16/08/2022
Attention please,,,
আপনাদের সকলকে অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে কেকের দাম আগের তুলনায় একটু বাড়বে। কারণ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছুর দাম হাতের নাগালে বাইরে চলে গেছে। আশা করছি আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন।
ডিমের ডজন এখন ১৬৫ টাকা, চিনির দাম ১০০ টাকা, ময়দা ৯০ টাকা, এবং ক্রিমের দাম কি বলবো যে ক্রিম 380 টাকা দিয়ে নিয়েছি এখন ওই ক্রিম ৪৫০ টাকা শুধু এখানেই থেমে নেই কেকের প্রত্যেকটা প্রোডাক্ট এর দাম বেড়ে গেছে। যেটা আপনারা সকলেই দেখতেছেন যে সবকিছুর দাম বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদেরও কেকের সামান্য দাম বাড়াতে হয়েছে। আশা করছি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনারাও আমার অবস্থানটা বুঝার চেষ্টা করবেন।
যদি পণ্যের দাম কমে যায় তাহলে আমরা ও কেকের দামটা আগের নিয়মে নিয়ে আসবো।ইনশাআল্লাহ
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ ❤️