08/09/2026
আজ আমার ছায়াসঙ্গীটার জন্মদিন। বোনের জন্মের পর থেকে আমি ওর ছায়াসঙ্গী হলেও অনেক গুলো বছর ক্যারিয়ার ,জীবিকার তাগিদে সঙ্গছাড়া। তবুও একে অন্যকে ঢাল হিসাবে আগলে রাখি। সে যে প্রান্তে থাকি না কেন।
ছোট বেলায় ও হওয়ার পরে মা ,বাবা আমাকেই দ্বায়িত্ব দিয়েছিল ওকে দেখে রাখার। বাড়ি পাহারা দেওয়া আর বোনকে দেখে রাখা এই দুটো কাজ ক্লাস টেন পর্যন্ত ঠিক মতো করেছি।
সেই ৪ বছর বয়স থেকে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি ওকে ভালো রাখার।
সবকিছুতে ওকে বেস্ট টা দেওয়ার চেষ্টায় থাকতাম বাড়ির সবাই।।
মানুষ বলে বোনে বোনে নাকি মারামারি, চুলটানাটানি হয়। আমাদের মধ্যে কখনও এমন হয়নি।
টিভির রিমোট,চ্যানেল দেখা নিয়েও নাকি কথাকাটাকাটি হয়। আমাদের কোনদিন হয়নি।কারণ ও যেটাই দেখতো ওটাই আমি দেখতাম। নিজের পছন্দ বলে যে কিছু থাকে আমার এমন কিছু ছিল না।।
প্রথম স্কুলে যাওয়ার সময় গার্ডিয়ান সাথে যায় ,ওর সাথে গিয়েছিলাম ক্লাস থ্রি তে পড়া আমি। পরীক্ষার সময় বাচ্চাদের সাথে বাবা,মা আসে ওর সাথে ছিলাম আমি।।
বিষয় গুলো এখন ভাবলে বেশ নস্টালজিক লাগে।
বয়সে ওর আমার ছোট হলেও ছোট বেলা থেকে বোন খুব কেয়ারিং। আমার সকল অসুস্থতায় আমি মাকে না পেলেও ওকে পেয়েছি। প্রেগন্যান্সিতে রাতে যখন না ঘুমিয়ে সারারাত হাটাহাটি করতাম। এসিডিটির যন্ত্রণায় ছটফট করতাম ও এসে আমাকে সঙ্গ দিত ,ব্যায়াম করাতে সাহায্য করতো।
মানুষের যে মেমোরি গুলো মাকে ঘিরে থাকে আমার ওকে ঘিরে। কারণ একটা মানুষ মায়ের কাছ থেকে যে সাপোর্ট গুলো আশা করে সবগুলো আমি ওর থেকে পেয়েছি।।
ছোট বোন বড়বোনকে কেয়ার করার নজির পাওয়া যায় কিনা আমার জানা নেই তবে আমার জীবনে এমন ছোটবোন পেয়েছি।।
আমার সেই পিচ্চিটা আজ কত বড়। সে একটা বাচ্চার মা, একজন ডাক্তার।। একটা পরিবার চালায় , বিষয় গুলো ভাবলেই অবাক লাগে।।
সৃষ্টি কর্তা ওকে একটা সুন্দর মন দিয়েছেন যা আমি খুব গর্ব করেই বলি। সবকিছুতে তোকে নিয়ে যেন গর্ব করতে পারি সৃষ্টি কর্তার কাছে সেই প্রার্থনা।।
জীবনে একজন ভালো মনের সফল মানুষ হ,
দিদি তোকে অনেক ভালোবাসে। যে কোন কিছুতে তোর জন্ম থেকে যেমন পাশে ছিলাম সারাজীবন পাবি। তুই এগিয়ে যা।। তবে রাগটা একটু কমানোর চেষ্টা করিস।। 🤭
জন্মদিনে অনেক অনেক শুভকামনা বুনু Supti Nag।। ❤️❤️