TARAQ VLOGS

Call Contact the business

TARAQ VLOGS TARAQ VLOGS

খুব সাধারণ একটা বিয়ে করবো। একদম সাদামাটা। আজকের সমাজ প্রথম দেখাতেই যেটাকে ব্যাকডেটেড বলবে, ঠিক সেরকম!দুই পক্ষ থেকে ২০-৩০...
22/04/2025

খুব সাধারণ একটা বিয়ে করবো। একদম সাদামাটা। আজকের সমাজ প্রথম দেখাতেই যেটাকে ব্যাকডেটেড বলবে, ঠিক সেরকম!

দুই পক্ষ থেকে ২০-৩০ জন মানুষ থাকবে। কোনো ফ্যামিলির ওপর কোনো রকম আর্থিক চাপ থাকবে না। অহেতুক লোক দেখানো বিড়ম্বনার মাঝ দিয়ে কেউ যাবে না। দু’হাত ভরে সবাই আমাদের অনেক দোয়া দেবে।

আমি সেদিন একদম হালকা সাজবো। আমার খুব কাছের কোনো বান্ধবী আমাকে খুব সাধারণভাবে সাজিয়ে দেবে, যাতে আমাকে একদম পুতুলের মতো না লাগে। দুই হাত ভর্তি মেহেদি দেবে। ব্যাস! মেকআপের আড়ালে আমি আমার বিদায়বেলার কষ্টগুলোকে কোনোভাবেই ঢেকে দিতে চাই না। কিংবা কাজল ছড়িয়ে যাওয়ার ভয়ে আমি আমার কান্নাগুলোকেও আটকে রাখতে চাই না। আমি সেদিন মন খুলে কাঁদবো। আমার জন্য কতটুকু ভালোবাসা সবাই সঞ্চয় করে রেখেছে, চুপচাপ বসে বসে সেগুলো উপভোগ করবো।

ঘরোয়া পরিবেশে ছিমছামভাবে সবাই এলোমেলো ভাবে ছড়িয়ে-ছিটিয়ে গল্প করবে। কারো মাঝে কোনো তাড়াহুড়া থাকবে না। খুব কম আয়োজনের মাঝেই আমাদের বিয়েটা হবে।

কাবিনের টাকা যেখানে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হবে না, কিংবা “আমার অমুকের এত কাবিনে বিয়ে হয়েছে, আমার তো আরও বেশি হতে হবে”—এরকম কোনো ঘটনা অহেতুক চাপ ফেলবে না। শরিয়ত মোতাবেক সেটা কেবলমাত্র তার অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করে দেবে এবং আমার কিংবা আমার ফ্যামিলির সেটাতে কোনো মতভেদ থাকবে না। খুব শান্ত একটা পরিবেশে সবাই আমাদের দোয়া করে বিদায় দেবে।

বিলাসিতা বলতে থাকবে একটা ফটোগ্রাফার, যে আমার ছোট ভাই বা মাহরাম কেউ হবে—যে আমাকে অযথা প্রেশারে ২-৩ ঘণ্টা ধরে সবার থেকে আলাদা করে রাখবে না। সে শুধুমাত্র আমার মুহূর্তগুলো ফাঁকে-ফাঁকে নিজের মতো করে ধারণ করবে, একদম আমার অজান্তে। সেদিন আমি কোনো পোজ দিতে বাধ্য না। একটু যদি ছাদে যাই, দু’জনে পাশাপাশি দাঁড়িয়ে নিশ্চিন্তে চা খেতে খেতে কিছু ক্লিক—এতটুকুই পোজ! খুব সহজ না? আসলেই অনেক সহজ।

আজকালকার ট্রেন্ডগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না। আমি জানি না “ব্রাইডাল শাওয়ার” কী, আমি জানি না “ব্যাচেলর নাইট”, “মেহেদি নাইট”, “হলুদ সন্ধ্যা” কিংবা “আইবোরোভাত” কাকে বলে। আমি শুধু একটা কথা জানতে চাই—এগুলো কি আমার ভবিষ্যতের সুখের কোনো গ্যারান্টি দিতে পারবে? তবে?

না, তোমার সাধ্যের মধ্যে থাকলে তুমি মনভরে করো। কিন্তু আমি আমার বাবার সারাজীবনের সঞ্চয়, আমার জন্য করা ভালোবাসার প্রতিফলন, মানুষের দুইবেলা কাচ্চির পেছনে ঢেলে সমালোচনা শুনতে বাধ্য নই।

সমস্যা হচ্ছে, এটাই স্বাভাবিক। এই স্বপ্নটাই আমরা সারাজীবন দেখি। কিন্তু “লোকে কি বলবে?” এই কথাটুকুর কাছে এসে হেরে যাই। সমাজের তৈরি করা বাড়াবাড়িতে একটু সাহস করে যদি এড়িয়ে যাই, জীবনটা কিন্তু আসলে অনেক সহজ হয়ে যায়।

সাধারণ স্বপ্নগুলোই কিন্তু ভ 'য়ংক' র সুন্দর হয়।
আর সন্তুষ্টির বিয়েগুলোতেও কিন্তু রহমত বেশি হয়!

— ফাইজা আরুশা

08/06/2024
07/06/2024
02/06/2024

follow my page saudiarabia #

28/05/2024

প্রকৃতিকর অপরুপ সৌন্দর্যে সজ্জিত এই আবাহা শহর 🇸🇦

Address


32952

Telephone

+966573080867

Website

Alerts

Be the first to know and let us send you an email when TARAQ VLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TARAQ VLOGS:

Shortcuts

  • Want your business to be the top-listed food & beverage service?

Share