ভোজ কাহন

  • Home
  • ভোজ কাহন

ভোজ কাহন simple & comfort home made food

🌧️ বৃষ্টির সন্ধায় গরম গরম মুচমুচে পেঁয়াজি ও চা কার না ভালো লাগে। তাই আজ মুচমুচে পেঁয়াজি বানানোর সহজ  রেসিপি নিচে দিলা...
02/09/2026

🌧️ বৃষ্টির সন্ধায় গরম গরম মুচমুচে পেঁয়াজি ও চা কার না ভালো লাগে। তাই আজ মুচমুচে পেঁয়াজি বানানোর সহজ রেসিপি নিচে দিলাম। এই পদ্ধতিতে বানালে পেঁয়াজি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে।

🍁১.প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, নুন ও হাফ চামচ চিনি একসাথে হাত দিয়ে ভালো করে চটকে মেখে ৫ মিনিট রেখে দিন। এর ফলে পেঁয়াজ থেকে জল বের হবে এবং আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না।

🍁২. এবার ওই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো বেসন, সামান্য চালের গুঁড়ো, ১ চামচ কালো জিরে, ১ চামচ করে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে হাত দিয়ে শক্ত করে মেখে নিন। মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়, মাখানোটা শুকনো ও আঠালো হবে। এর মধ্যে সামান্য ধনে পাতা কুচি মেশাতে পারেন এতে ভালো স্বাদ হয়।
🍁৩. কড়াইতে পরিমাণমতো তেল মাঝারি আঁচে ভালো করে গরম করে মাখানো পেঁয়াজ থেকে অল্প অল্প অংশ নিয়ে আঙুল দিয়ে সামান্য চ্যাপ্টা আকার করে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টে-পাল্টে সোনালী ও মুচমুচে করে ভেজে তুলুন।

গরম গরম পেঁয়াজি ওপরে সামান্য বিট নুন ছড়িয়ে বিকেলের গরম চা ও মুড়ির সাথে পরিবেশন করুন।



Good Morning  🌞
01/09/2026

Good Morning 🌞

যেদিন রান্না করতে ইচ্ছে হয় না , বা সকালে উঠতে দেরী হয়ে গেছে বা অলস/ল্যাদ লাগলে সেইসব দিনে এই ঝটপট ও কম উপকরণে তৈরি "মি...
29/08/2026

যেদিন রান্না করতে ইচ্ছে হয় না , বা সকালে উঠতে দেরী হয়ে গেছে বা অলস/ল্যাদ লাগলে
সেইসব দিনে এই ঝটপট ও কম উপকরণে তৈরি "মিষ্টি গোলারুটি'র (১)" রেসিপি টি জলখাবারে বানিয়ে নিতে পারেন ।

🍂 পরিমান মত আটা নিয়ে তাতে ১ চামচ লবণ ও স্বাদমতো মিষ্টি (যেরকম মিষ্টি খাবেন) ও পরিমাণ মতো জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে ।এরপর প্যান গরম করে তাতে ১ চামচ তেল/বাটার দিয়ে আটার গোলা টা ১-১.৫ চামচ করে দিয়ে গোল শেপ করে চাপা দিয়ে এপিট - ওপিঠ করে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি এবার গরম গরম পরিবেশন করুন।

Evening tea & pokora ..... ☕  ❤️❤️❤️
27/08/2026

Evening tea & pokora ..... ☕ ❤️❤️❤️

দুপুরের লাঞ্চ ❤️❤️.....   কেমন?????
27/08/2026

দুপুরের লাঞ্চ ❤️❤️..... কেমন?????

রাতের ডিনার বা সকালের জলখাবার বা  স্কুল-কলেজ ও অফিসের টিফিন এর জন্য একটি উপযুক্ত কমফোর্ট খাবার। কি মত আপনাদের??         ...
26/08/2026

রাতের ডিনার বা সকালের জলখাবার বা স্কুল-কলেজ ও অফিসের টিফিন এর জন্য একটি উপযুক্ত কমফোর্ট খাবার। কি মত আপনাদের??

🍂"ডিমের কোরমা " আমি আমার মতন করে বানিয়েছি।🌿উপকরণ:ডিম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা,কাজুবাদাম, চ...
26/08/2026

🍂"ডিমের কোরমা " আমি আমার মতন করে বানিয়েছি।

🌿উপকরণ:
ডিম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা,কাজুবাদাম, চারমগজ, মাখানা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, গোটা ধনে, গোটা মৌরী, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মসলা গুঁড়ো,তেল, মিষ্টি

🌿 প্রণালী:
১.প্রথমে নিজেদের পরিমাণ মতো ডিম নিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।
২. তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষে/ সাদা তেল (নিজেদের পছন্দ মতো) গরম করে তাতে ১টি শুকনো লঙ্কা , ১ চামচ করে গোটা জিরে ও ধনে, হাফ চামচ মৌরি, ১ টি পেঁয়াজ কুঁচি, ৫-৬ কোয়া রসুন, ২ ইঞ্চি আদা, ৪-৫ টি কাজু বাদাম, ১ চামচ চারমগজ, ৫-৬ টি মাখানা ও সামান্য ধনে পাতার ডান্ডি দিয়ে ১ মিনিট মতো ভেজে সমস্ত টা একটু নরম হলে নামিয়ে ঠাণ্ডা করে মিক্সিতে মসৃণ পেস্ট করে নিতে হবে।
৩. এরপর করাইতে আরও একটু তেল গরম করে তাতে সামান্য গোটা গরম মশলা,১ টি পেঁয়াজ কুঁচি ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হলে তাতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো (আমি দিয়েছিলাম চাইলে না ও দিতে পারেন) মিশিয়ে বেটে রাখা মশলা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ৩-৪ মিনিট কষতে হবে।
এরপর ঢাকা খুলে তাতে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদমতো লবণ ও মিষ্টি মিশিয়ে ডিম গুলো দিয়ে দিতে হবে (আমি ডিমগুলো একটু চিড়ে সামান্য ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে না ও করতে পারেন সেদ্ধ ডিম সামান্য চিড়ে নিয়ে দিতে পারেন )।
তারপর তাতে সামান্য পরিমানে জল দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নিতে তাতে ১ চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন।

আমি উপরে সামান্য পরিমানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন বা না ও দিতে পারেন।


সকালের জলখাবারে  গরম গরম লুচি, মিষ্টি ছোলার ডাল ও সাথে বেগুন ভাজা । কার কার পছন্দ?
26/08/2026

সকালের জলখাবারে গরম গরম লুচি, মিষ্টি ছোলার ডাল ও সাথে বেগুন ভাজা । কার কার পছন্দ?

সন্ধ্যার snacks এ কার কার পছন্দ?
25/08/2026

সন্ধ্যার snacks এ কার কার পছন্দ?

রাতের ডিনার বা দুপুরের লাঞ্চে এর জন্য একদম পারফেক্ট রেসিপি 👌🏻👌🏻
24/08/2026

রাতের ডিনার বা দুপুরের লাঞ্চে এর জন্য একদম পারফেক্ট রেসিপি 👌🏻👌🏻

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোজ কাহন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share