09/05/2026
বলা হয়ে থাকে, যে কাজে আপনার সবচেয়ে বেশি প্যাশন, সেই কাজটাই আপনি সবচেয়ে ভালো পারেন। কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে রিচ ফুড রান্না করতে — বিশেষ করে চিকেন রোস্ট, পোলাও আর গরুর মাংস।
আমি মূলত বিয়ের পর থেকেই রান্না শুরু করি। ২০১৯ সাল থেকে শ্বশুরবাড়িতে প্রতি শুক্রবার আমি রিচ ফুড রান্না করতাম। যেহেতু কর্পোরেট জব করতাম, তাই অন্য দিনগুলোতে রান্না করা হতো না। আর বাংলাদেশে শুক্রবার মানেই একটু বিশেষ, একটু মজাদার খাবারের আয়োজন। আমার যেহেতু রিচ ফুডের প্রতি আলাদা ভালোবাসা ছিল, তাই সব সময় চেষ্টা করতাম সবার জন্য সেরা স্বাদের খাবার রান্না করতে।
বছরের পর বছর এই রিচ ফুড রান্নার অভিজ্ঞতার কারণেই হয়তো আজ আমার রান্নার স্বাদ এতটা আলাদা হয়েছে। এই লন্ডন শহরে আমার পরিচিত এমন খুব কম মানুষই আছেন, যারা আমার হাতের চিকেন রোস্ট খাননি। আল্লাহর রহমতে সবাই অনেক প্রশংসা করেছেন।
আজকে বাসায় অনেকগুলো ড্রামস্টিক ছিল, তাই ভাবলাম এগুলো দিয়েই মজাদার চিকেন রোস্ট বানিয়ে ফেলি 😋🍗
আলহামদুলিল্লাহ, রান্না শেষ হওয়ার পর ঘ্রাণেই সবাই বুঝে গেছে আজকে কিছু স্পেশাল হয়েছে! আমার হাতের চিকেন রোস্টের বিশেষত্বই হলো — স্বাদটা একদম ভেতর পর্যন্ত চলে যায়। ঝাল কিংবা নন-স্পাইসি, দুইভাবেই বানাতে পারি সবার পছন্দ অনুযায়ী ❤️
যে একবার আমার হাতের চিকেন রোস্ট খাবে, সে বারবার খেতে চাইবে — ইনশাআল্লাহ।
তাহলে আর দেরি কেন? আজই অর্ডার করে ফেলুন ❤️