19/08/2026
পাইলের লোড টেস্ট চলাকালীন সময়ে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে;
✅ ১। সঠিক ক্যালিব্রেশনঃ
টেস্ট শুরু করার আগেই নিশ্চিত করুন যে Hydraulic Jack, Pressure Gauge, Load Cell (যদি ব্যবহৃত হয়) এবং Dial Gauge/LVDT সচল অবস্থায় রয়েছে এবং অনুমোদিত (Accredited) ক্যালিব্রেশন ল্যাব থেকে ক্যালিব্রেশন করা হয়েছে। ক্যালিব্রেশন রিপোর্ট (Calibration Certificate) সাইটে সংরক্ষিত আছে কিনা সেটিও যাচাই করুন।
আমাদের দেশে বেশিরভাগ সরকারি প্রকল্পে BUET-এর মাধ্যমে ক্যালিব্রেশন করা হয়।
-------------------------------------------------------------
✅ ২। কংক্রিট ক্যাপিং (Pile Head Capping)
পাইলের মাথায় MS Plate বসানোর আগে পাইল হেড সম্পূর্ণ সমান (Level) করতে হবে। প্রয়োজনে সামান্য গ্রাউটিং বা কংক্রিট ক্যাপিং করে সমতল করা যেতে পারে, যাতে লোড সমভাবে পাইলের উপর বিতরণ হয় এবং কোনো Eccentric Loadingসৃষ্টি না হয়।
-------------------------------------------------------------
✅ ৩। সেন্টারিং বা অক্ষ (Alignment) ঠিক রাখা
Hydraulic Jack অবশ্যই পাইলের ঠিক মাঝখানে (Center Line) বসাতে হবে। জ্যাক সামান্য বাঁকা বা একপাশে বসলে পাইলের উপর Eccentric Load পড়বে, যার ফলে অতিরিক্ত Bending Moment তৈরি হতে পারে এবং চরম ক্ষেত্রে পাইল ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই স্টেজিং করার সময় I-Beam/ H-Beam/ Joist সমূহকে শতভাগ লেভেলিং করে বসাতে হবে। পাশাপাশি লোড আরোপের পর Reaction Frame বা স্টেজিং কোনো দিকে হেলে যাচ্ছে কিনা সেটিও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
-------------------------------------------------------------
✅ ৪। Kentledge (লোডিং) সঠিকভাবে সাজানো
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত Kentledge হিসেবে বালিভর্তি বস্তা ব্যবহার করা হয়।
সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে—
* প্রতিটি বস্তায় সমান পরিমাণ বালি ভরা হয়েছে কিনা।
* প্রয়োজনে প্রতিটি বস্তার ওজন যাচাই করা।
* প্রতিটি সারি (Row) ও কলামে (Column) সমান সংখ্যক বস্তা সাজানো।
* চারপাশে বস্তা রেখে মাঝখানে ফাঁকা রাখা যাবে না।
দুঃখজনক হলেও সত্য, বাস্তবে অনেক ক্ষেত্রেই এই জায়গাটিতে অনিয়ম দেখা যায়।
-------------------------------------------------------------
✅ ৫। Kentledge-এর মোট ওজন যাচাই
যদি শতভাগ সঠিক নিয়মে বস্তা লোড করা হয়, তাহলে বস্তার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা অথবা সরাসরি ওজন ব্যবহার করে বালির একক ওজনের সাহায্যে Kentledge-এর মোট ওজন নির্ণয় করে তা ডিজাইন লোডের সাথে মিলিয়ে দেখা যেতে পারে।
-------------------------------------------------------------
✅ ৬। Reference Beam-এর সুরক্ষা
যে Reference Beam-এর সাথে Dial Gauge লাগানো থাকে, সেটি যেন কোনোভাবেই Reaction System, Hydraulic Jack বা Kentledge-এর নড়াচড়ার দ্বারা প্রভাবিত না হয়।
সম্ভব হলে এটিকে সরাসরি রোদ, বৃষ্টি এবং অতিরিক্ত বাতাস থেকে আড়াল করে রাখতে হবে। কারণ তাপমাত্রার পরিবর্তনের কারণে সূক্ষ্ম রিডিংয়ে সামান্য ত্রুটি সৃষ্টি হতে পারে।
-------------------------------------------------------------
✅ ৭। ধাপে ধাপে লোড আরোপ (Loading Sequence)
লোড ধাপে ধাপে (Incremental Loading) আরোপ করতে হবে এবং প্রতিটি ধাপে নির্ধারিত সময় পরপর Settlement Reading নিতে হবে।
নিচে ১০০ kN ডিজাইন লোডের একটি উদাহরণ দেওয়া হলো (প্রকল্পভেদে পরিবর্তিত হতে পারে):
| ধাপ | লোড (%) | লোড (kN) | প্রায় টন | Holding Time
| ১ম | ২৫% | ২৫ | ২.৫৫ | ১–২ ঘণ্টা |
| ২য় | ৫০% | ৫০ | ৫.১০ | ১–২ ঘণ্টা |
| ৩য় | ৭৫% | ৭৫ | ৭.৬৫ | ১–২ ঘণ্টা |
| ৪র্থ | ১০০% | ১০০ | ১০.২০ | ১–২ ঘণ্টা |
| ৫ম | ১২৫% | ১২৫ | ১২.৭৫ | ১–২ ঘণ্টা
| ৬ষ্ঠ | ১৫০% | ১৫০ | ১৫.৩০ | ১–২ ঘণ্টা
| ৭ম | ১৭৫% | ১৭৫ | ১৭.৮৫ | ১–২ ঘণ্টা
| ৮ম | ২০০% | ২০০ | ২০.৪০ | ২৪ ঘণ্টা (যদি টেস্ট পদ্ধতিতে নির্ধারিত থাকে) |
দ্রষ্টব্য: ASTM D1143 অনুযায়ী Holding Time এবং Reading Interval টেস্ট পদ্ধতি (Quick Test, Maintained Test ইত্যাদি) ও ডিজাইনারের নির্দেশনার উপর নির্ভর করে। তাই প্রকল্পের অনুমোদিত Test Procedure অনুসরণ করতে হবে।
আনলোডিং শিডিউল (Unloading Sequence)
সর্বোচ্চ লোডে নির্ধারিত সময় শেষ হওয়ার পর ধাপে ধাপে লোড কমাতে হবে।
১ম ধাপ: ১০০% (১০০ kN / ১০.২০ টন) – ২০ মিনিট।
২য় ধাপ: ৫০% (৫০ kN / ৫.১০ টন) – ২০ মিনিট।
৩য় ধাপ: ০% (সম্পূর্ণ আনলোড) – এরপর Residual Settlement পর্যবেক্ষণের জন্য ১২–২৪ ঘণ্টা (প্রকল্পভেদে) পর্যবেক্ষণ করা যেতে পারে।
-------------------------------------------------------------
✅ ৮। নিরাপদ প্রবেশের ব্যবস্থা
রিডিং নেওয়ার জন্য যেন সহজে প্রবেশ করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে।
তবে অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কাউকে কোনোভাবেই Kentledge Platform বা ওজনের নিচে যেতে দেওয়া যাবে না।
-------------------------------------------------------------
✅ ৯। Hydraulic Pipe পর্যবেক্ষণ
High Pressure Hydraulic Pipe-এ কোনো লিক, ফাটল বা ঢিলা সংযোগ আছে কিনা দূর থেকে পর্যবেক্ষণ করুন।
পাইপ ফেটে গেলে উচ্চচাপের তেল ছিটকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
-------------------------------------------------------------
✅ ১০। টেস্ট পয়েন্টে পানি জমতে দেওয়া যাবে না
টেস্ট চলাকালীন পাইলের আশেপাশে কোনোভাবেই পানি জমতে দেওয়া উচিত নয়। এতে মাটির অবস্থা পরিবর্তিত হয়ে পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে।
-------------------------------------------------------------
✅ ১১। ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ করে দীর্ঘ সময়ের Holding Period চলাকালীন ঝড়, ভারী বৃষ্টি বা প্রবল বাতাসের সম্ভাবনা থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রয়োজনে Kentledge এবং Reaction System পুনরায় পরীক্ষ