12/07/2026
আজ থেকে ঠিক এক বছর আগে অনেকটা ভালোবাসা, একটু সাহস আর একরাশ স্বপ্ন নিয়ে এই ছোট্ট পথচলার শুরু হয়েছিল।
একটি ছোট্ট শিশুর মতোই যত্ন, ধৈর্য, নতুন নতুন শেখা, নির্ঘুম রাত আর অনেক ভালোবাসা দিয়ে আজ সে এক বছরে পা দিল। এই এক বছরে কখনও আনন্দে হেসেছি, কখনও ভুল থেকে শিখেছি। এখনও অনেক কিছু শেখার বাকি।
এই পথচলায় অনেক ভালো-মন্দ অভিজ্ঞতা হয়েছে। অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ আজ খুব কাছের মানুষ, খুব ভালো বন্ধু ।
প্রথম দিন থেকেই আমার একটাই লক্ষ্য ছিল—সবসময় নিজের সেরাটা দেওয়া। তাই কখনও quality রং সঙ্গে compromise করিনি, ভবিষ্যতেও করব না। সবসময় নতুন কিছু বানানোর চেষ্টা করেছি। কখনও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কিছু বানিয়েছি, নিজের মনমতো না হলে আবার নতুন করে শুরু করেছি।
তারপর যখন আপনাদের কাছ থেকে শুনি, "তোমার বানানো চিকেন মাফিন আবার পাঠিও", "এরকম মিষ্টি আবার বানিও", "এইবার 2 pound বানিয়ে দিও", "cookies শেষ তাড়াতাড়ি পাঠাও "তখন সত্যিই সব ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে যায়। এই ভালোবাসাই আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেয়।
এই এক বছরের পথচলায় যারা আমার পাশে থেকেছেন, আমার হাতে বানানো খাবারের ওপর ভরসা রেখেছেন, বারবার অর্ডার করেছেন, অন্যদের কাছে আমার কথা বলেছেন এবং আমার প্রতিটি ছোট্ট সাফল্যে আনন্দ ভাগ করে নিয়েছেন—আপনাদের প্রত্যেককে অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ।
আমার family & friends সবসময় আমাকে উৎসাহ দিয়েছে, নতুন কিছু করার সাহস জুগিয়েছে। কোথাও ভুল হলে তা ভালোবেসে ধরিয়ে দিয়েছে। এইটা ও কিন্তু অনেক বড় পাওয়া।
আপনাদের ভালোবাসাতেই আমার এই ছোট্ট স্বপ্ন ধীরে ধীরে হাঁটতে শিখছে। এভাবেই পাশে থাকবেন। আশা করি, আগামী দিনে আরও অনেক জন্মদিন, আরও অনেক সুন্দর মুহূর্ত আমরা সবাই একসঙ্গে celebrate করতে পারব।
ভালোবাসা আর কৃতজ্ঞতা রইল সবার জন্য। ❤️