Aqsa & Azwad Dairy and Fattening Farm

Aqsa & Azwad Dairy and Fattening Farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aqsa & Azwad Dairy and Fattening Farm, Dairy Farm, Rongdonu 55. ShibGonj, Sylhet.

An ideal cattle farm typically involves efficient management and care of two types of animals: those raised for food, primarily beef, and those used for labor incentives such as plowing and irrigation

25/04/2026

মাশাআল্লাহ, খাঁটি দেশাল। ২০২৬ইং কুরবানির জন্য প্রস্তুত।

আলহামদুলিল্লাহ, মিল্ক ভিটার সম্মানিত মহাব্যবস্থাপককে আকসা ও আজওয়াদ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং খামারের পক্ষ থেকে  আকসা ও আজ...
15/04/2026

আলহামদুলিল্লাহ, মিল্ক ভিটার সম্মানিত মহাব্যবস্থাপককে আকসা ও আজওয়াদ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং খামারের পক্ষ থেকে আকসা ও আজওয়াদের শুভেচ্ছা বিনিময়।
সম্মানিত মহাব্যবস্থাপককে সিলেট বিভাগের খামারিদের পক্ষ থেকে আমরা সপরিবারে উনার কার্যালয়ে উপস্থিত হয়ে সিলেটে আসার দাওয়াত করে আসলাম। ইনশাআল্লাহ।

14/04/2026

Nahida Sultana

12/04/2026

মাশাআল্লাহ, আসন্ন কুরবানির ঈদ ২০২৬ এর জন্য প্রাকৃতিক খাবারে প্রস্তুত।

সম্মানিত মহাব্যবস্থাপক,মিল্কভিটা ইনশাআল্লাহ আপনার দ্বারাই দেশের সুষম খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জাতি হবে সুষম খাদ্যে...
01/04/2026

সম্মানিত মহাব্যবস্থাপক,মিল্কভিটা

ইনশাআল্লাহ আপনার দ্বারাই দেশের সুষম খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জাতি হবে সুষম খাদ্যে পরিপূর্ণ- সে আশাবাদ ব্যক্ত করছে আকসা অ্যান্ড আজওয়াদ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং খামার, শিবগঞ্জ, সিলেট।

সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের।  আলহামদুলিল্লাহ,আরো ২ টা দিন আমরা বন্ধুবর এনায়েত করিমের জন্য গর্বের সহিত অতিক্রম করলা...
23/01/2026

সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের। আলহামদুলিল্লাহ,আরো ২ টা দিন আমরা বন্ধুবর এনায়েত করিমের জন্য গর্বের সহিত অতিক্রম করলাম। আমরা ছিলাম আমি, বন্ধু রিফাত, বন্ধু/বড় ভাই মোস্তফা ( আর.এম,বাংলালিংক)। আমাদের শিক্ষক তোফায়েল স্যার এবং আমার এক চাচা।

হে আল্লাহ,আজকে বিশেষ কারণে আমি সরণ করতেছি আমার মরহুম আব্বা আখতারুজ্জামান কে । যার জীবনযাপন ছিলো খুবই স্বাভাবিক। কিন্তুু উনার কর্মের গুনে সম্পর্ক ছিলো রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও আলেম উলামাদের সঙ্গে। আইনজীবী হিসাবে উনি সেই এরশাদ সাহেবের সময় থেকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রাহমান মহোদয়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মহোদয় সাহেবের সময় প্রায় পুরোটা সময় জুড়ে উনই সরকারি প্রসিকিউটর হিসাবে যুক্ত ছিলেন। তা সম্ভব হয়েছে উনার সততা,কর্মঠ এবং ন্যায় নীতির জন্য। তাছাড়া উনি শিবগঞ্জ আকবরি জামে মসজিদের ২৩ বছরের মোতোয়াল্লী ছিলেন এবং আব্দুল্লাহ হরিপুরি সাহেব এবং গাছবাড়ি হুজুর সহ অনেক আলেম উলামাদের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিলো। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মহোদয় গরুর খামারিদের ভালোবাসতেন। আমার আব্বার বেশ বড় খামার ছিলো আমার নামে রাজিব ডেইরি ফার্ম। উনি সিলেট জেলা খামারিদের সভাপতিও ছিলেন। সেই সুবাদে গরুর প্রতি আমার ক্রেইজ থাকায় আমার ও ছোট একটি খামার আছে নাম হচ্ছে আকসা ও আজওয়াদ ডেইরি এন্ড ফেটেনিং খামার। এই সব কিছুই আমার আব্বা সুষ্ঠভাবে পরিচালনা করতে পারতেন। আমার আব্বাকে আল্লাহ তায়ালা যেনো বেহেস্ত নসিব করেন - আমিন।

অনেক কিছুই হয়তো বলে ফেললাম এতো কিছু বলার কারন হচ্ছে বৃহস্পতিবার সকালে যখন আমাদের বন্ধু এনায়েত তারেক সাহেবের স্পেশাল সিকিউরিটি বাসসহ ৬টি গাড়ি নিয়ে বের হয়েছিলো তখন আমি ও রিফাতকে বাস থেকে ভিডিও কল দিয়েছিলো। আমি অফিসে ছিলাম কিন্তু তখন থেকেই আমার মাঝে উত্তেজনা কাজ করছিলো কখন দেখা হবে। সন্ধ্যার পর যখন গ্র্যান্ড সিলেট এ হাইসিকিউরিটি গেইট থেকে আমাদের রিসিভ করে ভিতরে ঢুকালো তখন থেকেই দেখলাম দেশি - বিদেশি লিডারদের সঙ্গে এনায়েতর কতটুকো জনপ্রিয়তা। যখন শিলামে জুবায়দা রহমানের বাড়িতে গেলাম তখনও আমরা ওইখানে দায়িত্বশীলতায় ১৫ বছরের পুরাতন এনায়েতকে খুজে পেলাম। সবাই যখন লিডারকে নিয়ে সেল্ফি ও ফটোসেশনে ব্যস্ত তখন এনায়েত ছিলো সম্পুর্ণ ব্যতিক্রমী দায়িত্বে। সে নিজ হাতে খাবার পরিবেশনে ব্যস্ত ছিলো ড্রাইভার, সাংবাদিক, পুলিশসহ,সকল ধরনের সিকিউরিটিদের মধ্যে।
এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের জুব্বাওয়ালা এনায়েতকে খুঁজে পেলাম। যে নাকি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছুটো ক্যাফেটেরিয়ায় বিক্রির জন্য বাসা থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে আসত তখনও তার কোনো কাজে লজ্জা বা কার্পণ্য ছিলো না। এতো কিছুর মধ্যে ওর মাথায় ছিলো আমাদের উপস্তিতি কিভাবে জনাব তারেক রমানের সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দিবে।

সব শেষে জনাব তারেক রহমানের যাওয়ার সময় স্যার সহ আমাদেরকে হ্যান্ডশেকের মাধ্যমে পরিচয় করিয়ে দিলো। আমার মতো হয়তো হাজারো লোক খুঁজে পাওয়া যাবে কিন্তু হাজারো এনায়েতকে খুজে পাওয়া দুশকর । এ ধরনের লোক ক্ষণজন্মা ।

তাই দেশ গড়ার জন্য এইধরনের ক্ষণজন্মা লোক খুবই জরুরি। এদেরকে যথাযথ সম্মান না করলে এরা দেশে টিকে থাকা অসম্ভব।

আসসালামু আলাইকুম,  সকল প্রশংসা আল্লাহ তায়ালার। আমি আসলে খুব বেশি আড্ডাবাজ না। খুব নিয়মমাফিক স্বাভাবিক জীবন যাপন করি। কিন...
10/01/2026

আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহ তায়ালার।
আমি আসলে খুব বেশি আড্ডাবাজ না। খুব নিয়মমাফিক স্বাভাবিক জীবন যাপন করি। কিন্ত কিছুদিন পূর্বে গত দুটি রাত প্রায় ১.৩০ - ২.০০ টা পর্যন্ত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং আস্থাভাজন কয়েকজনের সঙ্গে সময় কাটালাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো রাত গেলো। যে রুমে বসে আমরা ফটোসেশন করেছি আড্ডা দিয়েছি এই রুমটি গত ১৭ বছর আগে আমাদের কোচিং সেন্টারের মত ছিলো। সেটি ছিলো আমাদের বন্ধু এনায়েত করিম চৌধুরীর বাসা নাইওরপুল । বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষার আগে ওই কোচিং সেন্টারের শিক্ষকের ভুমিকায়
ছিলো। সে আমাদের পাইলটিয়ান বন্ধু এবং এইচএসসিতে স্ট্যানডপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডালিস্ট। পরিক্ষার আগে সন্ধ্যাবেলা আমাদের ৭/৮ জন কে পড়ানোর মাধ্যমে তার পরিক্ষার প্রিপারেশন নিতো। ছাত্রা অবস্থায় সে ছিলো বিনয়ী, নামাজী, কঠিন পরিশ্রমী এবং অনেস্টির দিক থেকে শতে শত। রাজনৈতিক পরিচয় শূন্য সেই এনায়েত বিদেশেও ১৫/১৬ বছরের কঠিন পরিশ্রম ও সততায় বাংলাদেশের একজন সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির ব্যক্তিগত সহকারি হিসাবে অবর্তীণ।আমি এবং আমার বন্ধু রিফাত সিলেটের বারুথখানা সম্ভ্রান্ত পরিবারের ছেলে আব্দুল গফুর সাহেবের উত্তরাধিকারি, আমরা কুট্টি লোকদের আসলে কোন লোভ লালসা, গভীর রাজনৈতিক পরিচয়বিহীন এবং কোন কিছু চাওয়া পাওয়ার নেই। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের অধিষ্ঠিত কেও যদি আমাদের পরিচয় দে ১০/১২ জন লোকের সামনে সে আমার বন্ধু অথবা সে আমার মামাতো বা খালাতো ভাই তাহলে শুনতে আমরা খুব গর্ভ অনুভব করি । এনায়েতর বাসায় গত ২ রাত দেখা হলো আমাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবকতুল্য স্যার জনাব তুফায়েল আহমদ , পাশাপাশি দেখা হলো সিলেটের গত ১০ বছরের অভিভাবক মূর্থমান মানুষ আমার ফুফাতো ভাই আরিফ ভাইয়ের সঙ্গে। আসলে কোন রাজনৈতিক পরিচয় নাই লোভ লালসার ঊর্ধ্বে থেকে সকল কঠোর পরিস্রম, বিশ্বাস অর্জন, সততার জন্য এই সব লোক পেয়ে গত ২ দিন থেকে আমরা ভালো সময় পার করলাম।
আল্লাহ তায়ালা এসব কঠোর পরিশ্রমী উদ্দমী লোকদের সর্বোচ্চ স্থান দান করুক - আমিন।

জনাব তারেক জিয়া সাহেবের অসুস্থ অবস্থায় লন্ডনে এনায়েতের সাথে ১৫/১৬ বছরের পূর্বের এন্টিক ফটো সহ বর্তমানের কয়েকটি ছবি যুক্ত করে দিলাম।

25/10/2025

আলহামদুলিল্লাহ, আমাদের ফার্মের তোতাপুরি খাসি যার সম্ভাব্য ওজন প্রায় ৩০ - ৩৫ কেজি। খাসিটি তার মনের সুখে কসরত করতেছে। সে প্রায় ৬ ফুট উচ্চতায় খাড়া থাকতে পারে।

আমাদের খামার থেকে উপযুক্ত টাকায় হমনদিকের কাছে বিক্রিত খাসি আমি ও বউ-বাচ্চা সহ প্রাইভেট গাড়ি করে দিয়ে আসলাম। ব্যবসা থাক ব...
07/06/2025

আমাদের খামার থেকে উপযুক্ত টাকায় হমনদিকের কাছে বিক্রিত খাসি আমি ও বউ-বাচ্চা সহ প্রাইভেট গাড়ি করে দিয়ে আসলাম। ব্যবসা থাক ব্যবসার জায়গায়, আত্মীয়তা থাক আত্মীয়তার জায়গায়। এটিই ব্যবসার মূল মন্ত্র।

২০২৫ কুরবানির নিজ হাতে শেষ ডেলিভারিটি ফ্রেম বন্দি করে রাখলাম।

আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এবং গ্রাহকদের ঐক্যান্তিক ইচ্ছায় সব গরু বিক্রি করতে সখ্যম হয়েছি। অর্থনৈতি...
06/06/2025

আলহামদুলিল্লাহ,
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এবং গ্রাহকদের ঐক্যান্তিক ইচ্ছায় সব গরু বিক্রি করতে সখ্যম হয়েছি। অর্থনৈতিক মন্দা পরিস্থিথিতির মধ্যেও অনেক দামি গরুও বিক্রয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

বিদায়ীর কিছু মুহূর্ত ফ্রেম বন্দী করে রাখলাম।

আসসালামু আলাইকুম,  আর ১ দিন পরেই পবিত্র কুরবানী ঈদ। আজকে থেকে চাকরিজীবীদের ছুটি শুরু। সকাল থেকে  চাকরিজীবী বন্ধুরাও তাদে...
05/06/2025

আসসালামু আলাইকুম,
আর ১ দিন পরেই পবিত্র কুরবানী ঈদ। আজকে থেকে চাকরিজীবীদের ছুটি শুরু। সকাল থেকে চাকরিজীবী বন্ধুরাও তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আমাদের খামারে ভিজিট করেছেন। আমি নিজেও চাকরিজীবী এবং বেপারি হওয়ায় ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ক্রেতা জনাব শাকির ভাই এসেছিলেন সাথে উনার ছেলেকে নিয়ে ক্রয়ক্রিত খাসির জন্য ব্রেকফাস্ট ব্রেড নিয়ে।

Address

Rongdonu 55. ShibGonj
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Aqsa & Azwad Dairy and Fattening Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aqsa & Azwad Dairy and Fattening Farm:

Share

Category