07/04/2026
শিলচরের জনগণের জন্য ১০টি প্রতিশ্রুতি:
১. শিলচরকে বন্যামুক্ত করার জন্য উন্নত ভূগর্ভস্থ (Underground) ড্রেনেজ সিস্টেম নির্মাণ।
২. সাশ্রয়ী উন্নত চিকিৎসার জন্য শিলচরে AIIMS প্রতিষ্ঠা।
৩. বরাক উপত্যকার চাকরি বরাক উপত্যকার মানুষের জন্য সংরক্ষণ নিশ্চিত করা।
৪. শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে "ভাষা শহীদ রেল স্টেশন" রাখা।
৫. NIT শিলচর এর শিক্ষার্থীর আসন সংখ্যা দ্বিগুণ করা।
৬. আসাম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে "শিলচর ইউনিভার্সিটি" করা এবং এর সক্ষমতা দ্বিগুণ করা।
৭. শিলচরকে ধুলোমুক্ত শহরে পরিণত করা, যাতে ছোট শিশুদের অল্প বয়সে চশমা পরতে না হয়।
৮. শিলচরে BPO কোম্পানি স্থাপন এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন, যাতে কর্মসংস্থানের জন্য স্থানীয়দের বাইরে যেতে না হয়।
৯. শিলচরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ।
১০. ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতলা পয়েন্ট পর্যন্ত ভূগর্ভস্থ টানেল রোড নির্মাণ করে উপরের অংশকে শপিং প্লেস হিসেবে গড়ে তোলা।
এই চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনারা আমাকে ভোট দিন। আমার নির্বাচনী প্রতীক: সরস্বতী মায়ের "বীণা"।
(EVM)-এর ৫ নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের একটি ভোটই পারবে যুব সমাজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে
Paplu Nath