Eatha's World

Eatha's World Eatha's world

ইফতারের এই ছোট্ট প্লেটটা যেন এক মুঠো প্রশান্তি… 🌙✨সাদা দইয়ের উপর লাল ডালিমের দানা, সাথে টাটকা স্ট্রবেরি, আপেল, কালো আঙ্গ...
20/02/2026

ইফতারের এই ছোট্ট প্লেটটা যেন এক মুঠো প্রশান্তি… 🌙✨
সাদা দইয়ের উপর লাল ডালিমের দানা, সাথে টাটকা স্ট্রবেরি, আপেল, কালো আঙ্গুরের টুকরো, কমলার কোয়া—
রোজার শেষে এক চামচেই মেলে তৃপ্তি আর আলহামদুলিল্লাহর হাসি।
সরল আয়োজন, কিন্তু ভরপুর ভালোবাসা আর সুস্থতার ছোঁয়া—
এমন ইফতারেই থাক শান্তি, থাক বরকত। 🤍

" ইথা "

15/02/2026
14/02/2026

ভালোবাসা দিবস,,
💞💐💞💐💞
আজ ভালোবাসা দিবস।
শহরের রাস্তায় আজ হাত
ধরা - ধরির ভিড় ;
ক্যাফের টেবিলে মুখোমুখি বসে প্রতিশ্রুতি দেওয়ার দিন।
🙂🙂🙂

Alhamdulillah Vote  Done...
12/02/2026

Alhamdulillah Vote Done...

পড়ন্ত বিকেল মানেই ,,আকাশের গায়ে সোনালি রঙের শান্তি…যেন সূর্যটা ধীরে ধীরে বিদায় নিচ্ছে,কিন্তু বিদায়েও রেখে যাচ্ছে আলো...
08/02/2026

পড়ন্ত বিকেল মানেই ,,
আকাশের গায়ে সোনালি রঙের শান্তি…
যেন সূর্যটা ধীরে ধীরে বিদায় নিচ্ছে,
কিন্তু বিদায়েও রেখে যাচ্ছে আলো—
একটা মায়াবী নীরবতা।
এই বিকেলে
সব ক্লান্তি একটু হালকা লাগে,
সব দুঃখ একটু কম কথা বলে,
আর মনটা—
অকারণেই কারো কথা মনে করে।
পড়ন্ত বিকেলটা তাই
শেষ নয়,
এটা আসলে…
শান্তির শুরু। 🌅✨

"ইথা"

05/02/2026

আমার সন্তানদের যারা অবহেলা করে, আমার বিপদে যারা পাশে থাকে না— তারা কীভাবে আশা করে তাদের বিপদে আমি পাশে থাকবো?

সন্তানের কষ্টে যে পাশে দাঁড়ায় না, সে আমার কাছ থেকে সহানুভূতি আশা করার অধিকারও রাখে না।

আমার সন্তানদের চোখের পানি যার কাছে মূল্যহীন, তার বিপদও আমার কাছে মূল্যহীন।

সন্তানের বিপদে পাশে না থাকা মানুষদের জন্য আমার মায়া নেই—শুধু হিসাব আছে।

যারা আমার সন্তানের দিনগুলোকে একা করে দেয়, তারা আমার কাছ থেকে, পাশে থাকার আশা করতে পারে না।

সন্তানের কষ্ট যাদের চোখে পড়েনি, সন্তানের প্রয়োজন যাদের কাছে গুরুত্ব পায়নি—তাদের জন্য আমার সহানুভূতি রাখা সত্যিই কঠিন।

আমার সন্তানদের দুঃসময়ে যারা নীরব থেকেছে, তাদের দুঃসময়ে আমি “পাশে আছি” বলার মানুষ আমি নই।

সন্তান যখন বিপদে ছিল, তখন যারা দায়িত্ব নেয়নি—আজ তারা আমার কাছ থেকে দায়িত্ব আশা করাটা ন্যায্য নয়।

আমি মা… আমার নরম মন আছে। কিন্তু আমার সন্তানদের বিষয়ে আমি আর কাউকে ছাড় দিতে পারি না।

যে মানুষেরা আমার সন্তানদের একা রেখে নিশ্চিন্তে ছিল, তারা আজ আমার কাছ থেকে ভরসা চাইলে—আমি সেটা দিতে পারবো না।

সন্তানের প্রতি দায়িত্ব আগে। তারপর সম্পর্ক, তারপর কথা। যারা সেটা বোঝেনি—তাদের জন্য আমার আর কিছু করার নেই।

আমার কাছ থেকে এমন কিছু আশা করবে না যেটা আমার দ্বারা অসম্ভব !!

" ইথা"

আজ রিমার জন্মদিন।ঘরের এক কোণে রাখা ছোট্ট কালো কেকটা যেন বারবার তাকিয়ে আছে তার দিকেই—যেন বলছে, আজ সব আলো তোমার।তিন বছরের...
16/01/2026

আজ রিমার জন্মদিন।
ঘরের এক কোণে রাখা ছোট্ট কালো কেকটা যেন বারবার তাকিয়ে আছে তার দিকেই—যেন বলছে, আজ সব আলো তোমার।

তিন বছরের রিমা মানেই একরাশ কথা, একমুঠো হাসি আর অফুরন্ত প্রাণ।
সে এখন আর চুপচাপ থাকে না—প্রশ্ন করে, গল্প বানায়, কখনো রাগ করে ঠোঁট ফুলিয়ে রাখে, আবার এক মুহূর্ত পরেই দৌড়ে এসে জড়িয়ে ধরে।
রিমা কথা বলতে পারে খুব সুন্দর করে। নিজের মতো করে সব ব্যাখ্যা দেয়—আকাশ নীল কেন, চাঁদ কেন ওঠে , পুতুলটা কেন ঘুমায় না। তার ছোট্ট জগৎটা শব্দে শব্দে ভরে থাকে, আর সেই শব্দগুলোর মাঝেই লুকিয়ে থাকে প্রাণের আলো।
সে খুব উচ্ছল। হেসে ওঠে জোরে জোরে, নাচে নিজের তালে, কখনো আবার হঠাৎ গম্ভীর হয়ে বলে, “আমি বড় হয়ে যাব।”
তিন বছরের এই মেয়েটা জানে না সে কতটা মায়াবী, কিন্তু তার প্রাণবন্ত উপস্থিতিতেই একটা ঘর প্রতিদিন নতুন করে বেঁচে ওঠে।

"ইথা"

বারান্দায় এসে রোদ হাসে, সোনালি আলোয় ভরে মন,ঘুম ভাঙা আকাশ ডাকে নীরবে—শুরু হোক নতুন ক্ষণ।"ইথা"
13/01/2026

বারান্দায় এসে রোদ হাসে, সোনালি আলোয় ভরে মন,
ঘুম ভাঙা আকাশ ডাকে নীরবে—শুরু হোক নতুন ক্ষণ।

"ইথা"

“মেয়ের সাথে যত পারেন এভাবেই সময় কাটান…আপনি টেরও পাবেন না,কখন সে আপনার কোল থেকে নেমেপালকিতে উঠে যাবে ---অন্য কারো ঘরে। ...
12/01/2026

“মেয়ের সাথে যত পারেন এভাবেই সময় কাটান…

আপনি টেরও পাবেন না,
কখন সে আপনার কোল থেকে নেমে
পালকিতে উঠে যাবে ---
অন্য কারো ঘরে। 🙂🙂”

"ইথা"

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eatha's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category