Niamah Zone

Niamah Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Niamah Zone, Grocers, Habiganj, Sylhet.

13/08/2026

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

17/07/2026

আমরা একাই মদিনার পথে বেরিয়ে পড়ব, আর একদিন সেই পবিত্র গলিতে হারিয়ে যাব। আমরা সেখান গিয়ে আর ফিরে আসব না, খুঁজতেই থাকবে মানুষ, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়বে।

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

জীবন আকাশের এই প্রজ্বলিত সূর্য একদিন অস্ত যাবে। জীবনের অন্তিম শয্যা শেষে পাড়ি জমাবে তাঁর স্থায়ী ঠিকানায়।‌ তবে তার আগে...
16/07/2026

জীবন আকাশের এই প্রজ্বলিত সূর্য একদিন অস্ত যাবে। জীবনের অন্তিম শয্যা শেষে পাড়ি জমাবে তাঁর স্থায়ী ঠিকানায়।‌ তবে তার আগেই যে আমাদের পাথেয় সংগ্রহ করতে হবে চিরস্থায়ী জীবনের জন্য। অনন্তকালের সেই সফরের জন্য আমরা কি পুরোপুরি প্রস্তুত?
একদিন দুনিয়ার ব্যস্ততা, কোলাহল, যানজট, জীবনের ছন্দ হঠাৎ থেমে যাওয়ার সাথে সাথে আমরাও পৌঁছে যাব নিজের আসল ঠিকানায়। জান্নাতের বাগানের সবুজ ঘাসের গালিচা বিছানো কবরে ফুলের সুঘ্রাণে দখিনা-হাওয়া আলোরিত হবে। নেক আমলগুলো সূর্যের মৃদু কিরণের ন্যায় ঝলমল করবে; যা নূর ছড়াবে আমাদের অন্ধকার কবরে। এমন সৌভাগ্য স্বপ্ন থেকে বাস্তবে পেতে হলে “সৌভাগ্যের কবর” বইটি পড়তেই হবে আপনাকে।

বই: সৌভাগ্যের কবর
মূল: শাইখ ড. আনাস আহমাদ কারযুন
অনুবাদ : আদনান মাহমুদ
প্রকাশনা: রাইয়ান প্রকাশন

প্রি-অর্ডার চলছে..

কবর নিয়ে স্বতন্ত্র বা মৌলিক কোন কাজ হয়তো এই প্রথম। মৃত্যু, আখিরাত, পরকালের নানান বিষয়ে বিশাল আকারের বই লিখা হলেও আলাদাভা...
06/07/2026

কবর নিয়ে স্বতন্ত্র বা মৌলিক কোন কাজ হয়তো এই প্রথম। মৃত্যু, আখিরাত, পরকালের নানান বিষয়ে বিশাল আকারের বই লিখা হলেও আলাদাভাবে কবর বিষয়ক কাজ হয়নি বললেই চলে। আমার বিশ্বাস, 'সৌভাগ্যের কবর' বইটি আকারে ছোট হলেও পাঠকের এই অপূরনীয় আশা কিছুটা হলেও পূরণ করবে ইনশাআল্লাহ ।

মজার বিষয় হলো, বইটিতে একই সাথে কুরআন-সুন্নার যৌক্তিক আলোচনা, দ্বীনী অনুপ্রেরণা, কবর সম্পর্কে সংশয়বাদীও পুনর্জন্মে বিশ্বাসীদের নিয়ে আলোচনা ও সৌভাগ্যবানদের কবর জগতের সুখ-শান্তির বর্ণনা তুলে ধরা হয়েছে। এতো ছোট্ট বইয়ে একই সাথে গুরুত্বপূর্ণ সব বিষয় চলে এসেছে, যা একজন পাঠকের জন্য সত্যিই ইন্টারেস্টিং বিষয়।
তাই এই বইটি সকলের একবার হলেও পড়া উচিত।
.
মৃত্যুর মাধ্যমেই মূলত আখিরাতের সেই অনন্ত ও চিরস্থায়ী জীবনের সূচনা হয়। কবর হলো সেই মহাযাত্রার প্রথম মনজিল বা গন্তব্যস্থল। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কেবলই কর্মক্ষেত্র, আর আখিরাতের জীবনই হলো মানুষের প্রকৃত ও চিরন্তন ঠিকানা। তাই আল্লাহ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব, ফেরেশতা প্রভৃতির ওপর ঈমান আনার পাশাপাশি পরকালীন জীবনের প্রতি অবিচল বিশ্বাস রাখা অপরিহার্য। এটি ইসলামি আকিদার অন্যতম মৌলিক বিশ্বাস। একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে, মৃত্যুর পর কবরের জগতে নেককারদের জন্য রয়েছে অনাবিল শান্তি এবং বদকারদের জন্য রয়েছে কঠোর আজাব।

বই: সৌভাগ্যের কবর
লেখক: শাইখ ড. আনাস আহমাদ কারযুন
অনুবাদ ও সংযোজন :আদনান মাহমুদ
প্রকাশনা: রাইয়ান প্রকাশন
প্রি-অর্ডার আসতেছে খুবই তাড়াতাড়ি ইনশা আল্লাহ।

04/07/2026

� হ্যান্ডমেইড লাইটিং বোতল �
আপনার ঘরের সৌন্দর্যে যোগ করুক এক টুকরো নান্দনিকতা! �
আমাদের নিজেদের হাতে তৈরি সুন্দর এই লাইটিং বোতল এখন অর্ডার নেওয়া হচ্ছে।
বেডরুম, ড্রইংরুম,অফিসরুম বা উপহার হিসেবে এটি হতে পারে দারুণ একটি পছন্দ।
� মূল্য: মাত্র ৪৯৯৳
� ৩টির বেশি অর্ডার করলে থাকছে বিশেষ ছাড়!
� অর্ডার করতে ইনবক্স করুন এখনই।
সীমিত সংখ্যক অর্ডার নেওয়া হবে।

03/07/2026

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল!
Upcoming Book ....

রাইয়ান প্রকাশন�

03/07/2026

এই শুক্রবার নিজেকে ৫টি প্রশ্ন করুন...

প্রতিটি জুমুআ আমাদের জন্য একটি নতুন সুযোগ।

এক সপ্তাহের ব্যস্ততা, ভুল-ত্রুটি আর গাফেলতির পর আল্লাহ তাআলা আবারও আমাদের সামনে ফিরে আসার দরজা খুলে দেন।

এই জুমুআয় অন্যদের নয়, একটু নিজের হিসাব নেওয়া যাক—

❓ গত এক সপ্তাহে আমি আল্লাহকে কতবার স্মরণ করেছি?

❓ আমার নামাজগুলো কি শুধু আদায় হয়েছে, নাকি মন থেকেও পড়া হয়েছে?

❓ কুরআনের সাথে আমার সম্পর্ক কি আরও গভীর হয়েছে, নাকি আগের চেয়েও দুর্বল হয়েছে?

❓ আমি কি কাউকে কষ্ট দিয়েছি, যার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত?

❓ যদি এই জুমুআ আমার জীবনের শেষ জুমুআ হয়, তাহলে আমি কি আমার রবের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত?

আত্মসমালোচনা একজন মুমিনের অন্যতম গুণ।

আমরা প্রায়ই মানুষের ভুল নিয়ে ব্যস্ত থাকি, অথচ নিজের হৃদয়ের খবর নেওয়ার সময় পাই না।

হয়তো একটি সৎ উত্তর, একটি আন্তরিক তাওবা, এবং চোখের দু-ফোটা অশ্রুই বদলে দিতে পারে আমাদের জীবন।

🤲 হে আল্লাহ, আমাদেরকে নিজেদের ভুল দেখার তাওফীক দান করুন, আন্তরিক তাওবার তাওফীক দান করুন এবং আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন।

আমীন।

30/06/2026

মাশাআল্লাহ আমাদের কিউট কিউট লাইটিং বোতল গুলো�
নিজের পছন্দমতো কাস্টমাইজড লাইটিং বোতল এখন অর্ডার করতে পারবেন Niamah Zone থেকে। �
অর্ডার করতে ইনবক্স করুন।

Address

Habiganj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niamah Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category