20/03/2026
চলুন একটি হাদিস পড়ি। মন ভালো হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। (সহিহ বুখারী: ৭৫০৭)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"আল্লাহ তাআলা বলেন, 'আমার এক বান্দা পাপ করে আর তারপর বলে, ইয়া আল্লাহ, আমার অপরাধ মাফ করে দিন।'
তারপর আল্লাহ তাআলা বলেন, 'আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে, তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন।'
সে পুনরায় পাপ করে আর বলে, 'ও আমার রব, আমার গুনাহ মাফ করে দিন।'
এরপর আল্লাহ তাআলা বলেন, 'আমার বান্দা অপরাধ করেছে, আর তারপর বুঝতে পেরেছে, তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন।'
সে আবারও গুনাহ করে আর বলে, 'হে আমার রব, আমার পাপ ক্ষমা করে দিন।'
তারপর আল্লাহ তাআলা বলেন,
"আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে, তার এক রব রয়েছেন যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার তার বিচারও করতে পারেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তার যা ইচ্ছা সে তা করুক।"
যতবার মন দিয়ে পড়ি, অনুভব করি, চোখ ভিজে আসে। এও মহানুভব মালিক আমাদের!
এমন মালিকের দাস হওয়ার সৌভাগ্য ক'জন মানুষের হয়? এতই মহান, মহান আর স্নেহময় ক্ষমাশীল তিনি! তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি।
তবুও কি তুমি বুঝবে না, ফিরবে না? নিজের গুনাহকে, নিজেকে এত বড় ভাবছো এখনো?
তাঁর অপরিসীম রহমত আর ক্ষমার চাইতেও নিজের অপরাধকে, গুনাহকে বিশাল মনে করার দুঃসাহস কিভাবে করছো?
এত অহংকার কেন তোমার?
© fb. গল্পের অনুরোধ
~ মোহাম্মদ খালেদ আহমেদ