20/01/2026
ক্ষমার প্রার্থনা
(স্বরবৃত্ত ছন্দে)
কলমঃ শেখ সেলিম আহমেদ
হে ধরিত্রীর মালিক, হে অন্তর্যামী,
হে বিচার দিনের স্বামী, প্রভু প্রিয়ামী।
করো আমাকে ক্ষমা করজোড় প্রার্থনা,
হেরেছি মন, আত্মদান করিলাম পদতল ধ্যান।
হে বিধি, তুমি বিনা আমার কেহ নাই,
অকূল সায়রে ভাসি, দোটানায় রয়।
আজকে শুধু সঁপিলাম তোমারে প্রিয়,
আমার সরল মন প্রাণে ভরে জয়।
গরল হৃদয়ে বইয়ে দাও সরল স্রোতধারা,
জপিবো তোমার নাম যতনে রাখি মান।
প্রভু, করো ক্ষমা, আর কিছু চাই না আমি,
দিবস-রজনী তোমারই লাগি, কাঁদে মন প্রাণে ধারা।
তোমার কৃপায় মুক্তি পাবে এই প্রাণ,
দূর হবে দুঃখ, কাটবে অশান্তি মানবজান।
ভক্তি বিন্দু ঝরে যতনে তোমার তলে,
সকল প্রার্থনা পূর্ণ হোক, হে প্রভু মহান।