জামিয়া ক্বাসিমীয়া দারুল উলুম ফয়জুল ইসলাম

  • Home
  • জামিয়া ক্বাসিমীয়া দারুল উলুম ফয়জুল ইসলাম

জামিয়া ক্বাসিমীয়া দারুল উলুম ফয়জুল ইসলাম ভর্তির জন্য যোগাযোগ :
মুহতামিম: 👉 01327643887
মাদ্রাসার অফিস: 👉 01615915355

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট ল কলেজ ছাত্রদলের সুযোগ্য সহ-সাংগঠনিক সম্...
01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট ল কলেজ ছাত্রদলের সুযোগ্য সহ-সাংগঠনিক সম্পাদক, আগামী ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং তরুণ সমাজসেবক জনাব তোফায়েল আহমেদ সাহেব এর পক্ষ থেকে
জামিয়া ক্বাসিমীয়ায় আজ এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাগফিরাত, ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামণা করা হয়।

​মহান আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে ও এর সাথে সংশ্লিষ্ট সকলের নেক মাকসাদ কবুল ও মঞ্জুর করুন— আমিন।

আলহামদুলিল্লাহ! আজ জামিয়া ক্বাসিমীয়ায় লন্ডন প্রবাসী জনাব, উসমান আলী নাঈম সাহেবের পক্ষ থেকে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া...
30/08/2026

আলহামদুলিল্লাহ! আজ জামিয়া ক্বাসিমীয়ায় লন্ডন প্রবাসী জনাব, উসমান আলী নাঈম সাহেবের পক্ষ থেকে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছিল। একই সাথে উনার বাবা মরহুম মুফিজুর রহমান রাহ.-এর মাগফিরাতের জন্যও দোয়া করা হয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

পাশাপাশি, প্রবাসে অবস্থানরত জনাব, উসমান আলী নাঈম ও উনার পুরো পরিবারকে যেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ-আপদ, বালা-মুসিবত ও অসুস্থতা থেকে নিরাপদে রাখেন, আমীন।

আল্লাহ তাআলা আমাদের এই নেক আমল কবুল করুন। আমিন।

ইনশাআল্লাহ।
25/08/2026

ইনশাআল্লাহ।

21/08/2026

পুরস্কার🎁
আমাদের মেধাবী ক্ষুদে হাফেজরা💥

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।​সম্মানিত অভিভাবকবৃন্দ, ও শুভাকাঙ্ক্ষী। জামিয়া কাসিমিয়া দারুল উলুম ফয়জুল ইসলাম সিলেট-এ...
18/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

​সম্মানিত অভিভাবকবৃন্দ, ও শুভাকাঙ্ক্ষী।

জামিয়া কাসিমিয়া দারুল উলুম ফয়জুল ইসলাম সিলেট-এর পক্ষ থেকে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদ্রাসার নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর ও সচেতন।

​মাদ্রাসার নিয়ম অনুযায়ী, কর্তৃপক্ষকে অবহিত না করে ১ সপ্তাহের অধিক সময় অনুপস্থিত থাকার কারণে নায়েরা বিভাগের ২ জন ছাত্রকে বহিষ্কার ও ভর্তি খাতা থেকে নাম কাটা হয়েছে:

​১. মো: সাব্বির আহমেদ (আইডি: ১৩), পিতা: আব্দুল মতিন

​২. মো: মুস্তাফিজুর রহমান মাহিন (আইডি: ১৮), পিতা: আব্দুল নূর

​বিশেষ নির্দেশিকা:

​মাদ্রাসার নিয়ম-কানুন ও শৃঙ্খলা সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

​বিনা অনুমতিতে বা কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়া দীর্ঘসময় মাদ্রাসায় অনুপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ।

​এমতাবস্থায়, সকল অভিভাবককে আপনাদের সন্তানদের উপস্থিতি এবং মাদ্রাসার নিয়মকানুন মেনে চলার বিষয়ে আরও বেশি সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

​যেকোনো প্রয়োজনে বা জরুরি পরিস্থিতিতে মাদ্রাসার সাথে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো।

​জাযাকাল্লাহ খাইরান।

কর্তৃপক্ষ

জামিয়া কাসিমিয়া দারুল উলুম ফয়জুল ইসলাম সিলেট।

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ!অত্যন্ত আনন্দ ও গৌরবের সাথে জানাচ্ছি যে, আমাদের  জামিয়া ক্বাসিমীয়া দারুল উলুম ফয়জুল...
17/08/2026

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ!

অত্যন্ত আনন্দ ও গৌরবের সাথে জানাচ্ছি যে, আমাদের জামিয়া ক্বাসিমীয়া দারুল উলুম ফয়জুল ইসলাম (বটেশ্বর, সিলেট)-এর হিফয বিভাগের কৃতি ছাত্র আবু তালহা তাসনীম এবারের প্রথম সাময়িক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।

সে ক্বায়দা থেকে শুরু করে মাত্র ১১ মাসের দীর্ঘ সাধনায় পবিত্র কুরআনের ১০ পারার হাফেজ হয়েছে এবং বর্তমানে ১১ পারার সবক পড়ছে। শুধু তাই নয়, এবারের প্রথম সাময়িক পরীক্ষায় সে হিফয বিভাগে ‘মুমতায’ সহ প্রথম স্থান অধিকার করার পাশাপাশি সমগ্র মাদ্রাসার সমস্ত বিভাগের সমস্ত ছাত্রদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে।

ছোট্ট এই ছাত্রটির এই সাফল্যের পেছনে রয়েছে তার ওস্তাদবৃন্দের অক্লান্ত মেহনত, নিবেদিতপ্রাণ তদারকি ও রাতের পর রাত দেওয়া পরিশ্রম। বিশেষ করে সম্মানিত ওস্তাদ হাফিজ সারওয়ার হুসাইন সুহেল সাহেব,
ও হাফিজ মাহফুজ আহমেদ
এবং হাফেজ মাওলানা মোস্তফা আল মারুফ ক্বাসেমী সাহেবের সার্বক্ষণিক দিকনির্দেশনা ও তদারকিতে সে আজকের এই অবস্থানে পৌঁছেছে।

মহান আল্লাহ তাআলা ওস্তাদদের এই মেহনতকে কবুল করুন এবং আমাদের এই কচি ছাত্রটির হিফযের যাত্রাকে সহজ ও বরকতময় করুন। আপনারা সবাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন।

ইলমে দ্বীনের আলো ছড়ানোর প্রত্যয়ে পরিচালিত জামিয়া ক্বাসিমীয়া সিলেট-এর সাম্প্রতিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ইলম অর্জন...
07/08/2026

ইলমে দ্বীনের আলো ছড়ানোর প্রত্যয়ে পরিচালিত জামিয়া ক্বাসিমীয়া সিলেট-এর সাম্প্রতিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ইলম অর্জনের এই পবিত্র পথচলায় যারা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তাদের সকলের প্রতি রইল শুভকামনা।
​আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় জামিয়া তার লক্ষ্যপানে অবিচল থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।

Address


3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া ক্বাসিমীয়া দারুল উলুম ফয়জুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share