16/07/2026
শুভ রথযাত্রা🌸
রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানবজীবনের গভীর দর্শনের প্রতীক। শাস্ত্রের ভাষায় আমাদের এই দেহই এক একটি রথ আর সেই রথে আসীন শ্রীজগন্নাথ আমাদের অন্তর্নিহিত আত্মা বা পরমচেতনার প্রতীক। জীবনের প্রতিটি পথে আত্মার নির্দেশনাতেই আমাদের দেহ, মন ও কর্ম পরিচালিত হয়। তাই রথযাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুধু বাহ্যিক যাত্রাই নয়, আত্মশুদ্ধি ও আত্মোপলব্ধির পথেও আমাদের এগিয়ে চলতে হবে।
রথযাত্রা সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই দিনে সকল বিভেদের উর্ধ্বে গিয়ে অসংখ্য মানুষ একসঙ্গে রথের রশি টানেন। সকলের অংশগ্রহণে এই উৎসব হয়ে ওঠে ঐক্য, ভালোবাসা ও মানবতার এক উজ্জ্বল নিদর্শন। শ্রীজগন্নাথ যেন সকলকে একই রথের রশিতে আবদ্ধ করে পারস্পরিক সহমর্মিতা ও মিলনের শিক্ষা দেন।
লোকবিশ্বাসে প্রচলিত আছে,"রথে টানলে দুর্গা আসে।" অর্থাৎ রথযাত্রার মাধ্যমেই দেবীপক্ষের আগমনের সূচনা হয় এবং প্রকৃতি ও মন প্রস্তুত হতে শুরু করে শুভশক্তির আবাহনের জন্য। তাই রথযাত্রা কেবল ভগবান জগন্নাথের মহিমাই নয়, বরং আগামী দিনের শুভ, মঙ্গল ও শক্তির আগমনেরও এক পবিত্র বার্তা বহন করে।