Organic Sweet Hub

  • Home
  • Organic Sweet Hub
Call

Organic Sweet Hub bhola,borishal

📍রমাদান দুআ লিস্ট —◾নিজের জন্য দুআঃ১) ইয়া আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন। যেগুলো আমি জানি বা জানি না সব ভুলত্রুটি ক্ষ...
02/02/2026

📍রমাদান দুআ লিস্ট —

◾নিজের জন্য দুআঃ

১) ইয়া আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন। যেগুলো আমি জানি বা জানি না সব ভুলত্রুটি ক্ষমা করুন। আমাকে এমন বান্দা বানান যার উপর দুনিয়া ও আখিরাতে আপনি সন্তুষ্ট থাকবেন।
২) আমার অন্তরকে পরিষ্কার ও নরম করে দিন। আমার অন্তরে যেন কোনো প্রকার অহংকার, হিংসা, ঘৃণা বা কৃপণতা না থাকে।
৩) চোক, কান ও জবানের হেফাজত করার তৌফিক দিন এবং গীবত, পরনিন্দা, রিয়া থেকে মুক্ত রাখুন। এই দুআটা বেশি বেশি করবেন।
৪) নামাজ ও কুরআনের সাথে আমার সম্পর্ক গভীর করুন। কুরআন শুধু পড়ার জন্য নয় অর্থ বোঝার, হৃদয়ে অনুভব করার এবং জীবনে বাস্তবায়ন করার তাওফিক দিন।
৫) রব্বি! আমাকে শক্ত ঈমান, আফিয়াত, শুকর, তাওয়াক্কুল এবং ত্বাকওয়া দান করুন। আমাকে এমন শক্তি দিন যা সবসময় আপনার পথে ধীর, স্থির এবং দৃঢ় থাকতে সাহায্য করে।

◾পরিবারের জন্য দুআঃ

১) ও আমার রব! আমার বাবা-মাকে আপনি ক্ষমা করে দিন। তাদের নেক হায়াত, সুস্থতা ও শান্তি দিন। তাদের জীবনে সব ধরণের বিপদ, অসুখ এবং দুঃখ দূর করুন এবং তাদেরকে আপনার নৈকট্য দান করুন।
২) আল্লাহ! আমাদের পরিবারে শান্তি, সৌহার্দ্য এবং দ্বীনি পরিবেশ বজায় রাখুন। আমাদের ঘর-বাড়ি যেন শান্তির ঠিকানা হয়, যেখানে কেউ দুশ্চিন্তা, রাগ বা বিরোধ না থাকে।
৩) সন্তানদের নেককার ও সৎ বানান। তাদের হৃদয়ে ভালোবাসা, জ্ঞান এবং আপনার ভীতি স্থাপন করুন। তাদেরকে এমন বান্দা বানান যারা আপনার সন্তুষ্টির জন্য জীবনকে উৎসর্গ করবে।
৪) পরিবারকে বিপদ, দুঃখ এবং শত্রুর আঘাত থেকে রক্ষা করুন। হে রব, আমাদেরকে একে অপরের প্রতি দয়া, সহানুভূতি এবং ভালোবাসার সঙ্গে রাখুন যাতে পরিবারটি দৃঢ় এবং সুখী হয়।

◾জীবনের জন্য দুআঃ

১) ইয়া আল্লাহ! আমাকে হালাল রিজিক এবং তাতে অনেক অনেক বরকত দিন। আমার জীবনের প্রতিটি রিজিক এমন হোক যা দুনিয়া ও আখিরাত দু’টোতেই কল্যাণ বয়ে আনে।
২) আল্লাহ! আমার সময়ে অনেক অনেক বরকত দিন। যাতে দুনিয়াবি সমস্ত কাজ শেষ করার পরও ক্লান্তি ছাড়া প্রশান্ত হৃদয়ে আপনার ইবাদত করতে পারি।
৩) আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন। আল্লাহ! আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, কাজ ও সিদ্ধান্ত যেন আপনার সন্তুষ্টি অনুযায়ী হয়।
৪) সব ধরনের হিংসা ও বদনজর থেকে হেফাজত রাখুন।

◾আখিরাতের জন্য দুআঃ

১) কবরের যন্ত্রণা ও আজাব থেকে আমাকে রক্ষা করুন।
২) আমার হিসাব সহজ করুন। হে রব, আমার প্রতিটি আমল গ্রহণযোগ্য করুন এবং আমার গুনাহ ক্ষমা করুন। আমার হিসাবকে এমন বানান যাতে আখিরাতে কোনো দুশ্চিন্তা বা কষ্ট না হয়।
৩) আমাকে জান্নাতে রাসূল (সাঃ) এর সান্নিধ্য দান করুন। আমার সর্বোচ্চ প্রার্থনা হলো রাসূল (সাঃ) এর সঙ্গে মিলিত হওয়া এবং তার শাফায়াত লাভ করা। ইয়া আল্লাহ! আমাকে সেই মর্যাদা দান করুন।
৪) আমাকে আখিরাতে আপনার নৈকট্য ও চিরন্তন শান্তি দান করুন। হে রব, আমাকে এমন বান্দা বানান যার উপর আপনি সর্বদা সন্তুষ্ট থাকবেন এবং যিনি জান্নাতের সুখে চিরস্থায়ীভাবে বসবাস করবেন।

◾উম্মাহর জন্যঃ

১) ফিলিস্তিন ও সমস্ত নির্যাতিত মুসলিমদের সাহায্য করুন। যারা জুলুম, যুদ্ধ, অনাহার ও ভয়ভীতির মধ্যে আছে তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন এবং আমাদেরকে তাদের সহায়তায় অংশীদার করুন।
২) ও আমার রব! মুসলিম উম্মাহকে একত্র ও শক্তিশালী করুন। এই উম্মাহর মধ্যে দ্বন্দ্ব, বিভাজন ও শত্রুতা দূর করুন। আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী রাখুন।
৩) ইয়া আল্লাহ! আমাদেরকে সত্য প্রতিষ্ঠায় তাওফিক দিন এবং অন্যায় ও জুলুমকে পরাজিত করতে সাহায্য করুন।
৪) হে রব! মুসলিম উম্মাহকে পুরো বিশ্বের কাছে দৃষ্টান্ত করে দিন আমাদের আখলাক, আচরণ ও ইনসাফ দেখে যেন মানুষ ইসলামকে চিনতে পারে এবং ভালোবাসতে শেখে।

@ সাদিয়া 🌹

মধু খাওয়া বরকতময় খাদ্যসহিহ বুখারি (৫৬৮৮)> নবী ﷺ বলেছেন:“তোমরা দুইটি আরোগ্যদায়ক জিনিস ব্যবহার করো— মধু এবং কুরআন।”
13/01/2026

মধু খাওয়া বরকতময় খাদ্য
সহিহ বুখারি (৫৬৮৮)

> নবী ﷺ বলেছেন:
“তোমরা দুইটি আরোগ্যদায়ক জিনিস ব্যবহার করো— মধু এবং কুরআন।”

ঘরে-বাইরে মাহরাম,নন মাহরাম মেনে পর্দা করা প্রত্যেক ঈমানদার নারীর জন্য ফরজ,Without any excuses or allegations.I repeat,পর...
07/01/2026

ঘরে-বাইরে মাহরাম,নন মাহরাম মেনে পর্দা করা প্রত্যেক ঈমানদার নারীর জন্য ফরজ,Without any excuses or allegations.

I repeat,পর্দার হুকুম পালন করা প্রত্যেক ঈমানদার নারীর জন্য বাধ্যতামূলক ও অপরিহার্য হুকুম যা থেকে পালানোর বিন্দুমাত্র সুযোগ নেই।

তো যেখানে বহু মুসলিম নারী এখনো ভীষণ গাফেল,
আল্লাহ সুবহানাহু তাআলার ফরজ হুকুমের তোয়াক্কাই করে না(নাঊজুবিল্লাহ),নিজ প্রবৃত্তির খুশি অনুসরণ করে স্বেচ্ছায় শয়তানকে খুশি করার পথ‌ বেছে নিয়েছে,সেই বেপর্দার স্রোতে গা না ভাসিয়ে আপনার জীবনে খাস পর্দা মেনে চলার কত দিন চলে?
কার অনুপ্রেরণায় এই পবিত্র জীবনের পথে পা বাড়িয়েছিলেন?

শামছুন্নাহার রুমি

মরিয়ম খেজুর / Maryam Dates (A Grade)প্রিমিয়াম কোয়ালিটি মরিয়ম থেকে হাতে পেয়ে খেয়ে চেক করে টাকা দিবেন ☺️সৌদি আরবের সব...
05/01/2026

মরিয়ম খেজুর / Maryam Dates (A Grade)
প্রিমিয়াম কোয়ালিটি মরিয়ম থেকে
হাতে পেয়ে খেয়ে চেক করে টাকা দিবেন ☺️
সৌদি আরবের সবচেয়ে ভালো খেজুর কোনটি?
মরিয়ম খেজুর (Maryam Dates) সৌদি আরবের এক অতি পরিচিত খেজুর।

মরিয়ম খেজুরের ক্যালসিয়াম দেহের হাড় ও দাঁতের মাড়ি মজবুত করে। মরিয়ম খেজুরে থাকা ভিটামিন-এ এবং ভিটামিন-সি দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। খাদ্যে অরুচি দূর করতে মরিয়ম খেজুর ব্যাপক সহায়তা করে। মরিয়ম খেজুরে আছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার এবং বিভিন্ন অ্যামিনো এসিড যা খাবার হজমে সাহায্য করে থাকে।

WhatsApp 01779911290

প্রকৃতির পরম মমতা আর মৌমাছির অক্লান্ত পরিশ্রমে তৈরি—এক চামচ খাঁটি মধু। আমরা দিচ্ছি শতভাগ ন্যাচারাল এবং ভেজালমুক্ত মধুর ন...
05/01/2026

প্রকৃতির পরম মমতা আর মৌমাছির অক্লান্ত পরিশ্রমে তৈরি—এক চামচ খাঁটি মধু। আমরা দিচ্ছি শতভাগ ন্যাচারাল এবং ভেজালমুক্ত মধুর নিশ্চয়তা। স্বাদ আর স্বাস্থ্যের মেলবন্ধনে আপনার টেবিল থাকুক মধুর মতো মিষ্টি।"
মূল পয়েন্ট: ১০০% বিশুদ্ধ, সরাসরি সংগৃহীত, কোনো প্রিজারভেটিভ নেই।

31/12/2025

মৃত্যুর পথে
আরও এক বছর এগিয়ে
2026

হে আমার মুসলিম ভাই ও বোন ❤️ এই  উৎসব আমাদের জন্য নয় । আপনি যদি অমুসলিম হয়ে থাকেন তাহলে আমার কোন আপত্তি নেই। যদি আপনি ম...
31/12/2025

হে আমার মুসলিম ভাই ও বোন ❤️

এই উৎসব আমাদের জন্য নয় ।

আপনি যদি অমুসলিম হয়ে থাকেন তাহলে আমার কোন আপত্তি নেই। যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তাহলে আমার এই পোস্ট আপনার জন্য। এই উৎসব কোন মুসলিম পালন করতে পারে না।
হে আমার ভাই ও বোন ❤️
আমি যদি তোমাকে বলি এই থার্টি ফার্স্ট নাইট পালন করা শিরক । তাহলে হয়তো আপনার বিশ্বাস না ও হতে পারে।
আমি আপনাকে অনুরোধ করবো থার্টি ফাস্ট নাইট উদযাপন করার পূর্বে তার ইতিহাসটা জেনে নিন । এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতো রোমান মূর্তি পূজকরা।

গুগলে যদি আপনি (Janus) শব্দটি সার্চ করো তাহলে তুমি দেখতে পাবে দুই মুখ বিশিষ্ট একটি মূর্তি। জানুয়ারি' (January) এসেছে ল্যাটিন শব্দ januarius থেকে, যা জানুস দেবতার নামানুসারে রাখা হয়েছে।এই মূর্তিপূজকরা বিশ্বাস করত তাদের ভাগ্যের মালিক এই জানুস দেবতা।

নাউজুবিল্লাহ

এটা কোন মুসলিমের বিশ্বাস হতে পারে না।
আল্লাহ তা'আলা বলেন قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي
نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ
(হে নবী)আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণের ওপরও কোনো অধিকার রাখি না এবং অকল্যাণের ওপরও নয়; তবে আল্লাহ যা চান।
সুরা আ'রাফ আয়াত :১৮৮

আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন মুর্তিটি দুই মাথা বিশিষ্ট । রোমক মূর্তি পূজারীরা থার্টিফার্স্ট নাইটে রাত বারোটার পূর্বে পিছনের মুখ কে সংবর্ধনা জানতো পূর্বের বছর টি ভালো কেটেছে সেজন্য। এবং রাত বারোটার পরে সামনের মুখ থেকে আগামী দিনগুলোর শুভ হওয়ার জন্য প্রার্থনা করতো।

প্রিয় উম্মাহ

এই উৎসব আমাদের জন্য নয় কেননা আল্লাহ তা'আলা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ ধর্ম দান করেছেন। যাতে বিজাতীয়দের কাছে ধার করে নেওয়া উৎসব আমাদের প্রয়োজন নেই।
আল্লাহ তায়ালা আমাদের জন্যও উৎসবের দিন নির্ধারিত করেছেন। এছাড়াও দিন যতই আঘাতে থাকে ততই আমাদের মৃত্যুর পথে যাত্রা ঘনিয়ে আসে। অথচ মৃত্যুর ব্যাপারে আমরা কতটা উদাসীন 😭।
এছাড়াও এই দিনের উৎসবে শত শত নারী-পুরুষ ইসলাম বহির্ভূত পারস্পরিক সম্পর্কে লিপ্ত হয়। এবং আতশবাজি ফানুস ফুটানোর ধারা অসুস্থ ব্যক্তিদের আর্তনাদ আসমান -জমিন প্রকম্পিত হয়।

আল্লাহ আমাদেরকে মূর্তি পূজারী ও খ্রিস্টীয় কালচার থেকে হেফাজত করুক।

আমিন

আলহামদুলিল্লাহ ❤️ আমরা আপনাকে দিচ্ছি শতভাগ নিশ্চয়তা। আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সংগৃহীত।কালেক্ট সোর্স: রাজশাহীর বাঘা অঞ...
28/12/2025

আলহামদুলিল্লাহ ❤️
আমরা আপনাকে দিচ্ছি শতভাগ নিশ্চয়তা।
আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সংগৃহীত।
কালেক্ট সোর্স: রাজশাহীর বাঘা অঞ্চল।
বিশেষ দ্রষ্টব্য: ভোলা সদরের ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি!
প্রয়োজনে ইনবক্স করুন।
অথবা ভিজিট করুন
https://www.facebook.com/profile.php?id=100063923384735

27/12/2025

"We want justice for Hadi's murder."

Address

Bhola Sadar

8300

Telephone

+8801627207666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Sweet Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share