30/09/2026
আসসালামু আলাইকুম। কেটলি এক্সপ্রেসের সম্মানিত কাস্টমারবৃন্দ,
💔 ইচ্ছে আছে, চেষ্টা আছে—শুধু একটু সময়ের অপেক্ষা…
কেটলি এক্সপ্রেস শুরু করার পর থেকেই আপনাদের ভালোবাসা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ❤️
প্রতিদিন অনেকেই ইনবক্স ও কমেন্টে জানতে চান—
“ভাই, ডেলিভারি হবে না?”
“বাসায় অর্ডার করা যাবে কবে?”
বিশ্বাস করুন, আপনাদের এই প্রশ্নগুলো আমাদের আনন্দ দেয়, আবার একটু কষ্টও দেয়। কারণ আমরা চাই—কেটলি এক্সপ্রেসের গরম চা আর পছন্দের খাবারটা আপনার দরজা পর্যন্ত পৌঁছে দিতে। 🥺☕🛵
কিন্তু কিছু প্রস্তুতি ও সীমাবদ্ধতার কারণে এখনো আমাদের ডেলিভারি সিস্টেম চালু করা সম্ভব হয়নি। এজন্য যারা দূর থেকে অর্ডার করতে চেয়েও পারেননি, কিংবা শুধু ডেলিভারি না থাকার কারণে আমাদের খাবার উপভোগ করতে পারেননি—তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। 🙏
আমরা তাড়াহুড়ো করে শুধু একটি ডেলিভারি সার্ভিস চালু করতে চাই না। আমরা চাই, খাবারের স্বাদ ও মান ঠিক রেখে, যতটা সম্ভব গরম ও সুন্দরভাবে আপনার হাতে পৌঁছে দিতে।
আপনারা যেভাবে কেটলি এক্সপ্রেসকে আপন করে নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন—এই ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। ❤️
আর একটু সময় দিন…
ইনশাআল্লাহ, খুব শিগগিরই সেই দিন আসবে—
আপনি থাকবেন ঘরে, আর কেটলি এক্সপ্রেস পৌঁছে যাবে আপনার দরজায়। 🛵☕❤️
Kettle Express
চা হোক, আড্ডা জমুক ☕🫖💯🔥
#হাঁস #জিন্দাবাজার