পাকোয়ান

পাকোয়ান আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা সুস্বাদু পিঠার ঐতিহ্য রক্ষাই সাথে আছে 'পাকোয়ান।

জীবনের প্রতিটি পদক্ষেপ মানেই যুদ্ধ, একটা সমস্যা সমাধান হয় তো আরেকটা দেখা দেয়। এইজন্য কখনো সমস্যা সমাধান নয় বরং সমস্যার ম...
18/08/2026

জীবনের প্রতিটি পদক্ষেপ মানেই যুদ্ধ, একটা সমস্যা সমাধান হয় তো আরেকটা দেখা দেয়। এইজন্য কখনো সমস্যা সমাধান নয় বরং সমস্যার মধ্যে দিয়েই নিজেকে আবিষ্কার করে যেতে হয়।

কখনো কি নিজের জন্য এমন মনে হয়—“আমি কিছুই পারি না, আমাকে দিয়ে কিছু হবে না”?হয়তো সবাইকে হাসিমুখে দেখাই, কিন্তু নিজের ভেতরে...
17/08/2026

কখনো কি নিজের জন্য এমন মনে হয়—
“আমি কিছুই পারি না, আমাকে দিয়ে কিছু হবে না”?
হয়তো সবাইকে হাসিমুখে দেখাই, কিন্তু নিজের ভেতরে প্রতিদিন কতটা যুদ্ধ করি—সেটা কেউ জানে না। কখনো নিজের কাছেই নিজেকে ব্যর্থ মনে হয়, মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি।
তবুও নিজেকে একটা কথা মনে করিয়ে দিই—
আমি ব্যর্থ নই, আমি শুধু ক্লান্ত।
আমার পথটা হয়তো একটু কঠিন, তাই বলে আমার গন্তব্য নেই—এটা নয়।
একদিন ইনশাআল্লাহ, আজকের এই কান্নাগুলোর দিকে ফিরে তাকিয়ে বলব—
“আলহামদুলিল্লাহ, সেদিন আমি হাল ছেড়ে দিইনি।” ❤️‍🩹

শাশুড়ি যখন বলেন—“তুমি তো কিছুই পারো না! বাপের বাড়ি থেকে পিঠাও পাঠায় না! কোন জায়গায় যে বিয়ে দিলাম!”তখন একটু কষ্ট তো লাগেই...
16/08/2026

শাশুড়ি যখন বলেন—
“তুমি তো কিছুই পারো না! বাপের বাড়ি থেকে পিঠাও পাঠায় না! কোন জায়গায় যে বিয়ে দিলাম!”
তখন একটু কষ্ট তো লাগেই, তাই না? 😅

তবে কষ্ট করে রান্নাঘরে দাঁড়িয়ে থাকার দরকার নেই।
বাপের বাড়ি থেকে না আসুক, পাকোয়ান থেকে অর্ডার করলেই হলো! ❤️

সুস্বাদু ঘরোয়া পিঠা দিয়ে শাশুড়ির মন জয় করুন,
আর শাশুড়িকেও বলার সুযোগ দিন—
“বউ আমার কিছু না পারলেও, পিঠা আনতে ঠিকই জানে!” 😄

পাকোয়ান—আপনজনের মন জয়ের সহজ আয়োজন।

01880347252

"তারাই প্রকৃত প্রেমিক! যাদের অন্তর প্রতিটি মুহূর্তে স্রষ্টার স্মরণে নিমগ্ন থাকে,কিন্তু তাদের মুখ দেখে তা বোঝা যায়না।" --...
07/08/2026

"তারাই প্রকৃত প্রেমিক! যাদের অন্তর প্রতিটি মুহূর্তে স্রষ্টার স্মরণে নিমগ্ন থাকে,কিন্তু তাদের মুখ দেখে তা বোঝা যায়না।"

-- খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)

"যখন তুমি রাতের অন্ধকারে তোমার রবের সামনে দাঁড়াবে, তখন অবোধ শিশুর মতো আচরণ করো। কারণ শিশু যখন তার পিতার কাছে কিছু চায় আর...
03/08/2026

"যখন তুমি রাতের অন্ধকারে তোমার রবের সামনে দাঁড়াবে, তখন অবোধ শিশুর মতো আচরণ করো। কারণ শিশু যখন তার পিতার কাছে কিছু চায় আর তা না পায়, তখন সে তা পাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়।"

— ইমাম ইবনুল জাওযী (রহ.)
[আল-মুদহিশ, ১/২১৯]

"শয়তান আপনাকে বোঝাতে চায় যে, আপনি যদি সব সুন্নাহ পালন করতে না পারেন বা দাড়ি না রাখেন বা সবসময় হিজাব না পরেন, তবে আপনার ন...
03/08/2026

"শয়তান আপনাকে বোঝাতে চায় যে, আপনি যদি সব সুন্নাহ পালন করতে না পারেন বা দাড়ি না রাখেন বা সবসময় হিজাব না পরেন, তবে আপনার নামাজ পড়ে লাভ নেই। এটি একটি বিশাল মিথ্যা। ইসলাম কোনো 'সব অথবা কিছুই না' (All or Nothing) ধর্ম নয়। আপনি আপনার ভাঙা ইমান নিয়েই আল্লাহর কাছে আসুন। আপনি নিখুঁত হতে পারবেন না, কিন্তু আপনি 'চেষ্টাকারী' হতে পারেন।"

© নোমান আলী খান

এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। তোমার চোখের জল, তোমার দুঃখ বা তোমার কষ্ট কেউ খেয়াল করে না। একমাত্র সর্বশক্তিমানই তা করেন। কি...
03/08/2026

এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। তোমার চোখের জল, তোমার দুঃখ বা তোমার কষ্ট কেউ খেয়াল করে না। একমাত্র সর্বশক্তিমানই তা করেন। কিন্তু তোমার সামান্যতম ভুল দেখলেই সবাই ঝাঁপিয়ে পড়ে। জীবনের এমনই নিয়ম।

"হাবিল ও কাবিল দুজনেই কোরবানি দিয়েছিল, কিন্তু কবুল হয়েছিল কেবল হাবিলেরটা। কারণ হাবিল তাঁর সবচেয়ে সেরা জিনিসটি দিয়েছিলেন ...
02/08/2026

"হাবিল ও কাবিল দুজনেই কোরবানি দিয়েছিল, কিন্তু কবুল হয়েছিল কেবল হাবিলেরটা। কারণ হাবিল তাঁর সবচেয়ে সেরা জিনিসটি দিয়েছিলেন এবং তাঁর মনে খোদাভীতি ছিল। আল্লাহ আপনার মালের পরিমাণ দেখেন না, দেখেন আপনার নিয়ত কতটা বিশুদ্ধ। আপনি যদি লোকদেখানো ইবাদত করেন, তবে তার প্রতিদান মানুষের কাছেই খুঁজুন; আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই।"

© নোমান আলী খান

কখনো তোমার তাওয়াক্কুল হারিয়ো না। তোমার সময় আসবে। আল্লাহ প্রতিটি দোয়া শোনেন এবং তোমার অন্তর জানেন। তাঁর নেয়ামতের জন্...
02/08/2026

কখনো তোমার তাওয়াক্কুল হারিয়ো না। তোমার সময় আসবে। আল্লাহ প্রতিটি দোয়া শোনেন এবং তোমার অন্তর জানেন। তাঁর নেয়ামতের জন্য কৃতজ্ঞ হও। ইনশাআল্লাহ, সবকিছু সঠিক সময়েই ঘটবে।

Address

Tongi Borobari Sultan Market
Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাকোয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share