08/03/2025
কানাডায় বাচ্চারা যেভাবে আত্মনির্ভরশীল হয়!
কানাডায় প্রতি বছর জুন মাসের শেষে স্কুল দুই মাসের জন্য সামারের বন্ধ থাকে। এই ধরেন জুলাই-আগস্ট এই দুই মাস বন্ধ আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সবাই নতুন ক্লাসে ওঠে।
এই দুই মাসে স্টুডেন্টরা কিন্তু ঘরে বসে থাকে না। কানাডায় লিগ্যালি ওয়ার্ক করার একটা নির্দিষ্ট বয়স রয়েছে। বিভিন্ন প্রভিন্সে এই বয়সে তারতম্য ঘটে।
অন্টারিওতে বাচ্চাদের লিগ্যালি কাজ করার বয়স ধার্য করা হয়েছে ১৪ বছরে। তবে ১৪ বছর বয়সের বাচ্চারা সব কাজের অনুমতি পাবে না। তারা সাধারণত বেসিক কাজ করতে পারবে। এই ধরেন, অফিস, স্টোর, এরিনাস, রেস্টুরেন্ট সার্ভিস ইত্যাদি কাজের অনুমতি আছে। এর চেয়ে ভারি কাজ ১৫-১৮ বছর বয়সের বাচ্চারা করতে পারে। সব লিস্ট দেওয়া আছে।
যাই হোক ১৬ বছরের বাচ্চার কথাই ধরি। যেহেতু আমার মেয়ের বয়স দুই-এক মাসের মধ্যে ১৬ বছর হবে। সে এখন পড়ছে গ্রেড 10 এর দ্বিতীয় সেমিস্টারে। আসছে সেপ্টেম্বরে সে গ্রেড 11 এ উঠবে। তখন তো ধরেন ইউনিভার্সিটির জন্য এই গ্রেডের রেজাল্ট ধরা হবে।
যাই হোক, যেটা বলতেছিলাম আর কি। তার জুলাই-আগস্ট এই দুই মাস ছুটি থাকবে। যদিও এসব ছুটিতে সে আগে ক্লাসের পড়াশোনা করেছে। কিন্তু এবারের ছুটিতে তার অন্য প্ল্যান।
সে এই ছুটিতে চাকরি করার পরিকল্পনা করেছে। যদিও বেশিরভাগ কানাডিয়ান বাচ্চারা এই বয়স বা এর আগেই কাজ শুরু করে দেয়। আমাদের সাউথ এশিয়ান বাচ্চাদের এসব প্রাকটিস কম থাকে। সেটা কিন্তু বাহবা দেওয়ার কিছু নেই।
তো যাই হোক, আমার husband আবার যে কাউকে মোটিভেট করার জন্য অত্যন্ত দৃঢ়চরিত্রে মানুষ। যেমন সময়ই তিনি আমাকে মোটিভেট করেছেন, তারপর নিজের ছেলেমেয়েদের। কাজের জায়গায় employeeদের বিশেষ করে বাঙালি স্টুডেন্টদের।
তিনি আমার বড়ো মেয়েকেও দারুণভাবে মোটিভেট করেছেন বিভিন্ন বিষয়ে। তার বয়স ১৬ হয় নি, কিন্তু তাকে নিয়ে প্রতিদিন গাড়ি চালানো শিখিয়েছেন। ১৬ বছর হলে সে গাড়ি চালানোর G1 লাইসেন্সের জন্য পরীক্ষা দেবে। তারপর বছর খানিক নরে G2 রোড টেস্ট দিতে পারবে। গাড়ি চালাতে পারবে।
আর অনেকদিন ধরেই তাকে বলেছেন 'আসছে জুনের আগে তুই রেজ্যুমি তৈরি কর, বিভিন্ন কর্মক্ষেত্রে সাবমিট করার জন্য।'
আমার মেয়েও আবার বিভিন্ন বিষয়ে নিজের আগ্রহে অনেক কিছু করে। তো সে একটা রেজ্যুমি ক্রিয়েট করে ফেলেছে। তারপর তার বাবা তাকে বিভিন্ন স্টোর নিয়ে যান। আমার মেয়েই ভেতরে গিয়ে কাস্টমার সার্ভিসে সে নিজেই approach করে রেজ্যুমি সামমিট করেছে। সে আপাতত সামমিট করেছে, Rona, Home Depot, Canadian tire, Tim Hortons এসব স্টোরে।
সে যখন রেজ্যুমি সাবমিট করে তখন কেউ কেউ বলেছে 'what is your availability?' এটা কিন্তু একটা পজেটিভ বিষয়।
যাই হোক, এই যে বাচ্চারা ১৪ বছর থেকে বা ধরেন ১৫-১৬ বছর যখন সুবিধা হয় কাজ শুরু করছে এটা তাদের আত্মনির্ভরতার ভিত্তি জন্ম দিচ্ছে। এরা যা ইনকাম করে বা করবে তা দিয়ে তারা নিজেদের খরচ চালায়। এটা অবশ্য সামার জব। ফুল টাইম করতে পারবে। কিন্তু সেপ্টেম্বরে স্কুল শুরু হবে তখন কী হবে তাই তো? তখন বেশিরভাগ স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করে।
তারা ইউনিভার্সিটিতে গেলেও পার্ট টাইম কাজ আফটার ইউনিভার্সিটি করে থাকে। আবার ইউনিভার্সিটিতে যখন পড়বে তখন তারা co op করে। যেটা তাদের পে করে। এবং অনেক ভালো ইনকাম করে। ঐ co op অর্গানাইজেশন অনেক স্টুডেন্টকে হায়ারও করে ফেলে। তারা অভিজ্ঞতা অর্জন অন্য অনেক ভালো চাকরি পেয়ে যায়।
এদেশে স্কুলের স্টুডেন্টরা কাজ খুঁজে বের করে। আপনারা শুনলে অবাক হতে পারেন, সাদাদের মিলিওনিয়ার বা বিলিওনিয়ারদের বাচ্চারা মানুষের বাড়ি-বাড়ি গিয়ে নক করে স্নো পরিস্কার বা ঘাস কেটে দেওয়ার জন্য।
এসব ছেলেমেয়েরা বেশিরভাগ পরে ইউনিভার্সিটিতে পড়তে যায়, $100K + বেতনের চাকরি করে।
সুতরাং আপনার ও আপনার বাচ্চার যে কোনো কাজের ওপরে মোটিভেটেড হওয়াটা জরুরি।
আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা
মার্চ ৭, ২০২৫