27/02/2026
হবিগঞ্জে ১৮ মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর বিজ্ঞ বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেন।
মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল সমর্থক বলে দাবি করেছেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মোঃ আঙ্গুর আলীসহ বেশ কয়েকজন আইনজীবী।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বানিয়াচং, হোসেন
সহ মোট ৫৬ জন।
বাদী তার আরজিতে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের নিকট ছাত্রজনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে তিনি (মাহমুদুল হাসান)সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।প্রিয় দেশ বাসি, স্বৈরাচারের সহযোগী, সে স্বৈরাচার খুনি হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ৯ জন নাগরিককে হত্যা করেছে, তার পক্ষে সাফাই গাওয়া মুনাফেকের কাজ।