Parna's passion

Parna's passion Page of SUPARNA MANDAL.

শিল্প কে যত্নে লালন করতে ভালোবাসি তা সে রান্না হোক বা গান, ছবি তোলা হোক বা আবৃত্তি❤️❤️

10/08/2026

বিকর্ণ: আর্যতীর্থ ।

😄: Tandoori chicken chaap1 কেজি চিকেনের জন্যতন্দুরির জন্য3 চামচ টক দই1 চামচ ধনে গুঁড়ো1 চামচ জিরে গুঁড়ো2 চামচ তন্দুরি ম...
09/08/2026

😄: Tandoori chicken chaap
1 কেজি চিকেনের জন্য
তন্দুরির জন্য
3 চামচ টক দই
1 চামচ ধনে গুঁড়ো
1 চামচ জিরে গুঁড়ো
2 চামচ তন্দুরি মশলা
1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
1 চামচ আদা রসুন বাটা
1/2 চামচ কসূরি মেথি
পরিমাণ মতো নুন

মসলার জন্য
1টি piyaj+3-4 টি কাঁচা লঙ্কা+1/2ইঞ্চি আদা+6-7 কোয়া রসুন একসাথে বাটা
1 চামচ পোস্ত+1 চামচ তিল+10-12 টি কাজু একসাথে বাটা
3 চামচ দই
1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
1 চামচ বিরিয়ানি মশলা
1 চামচ ছোলার ছাতু
2 চামচ গুঁড়ো দুধ
তেল ও ঘি নিজের পছন্দমতো

তন্দুর এর সব মশলা দিয়ে মেরিনেট করে রাখুন 8-10 ঘণ্টা
এরপর ওভেন বা তাওয়া বা airfrier এ তন্দুর করে নিন।

এবার গ্রেভি টা বানানোর জন্য দু রকম মশলা বানিয়ে নিন।
একদিকে আদা, রসুন, পিঁয়াজ ও লঙ্কা বাটুন।
আর একদিকে পোস্ত, তিল ও কাজু বাটুন। এর সাথেই গুঁড়ো দুধ টা মিশিয়ে দিন
এবার একটা বাটিতে টক দই এর সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ ছোলার ছাতু মিশিয়ে নিন।
কড়ায় একটু বেশি করেই তেল দিন। তাতে ঘি মেশান। এবার প্রথমে আদা, পিঁয়াজ, রসুন ও লংকার বাটা মশলা টা কষান, তেল বেরিয়ে আসলে দই এর সাথে মেশানো সব মশলা একসাথে ঢেলে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিন। সব ভালো মতো কষে সুগন্ধ বেরোলে চিকেন দিয়ে ভালো করে কষান। সব মিলেমিশে সুন্দর গন্ধ বেরোলে পোস্ত, তিল, কাজু বাটা ও গুঁড়ো দুধের মিশ্রণ টা দিন। প্রয়োজনে অল্প গরম জল দিতে পারেন। শেষে ঘি ও বেরেস্তা ছড়িয়ে নামান। বিশ্বাস করুন এর টেস্ট যেকোনো দামী রেস্তোরাঁর থেকে অনেক বেশি ভালো হয়।

08/08/2026

রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে সামান্য চেষ্টা। 12-14 বছর গান প্র্যাকটিস না করেও যে গলাটুকু বার হচ্ছে এতেই সান্ত্বনা খুঁজি।বহু ভুল ত্রুটি আছে যা নিজ গুণে মাফ করে দেবেন🙏🙏।

🟠Egg chicken methi pulao 🟠 আচ্ছা রোজ কি রান্না করতে ভালো লাগে বলো?? কিন্তু পেট তো শুনবে না তাই কিছু তো বানাতেই হবে এই বর...
07/08/2026

🟠Egg chicken methi pulao 🟠

আচ্ছা রোজ কি রান্না করতে ভালো লাগে বলো?? কিন্তু পেট তো শুনবে না তাই কিছু তো বানাতেই হবে এই বর্ষায় বাইরে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ও ঠিক নয়।

ঘরে দু চার পিস চিকেন আছে কি??আর ডিম তো নিশ্চয়ই আছে।তাহলে আর কি!!ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলুন chef শুভজিত এর এই one pot meal।

🟠🟠Egg chicken methi pulao🟠🟠

6-7 পিস Chicken
1/2 cup গোবিন্দ ভোগ চাল
2 টি তেজপাতা
1/4 কাপ টকদই
1 টি বড় টমেটো
2 টি পিঁয়াজ কুচি
3-4 টি কাঁচা লঙ্কা চেরা
6-7 কোয়া রসুন (কুচি/থেঁতো)
1 চামচ কসুরী মেথি(শুকনো মেথি পাতা)
3 চামচ ঘি
1 চামচ গোটা গোলমরিচ
ডিম(আপনার ইচ্ছেমত)
1/2 চামচ চিনি(optional)

পদ্ধতি
চিকেন টা নুন ও দই দিয়ে ভিজিয়ে রাখুন কমপক্ষে 1 ঘণ্টা। পুরো রান্না কিন্তু ঘিতেই হবে।
এবার কড়ায় ঘি দিয়ে তাতে তেজপাতা ও গোটা গোলমরিচ দিয়ে পিঁয়াজ কুচি ও রসুন কুচি দিন। লালচে হলে টমেটো কুচি দিন। নরম হলে দই মাখানো চিকেন দিয়ে কষান। ঘি ছেড়ে বেরিয়ে আসলে আর একটু লালচে হলে গোবিন্দ ভোগ চাল টা ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিন। দু চার বার নেড়েচেড়ে চালের দ্বিগুণ জল ঢালুন। পরিমাণ মতো নুন দিন। ইচ্ছে হলে অল্প চিনি ও দিন। ফুটে জল কমে আসলে আঁচ কমিয়ে ডিম গুলো হালকা ভেজে দিয়ে উপরে দিয়ে দিন। এবার ঢাকা দিন। চাল সিদ্ধ হলে অন্য একটা প্যান এ কসূরী মেথি হালকা একটু গরম করে হাতে ঘষে উপর থেকে ছড়িয়ে দিন। আর একটু ঘি দিয়ে নামান।
গরম গরম নেমে যাবে আপনার one pot meal। শুধু স্যালাড বা রায়তা দিয়েও দারুন লাগে। আধ ঘণ্টার মধ্যেই মোটামুটি নেমে যাবে সবটুকু।
ব্যাস আর কি আনন্দে বর্ষা দেখুন আর গান করুন খাবার তো তৈরি ই আছে।

"জীবন প্রদীপ শেষ হয়ে যায় নীরব অশ্রুপাতে "প্রথম টা আমার এবং দ্বিতীয় টি ছেলের তোলা ছবি।তৃতীয় টি একটি international pho...
06/08/2026

"জীবন প্রদীপ শেষ হয়ে যায় নীরব অশ্রুপাতে "

প্রথম টা আমার এবং দ্বিতীয় টি ছেলের তোলা ছবি।

তৃতীয় টি একটি international photography group থেকে প্রাপ্ত শংসাপত্র।
বৃষ্টি ভেজা শুভ সকাল😊♥️

ফল দিয়ে গেলাম এক প্লেটশুভ সকাল😊🙏
05/08/2026

ফল দিয়ে গেলাম এক প্লেট
শুভ সকাল😊🙏

চিকেনের পুর ভরা কুমড়ো ফুলের পকোড়াঅনেকের বক্তব্য থাকে যে ঠিকমতো crispy হয়না। রেসিপি টা বলে গেলাম ঠিকঠাক ফলো করলে একদম ...
04/08/2026

চিকেনের পুর ভরা কুমড়ো ফুলের পকোড়া

অনেকের বক্তব্য থাকে যে ঠিকমতো crispy হয়না। রেসিপি টা বলে গেলাম ঠিকঠাক ফলো করলে একদম ঠিকঠাক মুচমুচে হবে।
1, প্রথমে চিকেন কিমা করে নিন। পিঁয়াজ, রসুন আদা গ্রেট করে নুন দিয়ে পাঁচ মিনিট রেখে জল টা চিপে তারপর সেটা দেবেন। নাহলে কিন্তু পুর টা নরম হয়ে যাবে।আর যাদের পিঁয়াজ, আদা, রসুন dry powder আছে তাদের তো কোনো ঝামেলাই নেই ওটাই দেবেন। সেই সাথে পরিমাণ মতো লঙ্কা, ধনেপাতা, নুন জিরেগুঁড়ো আর চাট মশলা দেবেন।
2, কুমড়ো ফুলের ভিতরের গর্ভ দণ্ড টা ছিঁড়ে এবার এই পুর টা ভরে দেবেন পাতলা করে।

3,এবার একটা ব্যাটার বানিয়ে নেবে। তাতে দেবেন বেসন, cornflour আর চালগুঁড়ো।অনুপাত টা হবে 3:2:1

4,প্রথমে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যটার টা গুলে ফেটিয়ে নেবেন খুব ভালো করে।
5, পকোড়া গুলো ডুবে যাওয়ার মতো তেল গরম করতে দিন।
6, তেল থেকে ধোঁয়া বেরোলে ওই তেল দু চামচ ব্যাটার এ দিয়ে ভাজতে শুরু করবেন।
7, কম আঁচে অনেকক্ষন করে লাল করে ভাজবেন। নাহলে কিন্তু মুচমুচে ও হবেনা আর চিকেন টাও কাঁচা থেকে যাবে।
8, লালচে মুচমুচে পকোড়া গরম ভাতে ঘি মাখিয়ে একটা কাঁচা লঙ্কা মট করে ভেঙে খেয়ে দেখুন সেদিন আর অন্যকিছুই লাগবে না। এক পদ ই যথেষ্ট।

তবে চিকেনের পুর দিতে না চাইলে পুর টা নিজের ইচ্ছেমত দিতে পারো।
আলুর পুর , বেগুন, কুমড়োর পুর অথবা কিছুই না এমনি এ ভাজা খেতেও দিব্যি লাগে

Tips: আলুর পুর দিলে কড়ায় আগে একটু টানিয়ে শক্ত করে নিও।
চিকেনের পুর যদি এরপরেও নরম মনে হয় তাহলে একটু ব্রেড ক্রাম্ব দেবেন। পুরো ম্যাজিকের মত শক্ত হয়ে যাবে।

আমাদের এখানে তো ঝুপ্পুস বৃষ্টি নেমেছে। এই সময় একটু ফুচকা হলে মন্দ হয়না কি বলো তোমরা??
03/08/2026

আমাদের এখানে তো ঝুপ্পুস বৃষ্টি নেমেছে। এই সময় একটু ফুচকা হলে মন্দ হয়না কি বলো তোমরা??

Friendship special post🥰🥰আমার সব বন্ধুদের জন্য♥️♥️♥️
02/08/2026

Friendship special post🥰🥰

আমার সব বন্ধুদের জন্য♥️♥️♥️

কয়েকদিন আগে chef শুভজিৎ এর একটা রেসিপি দেখেছিলাম grilled pineapple, ধনেপাতার ডাঁটা, কাঁচালঙ্কা দিয়ে মাছ। সেটা save করে...
02/08/2026

কয়েকদিন আগে chef শুভজিৎ এর একটা রেসিপি দেখেছিলাম grilled pineapple, ধনেপাতার ডাঁটা, কাঁচালঙ্কা দিয়ে মাছ। সেটা save করে রেখেছিলাম নিজের মতো করে করবো বলে। তারপর আমার phn টা গেলো মাতৃ শ্রাদ্ধে আর রেসিপি টা খুঁজে পেলাম না। তারপর দেখি Rinku Mitra দি ওই রেসিপি টাই নিজের মতো করে করেছে। আমিও ওটা দেখেই আরো একটু নিজের মত করে করলাম আর কি।
রেসিপি টা বলে যাই
কিছুই না তেমন মাছে নুন, আনারস বাটা, অল্প গোলমরিচ মেখে ভেজে নিন। এবার গ্রাইন্ডারে কয়েক টুকরো grilled pineapple, অল্প ধনেপাতা তার চেয়েও অল্প কাসুন্দি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিন। মনে রাখবেন পোড়া আনারসের গন্ধটা যেন থাকে সেই বুঝে কাসুন্দি আর ধনেপাতার পরিমাণ নেবেন। নাহলে শুধুই ধনেপাতা আর কাঁচালংকার গন্ধ পাবেন আনারসের গন্ধ টা ঢেকে যাবে। ব্যাস আর কি সাদা তেলে এই বাটা দিয়ে ফুটে গেলে মাছ দিন। শেষে butter দিয়ে নামান।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parna's passion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share