পাঁচ মিশালী ব্লগ

  • Home
  • পাঁচ মিশালী ব্লগ

পাঁচ  মিশালী  ব্লগ ”বিসমিল্লাহ্ হির রাহমানের রাহিম”।
আমি একজন সহজ সরল মানুষ।
এটাই আমার অহংকার।❤️

‎চোরের মনে হয়, পৃথিবীর সবাই চোর।‎চরিত্রহীন মনে করে,পৃথিবীর সবাই বুঝি চরিত্রহীন।‎সরল মানুষ ভাবে, পৃথিবীর সব মানুষও তার ম...
26/09/2026

‎চোরের মনে হয়, পৃথিবীর সবাই চোর।
‎চরিত্রহীন মনে করে,পৃথিবীর সবাই বুঝি চরিত্রহীন।
‎সরল মানুষ ভাবে, পৃথিবীর সব মানুষও তার মতোই সরল।
‎আর যে পাপের ভার বয়ে বেড়ায়, সে কখনো কখনো ফুলের মাঝেও পাপের দাগ খুঁজে পায়।
‎
‎মানুষ অনেক সময় পৃথিবীকে যেমন আছে তেমন দেখে না;
‎বরং নিজের ভেতরের আয়নায় পৃথিবীকে দেখে।
‎
‎নিজের বিশ্বাস, অভিজ্ঞতা, ভয় আর চরিত্রের ছায়া দিয়েই সে অন্য মানুষকে বিচার করে।
‎তাই মানুষ অন্যকে যে নামে ডাকে, যে দোষে অভিযুক্ত করে—কখনো কখনো সেই অভিযোগের কিছুটা প্রতিফলন তার নিজের ভেতরেও লুকিয়ে থাকে।👍

কথা গুলো খুবই বাস্তব তাই কপি করলাম।👍
কপিরাইট। 👍
‎

25/09/2026
তুমি কি কখনো ভেবেছ কেন নামাজগুলোর নাম ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা'র নামে ডাকা হয়?কারণ আল্লাহ্ নামাজ গুলোর নাম এলোমেলো ভ...
09/09/2026

তুমি কি কখনো ভেবেছ কেন নামাজগুলোর নাম ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা'র নামে ডাকা হয়?
কারণ আল্লাহ্ নামাজ গুলোর নাম এলোমেলো ভাবে রাখেননি। প্রতিটি নাম দিনের একটি সুন্দর মুহূর্তের সঙ্গে সম্পর্কিত—যে সময় তিনি তোমাকে তাঁর দিকে ফিরে আসার আহ্বান জানান।

ফজর — জন্ম এবং নতুন সূচনা। যখন অন্ধকার ভেদ করে দিনের প্রথম আলো ফুটে ওঠে। পৃথিবীর কাজ শুরু করার আগে আল্লাহকে স্মরণ করে তোমার দ্বীন শুরু হয়।

যোহর — যৌবন ও শক্তি। যখন জীবন সবচেয়ে ব্যস্ত, একটু থামো এবং সেই সত্তাকে স্মরণ কর, যিনি তোমাকে শক্তি জোগীয়েছেন।

আসর — পরিণত বয়স। যখন দিন ফুরিয়ে আসতে শুরু করে, এটি মনে করিয়ে দেয় যে আমাদের জীবনও ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে।

মাগরিব — বার্ধক্য। যখন সূর্য অস্ত যায়, আরেকটি দিন শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহর শুকরিয়া আদায় করা।

এশা — জীবনের শেষ পর্যায়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি। যখন চারপাশ শান্ত হয়ে যায়। তোমার দীনের কাজ শেষ কর সেই মহান সত্তার আশ্রয়ে খুজেো, যিনি কখনো ক্লান্ত নয়।

পাঁচটি নাম, পাঁচটি মুহূর্ত। আল্লাহর পক্ষ থেকে পাঁচটি আহ্বান। সালাত কোন বোঝা নয়—বরং আল্লাহ ভালোবাসার সঙ্গীদের সারাদিনে বারবার তাঁর দিকে ফিরে আসার জন্য ডাকেন।
সুবহানআল্লাহ্। 🖤
কপিরাইট।

Address

SUST শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত

3114

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচ মিশালী ব্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share