Alubaba Special Ghugni

Alubaba Special Ghugni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alubaba Special Ghugni, Food & Drink, KOLKATA.

সম্পূর্ণ তাজা সবজি ও প্রোটিন উপাদান দিয়ে তৈরি করা এই বিশেষ ভিন্ন স্বাদের ঘুগনি , যা খুবই সুস্বাদু এবং প্রোটিনযুক্ত, প্রথমবার আপনি অবশ্যই অন্য ঘুগনির থেকে বিশেষ স্বাদ পাবেন, নিরামিষ এবং আমিষভোজী দুই ধরনেরও পাওয়া যায়

26/08/2025

এই বছর আলুবাবা স্পেশাল ঘুগনি কি আবার আসবে??

আমাদের ভারতীয় সকল বন্ধুদের আলুবাবা র পক্ষ থেকে স্বাধীনতা দ্বিবসের অনেক শুভেচ্ছা জানাই 🙏 #১৫আগস্ট  #স্বাধীনতা  #ভারতীয়  ...
14/08/2025

আমাদের ভারতীয় সকল বন্ধুদের আলুবাবা র পক্ষ থেকে স্বাধীনতা দ্বিবসের অনেক শুভেচ্ছা জানাই 🙏

#১৫আগস্ট #স্বাধীনতা #ভারতীয়

Alubaba Special Ghugni

6 ধরনের রুটির রেসিপি একসাথে❤️1 …তন্দুরি রুটি👇উপকরণ:এক কাপ ময়দাএক কাপ আটাএক চা চামচ চিনিস্বাদমতো লবণএক চামচ ঘিদু চামচ টক...
18/12/2024

6 ধরনের রুটির রেসিপি একসাথে❤️

1 …তন্দুরি রুটি👇
উপকরণ:
এক কাপ ময়দা
এক কাপ আটা
এক চা চামচ চিনি
স্বাদমতো লবণ
এক চামচ ঘি
দু চামচ টক দই
হাফ চা চামচ বেকিং সোডা
পদ্ধতি:
প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নেব ময়দা ,আটা ,চিনি, নুন আর বেকিং সোডা,ঘি। এবার এই উপকরণগুলিকে মিশিয়ে নেব।
তবে আপনারা চাইলেই ঘি এর পরিবর্তে এখানে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন। তবে ঘি ব্যবহার করলে কিন্তু তন্দুরি রুটির সাধ অনেকটাই ভালো আসে।এবার এর মধ্যে টক দই দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব।
মিশ্রণটির মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল যোগ করব এবং মাখতে থাকবো। জল কিন্তু একবারে অনেকটা যোগ করা যাবে না। সেই ক্ষেত্রে মিশ্রণটি কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল মিশিয়ে এবং মেখে মেখে তৈরি করতে হবে। বাড়িতে আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা মাখি এই ক্ষেত্রে সামান্য একটু নরম করে আটা মাখতে হবে, ফলে তন্দুরি রুটি অনেক বেশি নরম এবং তুলতুলে ও টেস্টি হবে।এবার এই ডো টাকে ৩০ মিনিটের মতন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো।
৩০ মিনিট পর আটাটাকে তুলে নিয়ে আরো একবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এইবার এই মণ্ড থেকে আমরা একে একে গোল গোল করে লেচি কে টে নেব। তন্দুরি রুটি লেচি অবশ্যই একটু বড় আকারের কাটতে হবে। এবার অল্প একটু আটা অথবা গুঁড়ো ময়দান নিয়ে লেচিগুলোকে গোল গোল করে বেলে নেব। বাড়িতে রুটি আমরা যেরকম পাতলা বেলি তন্দুরি রুটির ক্ষেত্রে কিন্তু ততটা পাতলা বেড়লে হবে না একটু মোটা করে বের হতে হবে।
এবার তন্দুরি রুটি গুলিকে সেকে নেওয়ার জন্য আগে থেকে একটি তাওয়া হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তাওয়া গরম হয়ে গেলে তার ওপর অল্প করে জল ছিটিয়ে নিন। এখন গোল করে বেলে নেয়া রুটির একটি টাওয়ার উপর বসিয়ে দিন। রুটি ছ্যাকার সময় ওভেনের ফ্লেম একটু কমিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন রুটির ওপর গোল গোল হয়ে ফুলে উঠবে।এবার সম্পূর্ণ তাওয়া টিকে উল্টে ওভেনের ওপর রুটির অন্য দিকটিও সেকে নিন। এখন একটি চিমটা বা খুন্তি দিয়ে তাওয়া থেকে রুটিটিকে আলাদা করে নিন এবং ওভানের ওপর রুটিটিকে উল্টে পাল্টে ভালোকরে সেঁকে নিন।এখানে একটু খেয়াল রাখবেন রুটি যেন ভেতর থেকেও সেকা হয়।ভেতরে কাচা থাকলে কিন্তু তন্দুরি রুটি খেতে একদমই ভালো লাগবে না। ঠিক মতন সেঁকে নিলেই কিন্তু আপনার তন্দুরি রুটি রেসিপি টি তৈরি।

2 …রুমালি রুটি👇
উপকরণ:
দেড় কাপ ময়দা
আধ কাপ আটা
১ চা চামচ গুঁড়ো চিনি
১ কাপ ঈষদুষ্ণ দুধ
চা চামচের ১ চামচ নুন
১ টেবিল চামচ তেল
পদ্ধতি:
একটি পাত্রে আটা, ময়দা, চিনি, এক চিমটি নুন ও তেল মিশিয়ে নিন।
মিশ্রণে অল্প অল্প করে দুধ মেশান ও আটা-ময়দার মিশ্রণ দলতে থাকুন। মণ্ডটি কিছুটা আঠালো হয়ে থাকবে।
একটি পরিচ্ছন্ন সমতল জায়গায় মণ্ডটি ছড়িয়ে নিন অল্প ময়দা ছড়িয়ে মাখতে থাকুন, মিনিট দশেক পর দেখবেন মিশ্রণটি ক্রমশ মসৃণ হয়ে আসবে।
মণ্ডটি মাখা হয়ে গেলে ১ ঘণ্টা রেখে দিন। একটি মণ্ড থেকে ৬টি ছোট ছোট দলা বানান।
এ পিঠ-ও পিঠ করে ভাল করে ময়দা মাখিয়ে যথাসম্ভব পাতলা করে রুটি বেলে নিন। মনে রাখবেন রুমালি রুটি কিন্তু পরিধিতে বেশ বড় হয়। সেই মতো বড় করে বেলুন রুটিগুলি।
একটি লোহার কড়াই উল্টে বসিয়ে দিন উনুনের উপর। কড়াই গরম হয়ে এলে রুটি দেওয়ার আগে এক টেবিল চামচ তেল ও আধ কাপ জল কড়াইয়ের নীচে মাখিয়ে নিন। এতে রুটি কড়াইতে লেগে যাবে না।
মাঝারি আঁচে কড়াই রেখে রুটিগুলিকে ভাল করে ছড়িয়ে দিন। দু’পিঠ লালচে হয়ে আসা পর্যন্ত সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে রুমালি রুটি।

3 …. বাজরার রুটি 👇
উপকরণ:
1.5 কাপ বাজরার আটা
1/2 কাপ জল
1/2 চা চামচ চিনি
1 চিমটি নুন
6টেবিল চামচ ঘি
পদ্ধতি:
প্রথমে একটি থালাতে বাজরার আটা নিয়ে তাতে নুন আর চিনি মিশিয়ে নিতে হবে ।এবার অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে ডো বানাতে হবে । ডো টা আটা বা ময়দার ডো এর মতো হবে না কারণ বাজরায় গ্লুটেন থাকে না।এবার লেচি বানাতে হবে, একটু মোটা করে করতে হবে।পাশগুলো ফেটে গেলে কোনো ব্যাপার না।গ্যাসে প্যান বসিয়ে গরম হলে তাতে রুটি সেঁকে নিতে হবে, দুপাশে ভালো করে সেঁকে ঘি ছড়িয়ে নিতে হবে।বাজরার রুটি পুষ্টিগুণে ভরপুর |

4…. চালের রুটি👇
উপকরণ:
১ কাপ চালের গুঁড়ো
১/২ কাপ ময়দা
১ চা চামচ সাদা তেল
স্বাদ মত নুন
পদ্ধতি:
চাল গুঁড়ো,ময়দা,নুন,সাদা তেল আগে মিশিয়ে নিন।তারপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করুন।এবার একটা ননস্টিক ফ্রাইপ্যান গরম করুন,সামান্য তেল দিয়ে বুলিয়ে আবার সেটা মুছে নিন। এবং হাতা তে করে একটু করে গলা টা নিয়ে দিয়ে দিন।দুদিক উল্টে পাল্টে সেকে নিন।সেকা হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

5…. পালং শাকের রুটি👇
উপকরণ:
২কাপ আটা ও ময়দা মেশানো
১ কাপ পালং শাকের পিউরি
১ চা চামচ জিরা গুঁড়ো
১ চা চামচ আমচুর পাউডার
১/২ চা চামচ নুন ও চিনি
১ টেবিল চামচ সাদা তেল
প্রয়োজন অনুযায়ী জল
পদ্ধতি:
প্যানে তেল গরম করে তাতে জিরা গুঁড়ো ও আমচুর পাউডার মিশিয়ে নিন,
নুন ও চিনি দিয়ে পিউরি দিন এবং ভালো করে মিশিয়ে নামিয়ে নিন |
এবার ঠান্ডা হলে ময়দা ও আটার সাথে মিশিয়ে নিন এবং জল দিয়ে মেখে নিন কিছুক্ষণ পর এর থেকে ছোট ছোট বল বানিয়ে রুটি বেলে নিন এবং সেঁকে নিন

6…. গোলা রুটি👇
উপকরণ:
৪ টেবিল চামচ ময়দা
১ টা ডিম
১ টেবিল চামচ পেঁয়াজ কু চি
২ টেবিল চামচ ধনেপাতা কু চি
১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ টা কাঁচালঙ্কা কু চি
স্বাদ মতো নুন
২ টেবিল চামচ রিফাইন্ড তেল
পদ্ধতি:
সব উপকরণ মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন।প্যানে সামান্য তেল দিয়ে গরম হলে, হাতা দিয়ে মিশ্রণ ঢেলে গোলাকৃতি আকার করে ঢেকে কম আঁচে এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভাজুন।দু পিঠ ভাজা হয়ে গেলে টমেটো sauce এর সাথে পরিবেশন করুন।










Collected

25/11/2024

রাজু দা পরোটা দোকনে এই রকম মানুষ ? ভাইরাল হয়ার এই কি শাস্তি ??

#রাজুদা #পরোটা #ভাইরাল
raju da pocket parotha | raju da pocket porata | raju da pocket porta | raju dar pocket parotha

রাজুদার পকেট পরটা , রাজুদার ৩ রুটি

10/11/2024

Chandannagar এ সামনের বছর খেলা হবে, এই বছর হলো না ✌ চন্দননগর

#চন্দননগর

chandannagar | chandannagar jagadhatri puja | chandannagar jagadhatri puja 2024

10/11/2024

Chandannagar এসে আলুবাবা কি করেছে ? জীবন একটাই তাই টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন বন্ধুরা
#চন্দননগর

chandannagar | Chandannagar Jagadhatri Puja | chandannagar jagadhatri puja 2024 | jagadhatri puja chandannagar | jagadhatri puja 2024 | mankundu chandannagar | chandannagore

01/11/2024

পশ্চিমবঙ্গে প্রথমবার 😵আলুবাবা ঘুগনি দোকান না করে কোথায় আসলো ??
kali puja 2024 | aranghata kali puja 2024 | boro kali | kali thakur 2024 | boromaa | vlog

#আড়ংঘাটা #মাজদিয়া #রানাঘাট

আড়ংঘাটা নদিয়া
রানাঘাট নদীয়া
মাজদিয়া
kali puja vlog

01/11/2024

এটা কি সম্ভব সস্তা খাবার আড়ংঘাটা তে ??
#আড়ংঘাটা #নদিয়া

food vlogs | foof vlog | kolkata street food vlog | bengali food vlog
আড়ংঘাটা নদিয়া
aranghata kali puja

27/10/2024

famous street food | food diaries | street foods | street foods of india | kolkata street food

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alubaba Special Ghugni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share