অন্বেষণ

অন্বেষণ নতুন কিছু খুজে বের করার চেষ্টা, জ্ঞান এবং সত্যের অন্বেষণ�

07/11/2025

কবে আসবে মদিনার পয়গাম।।
゚viralシalシ

রোজ সন্ধ্যায় এই নারীকে ও পুরুষকে দেখি। কখনো বসে গল্প করেন। কখনো বা মন খারাপ করে থাকেন, দুজন দু দিক ফিরে। একদিন জিজ্ঞাসা ...
06/11/2025

রোজ সন্ধ্যায় এই নারীকে ও পুরুষকে দেখি। কখনো বসে গল্প করেন। কখনো বা মন খারাপ করে থাকেন, দুজন দু দিক ফিরে। একদিন জিজ্ঞাসা করলাম, আপনারা কী হন সম্পর্কে। বৃদ্ধ পুরুষটা বললেন, আমি ওর স্বামী। প্রিয়তম।
প্রিয়তম শব্দটা শুনে পাশে থাকা বৃদ্ধা শাড়ির আঁচলে মুখ ঢেকে বললেন, লোকটার আক্কেল হইলো না। কী সরমের কথা!
বৃদ্ধ হাসতে থাকলেন।
মূলত এই দুজন স্বামী-স্ত্রী। থাকেন ঢাকার এক বস্তিতে ।

মাঝে মাঝে দেখি বৃদ্ধ একাই বসে থাকেন। পান বি-ড়ি বিক্রি করেন। গালে হাত দিয়ে কী যেন ভাবেন। একদিন জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? বললেন, আমার বাড়িআলীর(স্ত্রী) খুব জ্বর।
আহা। তা আপনি তাকে বাসায় রেখে চলে এলেন!
বললেন, কী করবো। সংসার চালানো লাগে নাহ! মানুষটা কী যে করতেছে একলা একলা!
আরেকদিন দেখি দুজন বসে বেশ খুনসুটি করছেন। কাছে গেলাম। একজন সুপারি হাম্বল দস্তায় পিষছেন, গুড়া করছেন। তিনি নিজেও পান খান। আরেকজন পানে চুন লাগাচ্ছেন।
দুজন দুজনকে পান বানিয়ে দিচ্ছেন। বৃদ্ধ স্বামী পান মুখে দিয়ে বললেন, সুপারি শক্ত হইছে।
এবার বৃদ্ধা স্ত্রী পাশ থেকে ইয়ার্কির ছলে বলছেন, ওই মিয়া প্রতিদিন বাকি খাও। তার উপর আবার ভুল ধরো ক্যান।
এবার স্বামীটা বললেন, আরে একদিন সব শোধ কইরা দেব। দেইখো। আমি এতো সস্তা খরিদ্দার নাহ।

পাশ থেকে জীবনের শেষ দিকে আসা একজন স্বামী স্ত্রীর এমন আদুরে ভালোবাসার খুনসুটি দেখতে আরও লোভ হচ্ছে আমার।

কাছে গিয়ে বললাম, চাচা একটা পান দেন। তিনি পান সাজালেন। পাশে বসে স্ত্রী কাগজ বের করে দিলেন।
গতকাল দেখলাম, সে চাচি একাই দাঁড়িয়ে আছেন। মনটা বিষণ্ণ। বললাম, চাচি কী হয়েছে? বললেন, আপনার চাচা গেছে চা খাইতে এখনো আসে নাই।
বললাম, তিনিতো আর ছোট মানুষ নন। এতো চিন্তা কিসের। বললেন, এতো দেরি করবো কী জন্য যতই বড় মানুষ হোক। দিনকাল ভালো না।
যুগ যুগ সংসার করে এসেও স্বামী তার কয়েক মিনিটের জন্য আড়াল হয়েছে তাতেই বেচার মুখে মেঘ জমেছে। আহা ভালোবাসা।
বললাম, চাচি মন খারাপ করেন না। দেন পান দেন।
ঠিক তখনই তার স্বামী অর্থাৎ বৃদ্ধ লোকটা হাজির। এসেই অপরাধী বালকের মতো বললেন, আহারে । হইছে কি জানো, চা খাইতে গিয়া আমাগো গ্রামের সেলিমের লগে দেখা। হেইজন্যই দেরি হইছে।
স্ত্রীর চোখে মুখে অভিমান। বলল, এই জন্যই আপনারে যাইতে দেই না । গেলেই দেরি করেন।
আমি পান মুখে দিয়ে তাদের দেখি তাকিয়ে রইলাম। এই ইট পাথরের শহরে ধুলাবালির ফুটপাথে যেন গোলাপ হয়ে ফুটে আছে দুজন মানুষ আর তাদের ভালোবাসা।
👉 cp,post..

02/11/2025

সূর্যাস্ত যায় আবার সকালে উদিত হয়,কিন্তু।
゚viralシalシ

Address

Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্বেষণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category