26/05/2026
গরম, কি দুঃসহ একটা শব্দ তাই না? এই বছর সেটা সব সহ্যের বাইরে।মানুষ হা পিতেশ করে আকাশের দিকে তাকিয়ে আছে।কবে সেই কাঙ্খিত জলের ফোঁটা ধরিত্রী কে তৃপ্ত করবে। আর এই গরমে যারা রান্না ঘরে কাজ করেন,পরিবারের মুখে বা বাইরে খাবার পাঠানোর কাজ করেন, তাদের কথা তো আলাদাই।কিন্তু ওই একটা দায়িত্ব,নেশা কাজ করে।আমি খাবার পাঠালে কারুর মুখে অন্ন উঠবে,কেউ দুটো ভাত মুখে দেবে।সেটার তৃপ্তি আলাদা একদম।
গত রোববার পান্তা থালি অনেককে তৃপ্তি দিয়েছে।অনেককে দিতেই পারি নি, আমার ব্যক্তিগত অসুবিধার কারণে।এই রোববার এই গরমে নিয়ে আসছি একদম প্রাণ ঠাণ্ডা করা দুই তিনটি পদ নিয়ে।গরমের দুপুরে তৃপ্তি দেবেই এটুকু বলতে পারি। দেখুন স্বাদ নিয়ে ...
প্রথম টি : Cucumber 🥒 and Coconut 🥥 rice. কচি শসা আর নারকেলের স্বাদ ঝরঝরে বাসমতি চালের ভাতে।সঙ্গে অল্প কাজু,কিসমিস,আর কারি পাতা,কাঁচালঙ্কা সুবাসে।
দ্বিতীয় টি : Hyderabadi green Chicken ধনে পাতা,পুদিনা পাতার মনলোভা গন্ধ,
হালকা ঝালের মুরগি।যেটা গায়ে মাখা ঝোল থাকলে মেখে খাওয়া যাবে।
তৃতীয় টি: শেষ পাতে একটু টক মিষ্টি চাটনি। পেঁপে আর আমাদার চাটনি। ঝরঝরে,টক
মিষ্টি স্বাদ, আমাদার সুগন্ধ।
ভাত থাকবে 750 ml পাত্রে, মুরগি থাকবে তিন টুকরো, চাটনি থাকবে 300ml পাত্রে।
থালির মূল্য : 250/ টাকা।
ডেলিভারি চার্জ আলাদা। নিজেরা এসেও নিয়ে যেতে পারেন।
অর্ডার দেবেন শনিবার 30.5.26 এর দুপুরের মধ্যে।
কারণ রান্না শুধু প্লেট নয়।অনেক পরিশ্রম, চিন্তা, জোগাড় করে গুছিয়ে রাখা।
তাহলে ফোন বা What's app করুন 6289278100 এই নাম্বারে।