Sreemangal Agro , আমরা কৃষক।

Sreemangal Agro , আমরা কৃষক। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sreemangal Agro , আমরা কৃষক।, Dairy Farm, Jety Road/Sreemangal, Sylhet.

মাত্র ২৬%লোক কৃষিকাজ করে এবং পুরো বিশ্বকে খাওয়ায়। একজন কৃষক ১ কেজি বীজ ধান বোপন করে ১০০ কেজি ধান পায় কিন্তু তবুও কেন তারা দরিদ্র ?? আমরা খামার করে দুধ উতপনন করে কেন ৫ টাকা লাভ করতে পারি না ? কেন আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারি না 🙁🙁❓

ভালো সিস্টেম দরকার। ভালো সিস্টেমই ভালো মানুষ তৈরি করে।🙏🏼আপনি কি একমত? আমাদের কেমন সিস্টেম দরকার বলে আপনি মনে করেন?আপনার ...
25/08/2026

ভালো সিস্টেম দরকার। ভালো সিস্টেমই ভালো মানুষ তৈরি করে।🙏🏼

আপনি কি একমত? আমাদের কেমন সিস্টেম দরকার বলে আপনি মনে করেন?

আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। 👇

আপনাকে আমার নতুন পেজে আমন্ত্রণ। চলুন এখানে মন খুলে আলোচনা করি, আইডিয়া শেয়ার করি — যা আমাদের নিজেদের এবং দেশের জন্য ভালো হবে। 🙏🏼

Follow করুন — আমার ফেসবুক, আমার উন্মুক্ত সংসদ
👉 facebook.com/[Please Follow 👉 "আমার ফেসবুক, আমার উন্মুক্ত সংসদ"https://www.facebook.com/share/1D7qak4eVz/?mibextid=wwXIfr

25/08/2026

I ❤️Farming

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দুধ দেওয়া গাভীর জন্য খাবার প্রস্তুত করার সময় যদি তাতে ১৭% প্রোটিন, ৪৯.৫% কার্বোহাইড্রেট এবং ৭.৮% চর্বি (ফ্যাট) রাখা যায়, তবে সেটিই হবে একটি এইচএফ (HF) জাতের দুগ্ধবতী গাভীর জন্য সর্বোত্তম ফর্মুলা।🙏🏼

24/08/2026

কথা না বললে মানুষ মাথায় কাঁঠাল ভেঙে খায়। আমরা চুপ থাকলে তারা ভাববে আমাদের উপর চড়ে বসা যাবে।

24/08/2026

আমরা যদি কথা না বলি, মানুষ ভাববে আমাদের ঘাড়ে চেপে বসা যায়।🙏🏼
চুপ থাকলেই দুর্বল ভাবে। DVLA হোক, VAT হোক, বা ইংল্যান্ড থেকে ব্যবসার সুবিধা হোক - নিজেদের মধ্যে আলোচনা না করলে অন্যরা আমাদের উপর দিয়ে ব্যবসা করে চলে যাবে। তাই চলেন মুখ খুলি, একসাথে কথা বলি।🇧🇩🙏🏼

সরকার VAT দিয়ে ৫০০০ কোটি নেয়, DVLA দিয়ে ৯০০ কোটি আয় + ৮৫৪৩ জীবন বাঁচানো সম্ভবআমার ফেসবুক, আমার উন্মুক্ত সংসদ।🙏🏼প্রতি...
24/08/2026

সরকার VAT দিয়ে ৫০০০ কোটি নেয়, DVLA দিয়ে ৯০০ কোটি আয় + ৮৫৪৩ জীবন বাঁচানো সম্ভব

আমার ফেসবুক, আমার উন্মুক্ত সংসদ।🙏🏼

প্রতি বছর বাংলাদেশে সড়কে কত মানুষ মরে জানেন?
সরকারি হিসাবেই ৫,৪৭৯ জন (২০২৪), বেসরকারি হিসাবে ৮,৫৪৩ জন। ২০১২ সালে ছিল ২,৫৩৮ জন। মানে ১০ বছরে মৃত্যু দ্বিগুণ।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর UK তে South East England এ ছিলেন, নিজে ড্রাইভ করেছেন। তিনি জানেন UK এর DVLA সিস্টেম কিভাবে জীবন বাঁচায়।
আমিও South of England এ থাকি।

আমার বিশ্বাস, UK এর VAT প্যাটার্ন না, DVLA প্যাটার্ন ফলো করলে এই মৃত্যু অর্ধেক কমানো সম্ভব।
আমার প্রস্তাব - DVLA + GPS মডেল:
আমাদের নতুন করে কিছু আবিষ্কার করার দরকার নেই। UK তে যা আছে, তার সাথে শুধু একটা জিনিস যোগ করতে হবে - GPS Tracker.

১. পরিষ্কার গাইডলাইন:
ড্রাইভারকে জানতে হবে - কি করা যাবে, কি করা যাবে না, স্পিড লিমিট কত, কোন লেনে চলবে, ওভারটেক কিভাবে করবে। একটা লিখিত গাইডলাইন বই।

২. লাইসেন্স হবে পরীক্ষার মাধ্যমে:
গাইডলাইন পড়ে পরীক্ষা দিতে হবে। Theory + Practical. ১০-১৫% ফেল করবে, এটাই স্বাভাবিক। যারা ফেল করবে তারা লাইসেন্স পাবে না, তারা অন্য পেশায় যাবে - কৃষি, ব্যবসা।

৩. প্রত্যেক গাড়িতে GPS বাধ্যতামূলক:
এটাই পুরো সিস্টেমের প্রাণ। পুলিশকে আর দৌড়ে ধাওয়া করতে হবে না।
GPS অটোমেটিক রিপোর্ট করবে:
• স্পিড লিমিট ভাঙছে কিনা
• রং লেনে গাড়ি চালাচ্ছে কিনা
• উল্টো পথে যাচ্ছে কিনা

৪. ১২ পয়েন্ট সিস্টেম + অনলাইন জরিমানা:
যেমন UK তে আছে।
নিয়ম ভাঙলেই লাইসেন্সে পয়েন্ট যোগ হবে, আর জরিমানা চলে আসবে সরাসরি bKash / Nagad এ। ক্যাশ লেনদেন নাই, ঘুষ নাই।
১২ পয়েন্ট শেষ = লাইসেন্স বাতিল

৫. কে কন্ট্রোল করবে?
সরকারি পরিবহন সেক্টর না। পুরোটা প্রাইভেট সেক্টর সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করবে। সরকার শুধু মনিটর করবে আর রাজস্ব পাবে। সরকারের আয়ও বাড়বে, দুর্নীতিও কমবে।
এটা অসম্ভব না। UK পারলে আমরা কেন পারবো না?
আমাদের দরকার UK এর VAT এর বোঝা না, UK এর DVLA এর শৃঙ্খলা।
আপনাদের মতামত কি? গালি না, যুক্তি দিয়ে বলেন - এই মডেলটা কি বাংলাদেশে সম্ভব?

🙏 Personal opinion only. No intention to hurt anyone, any organization or any country. If I am wrong, please forgive me.

Tarique RahmanBNP Media Cell

24/08/2026

অনেকেই প্রশ্ন করেছেন ?
আমি আমার ২২ দফায় ১ নম্বরে লিখেছি?
বাপেক্সকে ৫০০০ কোটি টাকা দিন ৫০টি নতুন কূপ খননের জন্য। বছরে ২ বিলিয়ন ডলার বাঁচবে"

মানে: আদানিকে বিল না দিয়ে, বিদেশকে LNG বিল না দিয়ে, নিজের কোম্পানি বাপেক্সকে টাকা দিন, ওরা নিজের গ্যাস তুলবে - আপনার চোলা জ্বলবে 🙏🏼

আজকের টপিক: VAT Pattern না, DVLA Pattern? 🤔আমরা UK থেকে VAT আনতে পাগল, কিন্তু UK যে জিনিস দিয়ে প্রতিদিন হাজারো জীবন বাঁ...
24/08/2026

আজকের টপিক: VAT Pattern না, DVLA Pattern? 🤔
আমরা UK থেকে VAT আনতে পাগল, কিন্তু UK যে জিনিস দিয়ে প্রতিদিন হাজারো জীবন বাঁচায় - সেই DVLA সিস্টেমটা কেন আনছি না?
👉 Follow দিয়ে রাখুন: "আমার ফেসবুক, আমার উন্মুক্ত সংসদ"

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা - আমার নতুন পেজআসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা,আজ থেকে আমার সব চিন্তা, সব মিশন, সব আপডেট আমার খামার...
24/08/2026

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা - আমার নতুন পেজ

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা,

আজ থেকে আমার সব চিন্তা, সব মিশন, সব আপডেট আমার খামারের আইডিতে আর দেবো না।
আমার ২২ মিশন,কৃষি পাইলট, DVLA + GPS মডেল, প্রবাসী বিনিয়োগ - সবকিছুর আপডেট এখন থেকে এক জায়গায় পাবেন।
আমার নতুন ফেসবুক পেজ:
👉 "আমার ফেসবুক, আমার উন্মুক্ত সংসদ"

এটা আমার উন্মুক্ত সংসদ। এখানে গালি নয়, সমাধান নিয়ে কথা হবে। VAT Pattern না, DVLA Pattern চাই।
আপনারা যারা আমার ২২ মিশনের সাথে আছেন, দয়া করে নতুন পেজটিতে Like / Follow দিয়ে পাশে থাকুন।
আমার এই পেইজে থেকে এখন শুধু খামার নিয়ে আলোচনা ছবি থাকবে।
লিংক প্রথম কমেন্টে দিয়ে দিলাম।
ধন্যবাদ,
Minhaz Nasir
RahmanBNP Media CellImran Hossain NababNahid Niaji RiponMD Mostakim IslamEti Chowdhury Official

আস-সালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত গতকাল রাতে অটো নিয়ে পোস্ট দেওয়ার পর...অনেক কমেন্ট পড়লাম। অনেকে ভালোবাসা দিয়েছ...
23/08/2026

আস-সালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত

গতকাল রাতে অটো নিয়ে পোস্ট দেওয়ার পর...
অনেক কমেন্ট পড়লাম। অনেকে ভালোবাসা দিয়েছেন, অনেকে গালি দিয়েছেন। বলেছেন - "আপনি কেন ওদের পক্ষে?"
ভাই, আমি কারো পক্ষে না। আমি বাংলাদেশের পক্ষে।
আমি লন্ডনে থাকি, কিন্তু আমার মনটা তো আপনাদের সাথেই ঢাকায় পড়ে আছে। আমি যদি অটোর পক্ষে হতাম, তাহলে চুপ থাকতাম। আমি দেশের কথা ভাবি বলেই লিখি।
আপনারা আমাকে গালি না দিয়ে আসুন একটু কথা বলি?

আমার প্রশ্ন:

আজ যদি ৬০ লক্ষ অটো একদিনে বন্ধ করে দিই, এই ৪০ লক্ষ পরিবার কাল সকালে কি খাবে? ওরা কোথায় যাবে?
চুরি বাড়বে না? ছিনতাই বাড়বে না? ক্রাইম বাড়বে না?
আমি অটো রাখতে বলছি না। আমি বলছি - বন্ধ করার আগে ওদের জন্য একটা কাজের ব্যবস্থা করি।
আপনাদের কাছে আমার অনুরোধ:
আমাকে গালি না দিয়ে, একটা আইডিয়া দেন।
• কিভাবে এই মানুষগুলোকে অন্য কাজে আনা যায়?
• কিভাবে বেকারত্বের জন্য ক্রাইম না বাড়ে?
• কিভাবে ঢাকা সুন্দর হবে, আবার মানুষগুলোও বাঁচবে?
আমার বুদ্ধি কম হতে পারে। আপনাদের বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি।
চলেন গালাগালি বন্ধ করে, একটু ডিবেট করি। দেশটা তো আমাদের সবার।
কমেন্টে আপনার আইডিয়াটা লিখুন, আমি সব পড়বো।
#আমি_বাংলাদেশের_পকTarique RahmanKhaled Mohiuddin✅

ট্যাক্স নিয়ে যদি সুবিধা না দেন, এটা জুলুম। ট্যাক্স নিয়ে যদি সুবিধা দেন, এটা উন্নয়ন।✳️আমি বলি - ট্যাক্স বসান, ১০০% বসা...
23/08/2026

ট্যাক্স নিয়ে যদি সুবিধা না দেন, এটা জুলুম।
ট্যাক্স নিয়ে যদি সুবিধা দেন, এটা উন্নয়ন।

✳️আমি বলি - ট্যাক্স বসান, ১০০% বসান! কিন্তু আমার ৪০ লক্ষ ভাইকে খালি হাতে ট্যাক্স নেবেন না 🙏🏼

আজ সারাদিন ফেসবুকে অনেক কষ্টের ভিডিও দেখলাম।
১৩ হাজার অটো জব্দ, গরিব ড্রাইভার ভাইয়ের কান্না।
একটা অটো ভাঙলে শুধু একটা গাড়ি ভাঙে না, একটা পরিবার ভাঙে।
আমি বলছি না আইন লাগবে না। আইন ১০০% লাগবে।
কিন্তু এত কঠিনভাবে না। একটু নরমভাবে হ্যান্ডেল করা যায় না?

🇧🇩 অটো সমস্যার সমাধান: UK এর DVLA মডেল 🇬🇧

আমি UK তে থাকি। এখানে গাড়ি চালাতে হলে DVLA লাইসেন্স লাগে, 12 পয়েন্ট থাকে। আমি ভাবলাম, আমাদের ৬০ লক্ষ অটোর জন্যও কেন এমন হবে না?
ভাঙা কোন সমাধান না। আসুন UK এর মতো সিস্টেমে আনি।
আমার ৭ দফা DVLA প্রস্তাব:

🔴 ১. AUTO DVLA লাইসেন্স:
UK তে যেমন DVLA, আমাদের BRTA এর আন্ডারে একটা Auto DVLA হবে। প্রত্যেক ড্রাইভারকে ২ দিনের ট্রেনিং দেওয়া হবে - কিভাবে ব্রেক করবে, কিভাবে যাত্রী উঠাবে, ট্রাফিক নিয়ম।
🔴 ২. ১২ পয়েন্ট কার্ড:
প্রত্যেক ড্রাইভারকে ১২ পয়েন্টের একটা স্মার্ট কার্ড দেওয়া হবে।
• সিগন্যাল ভাঙলে - ২ পয়েন্ট কাটা
• ওভার স্পিড করলে - ৩ পয়েন্ট কাটা
• যাত্রীর সাথে খারাপ ব্যবহার - ১ পয়েন্ট কাটা
১২ পয়েন্ট শেষ? ১ মাস গাড়ি বন্ধ, আবার ট্রেনিং।
🔴 ৩. GPS TRACKER ও QR CODE:
প্রত্যেক অটোতে ছোট একটা GPS লাগানো থাকবে (দাম ১৫০০ টাকা)। যাত্রী QR স্ক্যান করলেই দেখবে - ড্রাইভারের নাম, লাইসেন্স, কত পয়েন্ট আছে। মা-বোনেরা নিরাপদে উঠতে পারবে।
🔴 ৪. SPEED LIMIT ৩০:
শহরের ভিতরে অটোর স্পিড ৩০ কিমি এর বেশি না। GPS ই অটোমেটিক কন্ট্রোল করবে। কাস্টমার সেফটি ফার্স্ট।
🔴 ৫. সোলার চার্জিং:
লাইসেন্স নবায়নের শর্ত হবে - সোলার স্টেশনে চার্জ দিতে হবে। তাহলে বছরে ৫ হাজার কোটি টাকার অবৈধ বিদ্যুৎ চুরি বন্ধ হবে।
🔴 ৬. সময় দিন:
এতগুলো মানুষকে একদিনে বৈধ করা যায় না। ৯০ দিন সময় দিন। এই ৯০ দিনে ট্রেনিং, লাইসেন্স, GPS - সব হয়ে যাবে।
আমরা যদি ৬০ লক্ষ অটোকে বান্ডেল করে সিস্টেমে আনি, এরা বোঝা না, এরা সম্পদ হবে।

UK পারলে আমরা কেন পারবো না?
আজ ২১ আগস্ট সরকার যে সোলার বাধ্যতামূলক করার কথা ভাবছে, সেটাই তো শুরু। এখন শুধু DVLA পয়েন্ট সিস্টেমটা যোগ করুন।
ভাঙবেন না, গড়ুন।

আপনারা কি চান? শুধু ট্যাক্স নাকি ট্যাক্সের সাথে সম্মান?

"বিঃদ্রঃ এটি কেবল আমার নিজস্ব মতামত। কারো অনুভূতিতে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। কোনো জাতি, ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার কথায় কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"Tarique RahmanBNP Media Cell

Address

Jety Road/Sreemangal
Sylhet

Telephone

+8801726208030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreemangal Agro , আমরা কৃষক। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category