার একমাত্র উত্তর হলো কোয়ালিটি।যেখানে ১ কেজি খাঁটি ঘি তৈরি করতেই ১২০০-১৩০০ টাকার মতো খরচ লেগে যায়।এরপর আবার কৌটার খরচ,প্যাকেজিং খরচ ইত্যাদি।তাহলে অন্যান্য পেজ কিভাবে সেটা ১০০০,১২০০ টাকায় দিচ্ছে?
ঘি তে একটু ভেজাল দিলেই সেটা ৮০০-৯০০ টাকায় ও বিক্রি করা সম্ভব।আমরা আপনাদেরকে ১০০% ভেজালমুক্ত ঘি প্রদান করে থাকি।এজন্য দাম টা হালকা বেশি মনে হতে পারে।তবে এতটুকু ভরসা রাখতে পারেন যে মানুষ ঠকানোর মতো ব্যবসা খাঁটি পণ্য করে না।যারা আমাদের রেগুলার কাস্টমার তারা এটা নিশ্চয় জানেন।
ওই যে চঞ্চল চৌধুরীর একটা বিজ্ঞাপনে বলে না,জিনিস যেটা ভালো সেটার দাম একটু বেশি।আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি।