The Mohadan Islami AP Bangla News 24 bd. com

  • Home
  • The Mohadan Islami AP Bangla News 24 bd. com

The Mohadan Islami AP Bangla News 24 bd. com সম্পাদক : নূর এ আজম কাজী রফিকুল হাসান চৌধুরী
অফিস : মালগুদাম রোড মুকুন্দবাড়ী জামালপুর

The Mohadan London Times 24 bd. Comইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়াThe Daily Mohadan Times প্রকাশ : ০৫ মে ২০২6News Publi...
05/05/2026

The Mohadan London Times 24 bd. Com
ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়া
The Daily Mohadan Times
প্রকাশ : ০৫ মে ২০২6
News Publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রাশিয়া জানায়, প্রতি বছর এ সময় তারা ঐতিহ্যগতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালন করে এবং মস্কো-তে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষেই দুই দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পৌঁছেনি।

তিনি আরও বলেন, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে বেশি মূল্যবান। যুদ্ধ বন্ধে রাশিয়ার নেতৃত্বের বাস্তব পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan CNN Bangla News 24 bd. com

The Mohadan London News 24 bd.comজরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রীT...
26/04/2026

The Mohadan London News 24 bd.com

জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
The Daily Mohadan Times
২৬ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ নেতা জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।



রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।



কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।



তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরইমধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।



এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan Sangram Times 24 bd. com

The Mohadan Washington Times 24 bd. comশুধু হরমুজে নয়, ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ বিশ্বজুড়ে বিস্তৃত করছে যুক্তরাষ্ট্রThe D...
24/04/2026

The Mohadan Washington Times 24 bd. com
শুধু হরমুজে নয়, ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ বিশ্বজুড়ে বিস্তৃত করছে যুক্তরাষ্ট্র
The Daily Mohadan Times
২৪ এপ্রিল ২০২৬,
News Publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

ইরানের সমুদ্রবন্দরের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ এখন বিশ্বব্যাপী বিস্তৃত হচ্ছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন কোনো জাহাজ বিশ্বের কোথাও চলাচল করতে পারবে না।



সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, "ইরানের ওপর আমাদের নৌ-অবরোধ কেবল জোরালো হচ্ছে না, বরং এটি এখন বৈশ্বিক রূপ নিচ্ছে।" তিনি আরও জানান, অবরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আগামী কয়েক দিনের মধ্যে ওই অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরী (Aircraft Carrier) মোতায়েন করা হবে।



অবরোধের সাফল্যের চিত্র তুলে ধরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, চলতি সপ্তাহে ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে ইরানের দুটি জাহাজ জব্দ করা হয়েছে। এই জাহাজ দুটি অবরোধ কার্যকর হওয়ার ঠিক আগেই ইরানি বন্দর ত্যাগ করেছিল।



হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, "তারা ভেবেছিল সময়মতো বেরিয়ে যেতে পেরেছে, কিন্তু তারা সফল হয়নি। আমরা তাদের নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলো জব্দ করেছি এবং সামনে এমন আরও জাহাজ জব্দ করা হবে।"



বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে মার্কিন আধিপত্যের এই ঘোষণা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan London Times 24 bd.com

The Daily Ajker Mohadan ১৯৯১ থেকে ২০২৬: গণতন্ত্র বিকাশ ও ধ্বংসের ৩৫ বছর News publisher and Editorial. Nur A Azom Kazi Ra...
06/02/2026

The Daily Ajker Mohadan

১৯৯১ থেকে ২০২৬: গণতন্ত্র বিকাশ ও ধ্বংসের ৩৫ বছর
News publisher and Editorial.
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬

১৯৯১ থেকে ২০২৬: গণতন্ত্র বিকাশ ও ধ্বংসের ৩৫ বছর
আগামী ১২ ফেব্রুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেও ১৯৯১ সালে একবার দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। আর দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল ১৯৯৬ সালে।

আসন্ন নির্বাচনের ডামাডোলে সবার আগ্রহ—কেমন ছিল বিগত সময়ে দলীয় ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো, কোন নির্বাচন পেয়েছে গ্রহণযোগ্যতা, কোন নির্বাচন কী নামে খ্যাতি-কুখ্যাতি পেয়েছে।

১৯৯০ সালের ১৯ নভেম্বর একটি যৌথ ঘোষণাপত্রে সই করেছিল বিএনপি, আওয়ামী লীগসহ স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো। চার দফা ওই ঘোষণায় ছিল, এরশাদের অধীনে সব নির্বাচন বয়কট ও প্রতিহত করা; এরশাদের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর; অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর এবং গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

তীব্র আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এরপর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি দেশে প্রথম কোনো অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন।

এর আগে সংসদ নির্বাচন কিংবা গণভোট বা অন্য কোনো নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হয়নি।
দেশের অধিকাংশ মানুষ মনে করেন, প্রথম এই অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। ওই সরকারের প্রশাসন ছিল সবচেয়ে বেশি নিরপেক্ষ।

কেমন ছিল দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী দুই নির্বাচন ১৯৯১ সালে সরকার গঠনের পর তৎকালীন ক্ষমতাসীন বিএনপি পরবর্তী নির্বাচনগুলোর জন্য অন্তর্বর্তী সরকারকে আইনি কাঠামোর মধ্যে আনেনি।

ফলে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবার সংকট তৈরি হয়।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ফ্রিডম পার্টিকে নিয়ে একতরফা নির্বাচন করে বিএনপি। ওই নির্বাচনে বিএনপি ২৭৮টি আসনে জয়লাভ করে। বাকি আসনগুলোর একটি আসনে ফ্রিডম পার্টি, ১০টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন, ১০টি আসনের ফলাফল অসমাপ্ত ছিল এবং একটি আসনের নির্বাচন আদালতের আদেশে স্থগিত হয়।

তৎকালীন সরকারদল বিএনপির অধীনে হওয়া ওই নির্বাচন বয়কট করেছিল আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

আন্দোলনের মুখে ওই সংসদ টিকেছিল মাত্র ১১ দিন।
নির্বাচন নিয়ে অবিশ্বাস, কারচুপির সমাধান হিসেবে দেশে প্রথমবারের মতো গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। ১৯৯৬ সালের ১২ জুন দেশে প্রথম কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এ সংসদের মেয়াদ ছিল পাঁচ বছর।

এ নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে। অন্য দলগুলোর মধ্যে বিএনপি ১১৬টি, জাতীয় পার্টি ৩২টি এবং জামায়াতে ইসলামী তিনটি আসনে জয়ী হয়।

এই নির্বাচনও দেশি ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। পরে ২০০১ সালে এবং ২০০৮ সালে অষ্টম এবং নবম জাতীয় সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। অন্য দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ৬২টি, জামায়াতে ইসলামী ১৭টি এবং জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট ১৪টি আসনে জয়ী হয়।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সর্বশেষ ভোট। এ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলোর মধ্যে বিএনপি ৩০টি, জাতীয় পার্টি ২৭টি এবং জামায়াতে ইসলামী দুটি আসনে জয়ী হয়।

এই তিনটি নির্বাচনে পরাজিতরা কারচুপির অভিযোগ আনলেও সবাই ভোটের ফলাফল মেনে নেয়। নির্বাচনগুলো সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছিল।

কেমন ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো ২০০৮-এর নির্বাচনে সরকার গঠনের পর ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা আওয়ামী লীগ এর পেছনে যুক্তি হিসেবে আনে—এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক।

পরবর্তীকালে ২০১৪ সালের ৫ জানুয়ারি দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ। এ নির্বাচন বর্জন করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল।

ওই নির্বাচনে আওয়ামী লীগ একাই ২৩৪টি আসন পায়, যার মধ্যে ১৫৩টি আসনে তারা জয়ী হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দশম জাতীয় সংসদের এই নির্বাচন ‘বিনা ভোটের নির্বাচন’ নামে পরিচিত।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বিশ্বাসযোগ্য করার আশ্বাস দিয়ে বিএনপিসহ বড় বড় দলগুলোকে আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ। কিন্তু পরে বিবিসিসহ সংবাদমাধ্যমের খবরে দেখা যায়, নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই ব্যালটভর্তি বাক্স নিয়ে আসা হয় কেন্দ্রে। অর্থাৎ রাতেই ব্যালট দিয়ে বাক্স ভরে রাখা হয়। ফলে ওই নির্বাচনটি ‘নিশিরাতের ভোট’ বলে পরিচিতি পায়।

ওই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৫৮টি আসন পায়। জাতীয় পার্টি ২২টি এবং মহাজোটভুক্ত অন্য দলগুলো আটটি আসনে জয়ী হয়। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি ছয়টি, গণফোরাম দুটি এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয়ী হন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট বয়কট করেছিল (জামায়াতে ইসলামীর নিবন্ধন ছিল না)।

২০১৪ সালের মতো ‘বিনা ভোটে’ আওয়ামী লীগ প্রার্থীরা যেন জয়ী না হয়, সেই ‘বিব্রতকর’ পরিস্থিতি এড়াতে এবার অভিনব কৌশল নেয় আওয়ামী লীগ। ডামি প্রার্থী হিসেবে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করায় দলটি। ফলে এই নির্বাচনটি পরিচিত পায় ‘আমি-ডামি নির্বাচন’ নামে।

এ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসন, জাতীয় পার্টি (জাপা) ১১টি আসন এবং জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি করে আসন জয়ী হয়। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন ৬২ জন, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

এই সংসদের মেয়াদ ছিল মাত্র সাত মাস। ২০২৪ সালের ৫ আগস্ট রক্তাক্ত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর থেকে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেও বিএনপি, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছিল। তারা আন্দোলন-সংগ্রামে বরাবরই ত্ত্ত্বাবধায়ক সরকার বহালের দাবি তুলে আসছিল।

২০২৫ সালের ২০ নভেম্বর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মধ্য দিয়ে ২০১১ সালে আদালতের রায়ে বাতিল হওয়া সেই তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এসেছে। আগামী চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে এই তত্ত্বাবধায়ক সরকার।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Ajker Mohadan

The Mohadan London Times 24 bd.com১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিবNews pub...
05/02/2026

The Mohadan London Times 24 bd.com
১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
News publisher and Editorial.
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬,
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, ‘সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেও এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। অর্থাৎ ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।’

একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি স্পষ্ট করে বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

ডেপুটি প্রেস সচিব আরও বলেন, ‘সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে।’

১৮০ কার্যদিবস নিয়ে চলমান আলোচনার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, এই সময়সীমাটি মূলত নির্বাচিত সংসদ সদস্যদের জন্য নির্ধারিত। নির্বাচনের পর সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘গণপরিষদ’ সদস্য হিসেবে সংস্কারসংক্রান্ত কাজগুলো করবেন। বিশেষ করে ‘জুলাই চার্টার’ ও সংশ্লিষ্ট সংস্কারের ধারা-উপধারার আইনি ভাষা নির্ধারণের জন্য এই সময়টি প্রয়োজন হতে পারে। এই প্রক্রিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকা থাকবে না বলেও তিনি নিশ্চিত করেন।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

04/02/2026

The Mohadan Washington Times 24 bd.com
বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান
News publisher and Editorial.
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury.
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬,

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যেকোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি।

আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চাই, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

তারেক রহমান বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর ফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে।

এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গেলেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

03/02/2026

"আমার এই পরম মধুময় অস্তিত্বে প্রেম-শক্তিতে আত্মসমর্পণ করে আমি বেঁচে গেছি। আমার অনন্ত জীবনকে ফিরে পেয়েছি।"

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

Address


247667

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mohadan Islami AP Bangla News 24 bd. com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share