23/04/2026
বন্ধুত্
বন্ধু আমার নদীর মত, কলকলিয়ে চলে।
হাজার বাঁকেও জলের ধারা, লক্ষ কথা বলে।।
তার খুশিতেই খুশি আমি, তার দুখে হই দুখী।
তার কাছেতেই আমার যত, দুঃখ জমা রাখি।।
এমন কোনো দিন নেই যেটা, তাকে ছাড়া যায়। ঝগড়া করেও ভাব হয়ে যায়, বেস্টফ্রেন্ড একে কয়।।
একসাথে খাই একসাথে পড়ি, একসাথে রোজ খেলি। বন্ধু রে তুই দুষ্টু ভীষন, আড়ি তোকে বলি।।
খুনসুটিময় জীবন মোদের, হাসি কান্নায় স্নান।
এমনই যেন থাকি মোরা, খুশিতে অম্লান
শুভ সকাল