05/08/2026
অনেকদিন বাদে আজ সকালে ঘুম থেকে উঠে ইছএ করলো একটু নিজের সাথে বাইরে সময় কাটানোর! যেমন ভাবা তেমন কাজ! ফ্রেশ হয়ে হালকা গরমের একটি জমা গায়ে চাপিয়ে ফোন আর পার্স নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় ! খানিক ঘুরে ফিরে ঢুকলাম একটি ক্যাফেতে। এক কাপ কফি আর একটি টোস্ট স্যান্ডউইচ নিয়ে কোণায় ছোট্ট একটি টেবিলে বসলাম। কিছুটা সময় ফোন ঘাটলাম তারপর মোবাইলে থাকা ভালো একটি ইবুকের খানিকটা জায়গা পড়লাম তারপর প্রায় এক ঘণ্টা বাদে খাবার এবং কফি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম।
আমার মনে হয় আমাদের প্রত্যেকের এইরকম একটি স্বভাব থাকা উচিত যেখানে শুধু নিজের ভালো এবং নিজের জন্যে সময় কাটানো উচিত .....