10/10/2025
📣 একটি ছোট্ট জানানো — আপনাদের ভালোবাসার কাছে আমরা কৃতজ্ঞ 💛
এই ৬ মাস ধরে "ঠাকুরগাঁও দই চিঁড়া ঘর" আপনাদের যেভাবে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে এসেছে, আমরা সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। প্রতিটি হাসিমুখ, প্রতিটি শুভকামনা, আর প্রতিটি ঘুরে আসা — আমাদের পথচলায় অসীম অনুপ্রেরণা দিয়েছে।
শীতের সময় সামনে আসছে, তাই আমাদের মেনুতে কিছু পরিবর্তন আনতে চলেছি।
দই-চিঁড়ার এই সিজনাল আয়োজনটি আর মাত্র ৭ দিন চলবে।
এরপর ইনশাআল্লাহ শীতের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের সামনে — নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা, কিন্তু ভালোবাসাটা আগের মতোই থাকবে, বরং তার থেকেও গভীর।
আমাদের পাশে যেমন ছিলেন, তেমনই পাশে থাকবেন আশা করি। নতুন আপডেটগুলো পেতে চোখ রাখুন আমাদের এই পেইজে।
আপনাদের জন্যই আমাদের এই যাত্রা। 🫶
ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ,
ঠাকুরগাঁও দই চিঁড়া ঘর
🥣✨