25/05/2025
চটপটি—এই নামটা শুনলেই জিভে জল আসে। কিন্তু জানো কি, এই জনপ্রিয় স্ট্রিট ফুডটির জন্ম হয়েছিল একেবারে সাধারণ মানুষের হাত ধরে?
লোককথা বলে, ব্রিটিশ আমলে কলকাতার এক গরীব মা তার বাচ্চাদের পেট ভরানোর জন্য রান্নাঘরে যা ছিল, তাই নিয়ে তৈরি করলেন একটা মিশ্রণ—সেদ্ধ মটর, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ, তেল আর সামান্য তেঁতুল জল। সেই 'মিশ্রণ' বাচ্চারা খেয়ে খুশি হলো, আশেপাশের প্রতিবেশীরাও আগ্রহী হয়ে উঠলো। ধীরে ধীরে রাস্তার মোড়ে সেই মা একটা ছোট দোকান খুলে ফেললেন। মানুষ একে একে জানতে লাগলো—এই খাবারটার নাম “চট করে বানানো, পট করে খাওয়া” — চটপটি!
বাঙালি স্বাদের মিশ্রণ আর পথের ধুলোমাখা স্মৃতিতে গড়া এই খাবার আজ ঢাকা-কলকাতা-পূর্ব বাংলার প্রতিটি শহরের হৃদয়ে।
কমেন্টে শেয়ার করো চটপটি নিয়ে তোমার সুন্দর স্মৃতি গুলো❣️