iblis Shaitan

iblis Shaitan iblis Shaitan

06/08/2026

গঙ্গার ধারে বৃষ্টির রাত,
ঝিরঝির শব্দে নদীর সাথ,
মেঘের আঁচল মুখ ঢেকে যায়,
তারার আলো আজ হারিয়ে যায়।
জলের স্রোতে ভাসে স্বপ্ন ভিজে,
মনের কথা বলে ক্ষণিক সিজে।
গঙ্গা গায় গভীর গান,
বৃষ্টির রাতে হৃদয় মগন।

19/01/2026

একদিন ভালোবাসাকে-
খুব কাছ থেকে দেখেছিলাম,
খুব কাছ থেকে ছুঁয়েছিলাম তাকে।
তার ছাপ এখনো লেগে আছে-মনে,
শরীরে, স্মৃতির প্রতিটি কোণে।
লেগে আছে কদম গাছের নিচে,
সেই পুরনো রাস্তাটার ধুলোয়।

সেদিন-
কত কথা বলেছিলাম,
আর কত কথা দিয়েছিলাম-
কেউ থেকে যাওয়ার,
আর কেউ রেখে দেওয়ার।
দেওয়া কথা গুলো রাখা হলো না,
রাখা হলো না যত্নে গড়া সেই পুরনো প্রেম।

এখনো মস্তিস্কে সবই আছে,
তবে সবই ভাঙা, মুচড়ানো, নিংড়ানো

19/01/2026

এখনো তাকে মনে পড়ে,
খুব মনে পড়ে,
তবে এ মনে পড়া শুধুই মনে
দাগ কাটার জন্য;
কাউকে পাওয়ার জন্য না।

জীবনে সব কিছু পেয়ে গেলে
পাওয়ার মর্মতা থাকে না,
তাই থাক কিছু না-পাওয়ার আক্ষেপ,
না-পাওয়ার যন্ত্রণা।
তবে সব না-পাওয়াতে আক্ষেপ হয় না।
সব পাওয়া সবাই যত্নেও রাখে না,
কিছু পাওয়া পড়ে থাকে অবহেলায়;
যা হারালেও আফসোস হয় না।

19/01/2026

ছোট বেলায় ভাবতাম কবে বড় হবো
-ইচ্ছেমতো চলবো,
কেউ বকবে না,
কেউ শাসাবে না।
বড় হলেই নাকি জীবন হবে স্বাধীন,
সবকিছু হবে নিজের মতো।
কিন্তু বড় হয়ে বুঝলাম
-স্বাধীনতার সঙ্গে আসে দায়,
আনন্দের সঙ্গে আসে একাকীত্ব।
ছোটবেলার সেই খেলাঘর হারিয়ে গেছে,
হিসেব-নিকেশে ভরা এক পৃথিবী এসে গেছে।
আজ মনে হয়-
ছোটবেলার সেই দিনগুলোই ছিল
আসল বড় হওয়া,
যেখানে মন ছিল হালকা,
হাসি ছিল নিঃশর্ত,
আর স্বপ্ন ছিল আকাশছোঁয়া

19/01/2026

শত স্বপ্ন নিয়ে সাজো বেঁচে
মিছে দুনিয়ার মায়ায় পড়ে
বড় অবাক লাগে সে হলে সবকিছু ছেড়ে
লোভের পৃথিবীটা সন্ধ সাটানো ছাড়তে পারনা তার মায়া
নের সলিটা এমা ও যে অপকা প্রমো জনের জীবনে নামবে অসুখ ছায়া।।
বন্ধু বান্ধব শখা শাখী সঙ্গি হবো কোর্ট তোমার
নিজের গোরে নিজে একাই থাকরে জ্বালাতে আমবেলা কেউ বাতি।।
নিরাশার পৃথিবীটা জড়িয়ে বুকে
ফেলোনা চোখের জল এই পৃথিবীটা শুধু রঙ্গ তামাশা
কেবলহ ওরা শুধু দুল, এই অসময়ের অলিটা ভরিয়ে রাখো
দুর্দিনে লাগবে কাজে
সবারে উপরে তুমি থাকারে একদিন তোমায় পড়তে হবেনা লাজে।
সততার প্রদীপটা জ্বালিয়ে বুকে
এগিয়ে চলো সত্যের দিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ছলনার এই পৃথিবীকে।।

19/01/2026

তোমাকে পাবো না জেনেও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারি নি। যতই সময় কেটে যাক, যতই দিন বদলাক আমার মনে হয় আমি আজও সেই জায়গাতেই আটকে আছি যেখানে তোমাকে প্রথম ভালোবেসেছিলাম। আমি বারবার নিজেকে বোঝাই তুমি আমার নও, তুমি হয়তো আমার কোনদিন হবেও না, তবুও মনকে কিছুতেই মানাতে পারি না। তোমার নামটা শুনলে তোমার মুখটা চোখের সামনে এলে আজও বুকটা কেপে ওঠে। আমি জানি ভালোবাসা মানপ পাওয়া নয় কিন্তু ভালবাসা ছাড়া বাঁচাও যায় না। হয়তো আমি তোমার কাছে কোনোদিনই বিশেষ কেউ নই তবুও তুমি আমার কাছে বিশেষ কিছু। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলবার, নিজের মনকে শক্ত করার কিন্তু প্রতিবারই তোমার মায়ায় আটকে গেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা কোনদিন বন্ধ করতে পারবো না। তোমার স্মৃতি তোমার ছোট্ট ছোট্ট কথাগুলি তোমার একটুখানি যত্ন সবকিছু আজও আমার কাছে সবচেয়ে মুল্যবান। মানুষ ভাবে সময় সব কিছু বদলে দেয় কিন্তু আমার ক্ষেত্রে সময় শুধু তোমার প্রতি ভালোবাসাটাকে আরও গভীর করেছে। তুমি যদি দূরে থাকো অন্য কারো সঙ্গে থাকো তাহলে সব সুখ যেন তোমা হোক, কিন্তু ভালোবাসা যেন কপালে না জুটুক এইটুকুই চাওয়া আমার। তুমি সেই অসমাপ্ত স্বপ্ন, আমার সেই অদেখা সুখ, যে আমার জীবনের সবকিছু হলেও আমার হয়নি কোনোদিন..!

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when iblis Shaitan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category