Afza Agro

Afza Agro খামারির বাস্তব অভিজ্ঞতা করা সাথে আমরা কি কি প্রস্তুত করি তা নিয়ে বিস্তারিত

07/10/2026

ষাঁড় বাচ্চা ১ মাস বয়স দুধ খাচ্ছে । বাচ্চাদের প্রথম পছন্দ তার মার গরম দুধ ।

আলহামদুলিল্লাহ ষাড় বাচ্চা বয়স মাত্র ১৮ ঘণ্টা । বুল আইডি- সরকারী ৭৯৮০ মার জাত- পুরোপুরি কালো মহিষ ফ্রিজিয়ান✅শাল দুধ ২....
05/10/2026

আলহামদুলিল্লাহ
ষাড় বাচ্চা বয়স মাত্র ১৮ ঘণ্টা ।
বুল আইডি- সরকারী ৭৯৮০
মার জাত- পুরোপুরি কালো মহিষ ফ্রিজিয়ান

✅শাল দুধ ২.৫ কেজি খেয়েছে প্রথম ৩০ মিনিট এই
✅কোনও প্রকার টানাটানি/ডিস্টোসিয়া হয় নাই
✅৮ ঘন্টার মধ্যেই ফুল পড়ে গেছে

গাভী বাচ্চা দেয়ার সাথে সাথেই এই ক্যালসিয়াম যেল খুবই দরকার। ✅এই ক্যালসিয়াম তার প্লাসেন্টা/গর্ভফুল পড়তে সাহায্য করবে✅মিল...
04/10/2026

গাভী বাচ্চা দেয়ার সাথে সাথেই এই ক্যালসিয়াম যেল খুবই দরকার।
✅এই ক্যালসিয়াম তার প্লাসেন্টা/গর্ভফুল পড়তে সাহায্য করবে
✅মিল্ক ফিভার থেকে রক্ষা করবে ।
✅ইনস্ট্যান্ট ক্যালসিয়াম সাপ্লাই দিবে , কারণ বাচ্চা দেয়ার পরেই প্রচুর ক্যালসিয়াম শর্টেজ হয় ।

আমরা খাওয়াই কিভাবে-
বাচ্চা দেয়ার পর একটা সাথে সাথে তারপর ১২ ঘণ্টা পর একটা ।
তবে ফুল পড়ে গেলেও খাওয়াই কারণ ক্যালসিয়াম এর একটা বড় প্রয়োজন থাকে ।

29/09/2026

গাভী বাচ্চা দেয়ার সাথে সাথে কি কি করেন আপনারা?

24/09/2026

আমাদের ঘরের বকনা—আজ দ্বিতীয়বারের মতো মা হলো।

সঠিক যত্ন, পরিচর্যা ও নিয়মিত পর্যবেক্ষণের কারণে বাচ্চা হওয়ার আগে ওলানে অস্বাভাবিকভাবে কোনো রস/দুধ নামেনি। প্রসবও হয়েছে স্বাভাবিকভাবে—কোনো ডিস্টোসিয়া হয়নি।

জন্মের পর বাছুরের ওজন মেশিনে মেপে পাওয়া গেছে ৩৮ কেজি। এত ভালো ওজনের বাছুর হলেও মায়ের প্রসবে কোনো জটিলতা হয়নি এবং বাছুরটিকে টানতে হয়নি।

আমাদের কাছে প্রতিটি বাছুর শুধু একটি সংখ্যা নয়—প্রতিটি জন্মই আমাদের খামারের যত্ন, ব্যবস্থাপনা ও দীর্ঘদিনের কাজের একটি নতুন রেকর্ড।

নিজের খামারে জন্ম, নিজের খামারে বেড়ে ওঠা—আজ আবার সে একজন মা।

আমাদের প্রেগন্যান্ট ব্ল্যাক হানি এইটা কেউ বলে ব্ল্যাক জার্সি/মহিষ ফ্রিজিয়ান/জার্সি ফ্রিজিয়ান । ❤️বুড়ি হয় গেছে অনেক ক...
19/09/2026

আমাদের প্রেগন্যান্ট ব্ল্যাক হানি এইটা কেউ বলে ব্ল্যাক জার্সি/মহিষ ফ্রিজিয়ান/জার্সি ফ্রিজিয়ান । ❤️

বুড়ি হয় গেছে অনেক কিন্তু এই জাতের গরু আমাদের দেশের জন্য প্রযোজ্য কারণ এইগুলো গরমে হাপায় না , রোগ বালাই কম ।
দুধ সর্বোচ্চ ১৯ লিটার পেয়েছি আর ভালো সময় দুধ ও দেয় । ওলান নামলে ৩০ বললেও পাবলিক খাবে কিন্তু এতে বরকত থাকে না। অনেক অনুরোধ করি আপনারা দুধ বাড়ায় বলে নুতুদের কনফিউজ করবেন না ।

দুধ খেয়ে আরামের ঘুম দিচ্ছে আমাদের বকনা ।জন্মকালীন ওজন ৩৮ কেজি ।দৈনিক ৫ কেজি দুধ খাচ্ছে। ১০০ % সরকারি বীজ ✌️
18/09/2026

দুধ খেয়ে আরামের ঘুম দিচ্ছে আমাদের বকনা ।

জন্মকালীন ওজন ৩৮ কেজি ।

দৈনিক ৫ কেজি দুধ খাচ্ছে।
১০০ % সরকারি বীজ ✌️

11/09/2026

৪৮ ঘণ্টার ছোট্ট বাছুরকে ফিডারে দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি

ফিডারে দুধ খাওয়ানোর সময় আমাদের প্রথম লক্ষ্য—বাছুর যেন স্বাভাবিকভাবে চুষে দুধ খায়।

বাছুরকে জোর করে দুধ মুখে ঢেলে দেওয়া নয়। ফিডারের নিপল মুখে দিয়ে তাকে নিজের মতো করে চুষে খেতে দিতে হবে। এতে দুধ ধীরে ধীরে গিলে খাওয়ার স্বাভাবিক প্রক্রিয়াটি বজায় থাকে এবং ভুল পথে দুধ চলে যাওয়ার ঝুঁকি কমে।

💉 ভ্যাকসিন দিলেই দায়িত্ব শেষ নয়—সঠিকভাবে ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ।গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়ার সময়...
09/09/2026

💉 ভ্যাকসিন দিলেই দায়িত্ব শেষ নয়—সঠিকভাবে ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ।

গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়ার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন:

⚠️Cold Chain Maintain /কোল্ড চেন মেনটেন করুন — সাধারণভাবে ২–৮°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ভ্যাকসিন যেন অতিরিক্ত গরম বা বরফে জমে না যায়।

⚠️Expiry Date /এক্সপেয়ারই ডেট চেক করুন — ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নিন। এটা নিয়ে অনেকেই ভাবেন না, আমি দেখছি ।

⚠️Vaccine Vial/ভ্যাকসিন ভায়াল ভালোভাবে পরীক্ষা করুন — রং, প্যাকেট/ভায়ালের অবস্থা বা কোনো অস্বাভাবিকতা থাকলে ব্যবহার করবেন না।

⚠️⚠️⛔️ আগে থেকে খোলা বা অন্যের ব্যবহার করা ভ্যাকসিন ব্যবহার করবেন না — ভায়াল খোলার পর প্রস্তুতকারকের নির্দেশিত সময়ের মধ্যে ব্যবহার করতে হবে। অন্য পশুর জন্য ব্যবহৃত অবশিষ্ট ভ্যাকসিন নিজের পশুকে দেওয়ার ঝুঁকি নেবেন না। এইটা আমি অনেকেই দেখলাম করেন তাই প্লিজ বিরত থাকুন।

✅ সঠিক Dose ও Route মেনে চলুন — প্রতিটি ভ্যাকসিনের ডোজ ও প্রয়োগের পদ্ধতি এক নয়। তাই লেবেল ও ভেটেরিনারিয়ানের নির্দেশনা অনুসরণ করুন।

⚠️সুস্থ পশুকে টিকা দিন — অসুস্থ, জ্বরগ্রস্ত বা দুর্বল পশুর ক্ষেত্রে আগে ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন।

✅ Sterile Syringe & Needle ব্যবহার করুন — প্রতিটি পশুর জন্য নতুন/পরিষ্কার জীবাণুমুক্ত সুচ ব্যবহার করা উত্তম।

সঠিক ভ্যাকসিন + সঠিক Cold Chain + সঠিক সময় + সঠিক Dose = কার্যকর রোগ প্রতিরোধ। 🐄

মাত্র ৩০ দিন বয়সে আমাদের বকনার এলএসডি হইছিল 😭 যেই বকনাটি ২ দিন আগে কনসিভ করলো । পোস্ট দিয়েছিলাম ⚠️⚠️কি হইছিল ?১। শরীরে...
07/09/2026

মাত্র ৩০ দিন বয়সে আমাদের বকনার এলএসডি হইছিল 😭 যেই বকনাটি ২ দিন আগে কনসিভ করলো । পোস্ট দিয়েছিলাম

⚠️⚠️
কি হইছিল ?
১। শরীরের পিছনে হালকা গুটি হইছিল সাথে মুখে ঘা।জর ছিলো না ।
⚠️⚠️
আমরা কি করেছিলাম?
১। সাথে আসটা ভেট দিয়েছি আর হলুদ বাটা ঘষে দিয়েছি মুখে । মানুষের ব্যাকট্রোসিন মলম ও বেবহার করেছি । তবে খাওয়া দাওয়া হালকা ঠিক থাকলেও রিকভারি হচ্ছিল কম । তাই আমরা মানুষের পেনভিক ট্যাবলেট ইউজ করেছি ।

✅✅
আলহামদুলিল্লাহ ৭ দিন এর মধ্যেই মুখের ঘা অনেকটা শুকায় গেছিল ✌️✌️। যা আমি ছবিতে আপডেট দিলাম

✍️ রুচির জন্য কোনও প্রকার জিঙ্ক/লিভারটনিক লাগে নাই কারণ আমার খাবারে গমের ভুসি থাকে যেখানে এমনি জিংক আছে তাই চেষ্টা করেছি অপ্রয়োজনীও খরচ আর ওদের অভ্যাস না করতে ।

Address

Ashulia

Alerts

Be the first to know and let us send you an email when Afza Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share