02/09/2026
অনেকেই জিজ্ঞেস করেন — উগান্ডায় জমিটা কি কিনেছেন, নাকি লিজ নিয়েছেন?
সহজ উত্তর — লিজ।
কেন কিনি নাই?
কারন উগান্ডার আইন ব্রিটিশ আইন, অনেকটা আমাদের বাংলাদেশের মতই। ওখানে একজন ফরেনার নিজের নামে জমি কিনতে পারে না। লোকালরা পারে, আমরা পারি না।
আমরা যা পারি — লিজ নিতে। ১ বছর, ৫ বছর, ১০ বছর, ৪৯, ৫০ — সর্বোচ্চ ৯৯ বছর পর্যন্ত।
//.\\
এখন প্রশ্ন আসে — লিজ নেয়া জমি বেচব কিভাবে?
লিজটাই বিক্রি হয়।
আমরা হয়তো ভাবি ৫০০০ একর অনেক বড় জমি। উগান্ডায় গেলে দেখবেন ৫০ হাজার, ১ লাখ, আড়াই লাখ, ৩ লাখ একরের ফার্ম আছে — সবই লিজে নেয়া। আর এই লিজ হাত বদল হয়, দামও বাড়ে।
উদাহরণ দেই আমাদের নিজেদেরই।
পাকওয়াচে — নীল নদের পাশে যেখানে আমাদের পিরামিড রিসোর্ট হবে — ওই জমিটা এক ফরেন কোম্পানি ২২ সালের দিকে ৯৯ বছরের জন্য লিজ নিয়েছিল। ৩ বছর পরে সে লিজটা ছেড়ে দিতে চায়। আমরা কিনে নিয়েছি, হাতে পেয়েছি প্রায় ৯৬ বছর।
দাম? সে যে দামে নিয়েছিল, তার প্রায় ৪ গুণ।
মানে, লিজের মধ্যেও জমির দাম বাড়ে। ওখানে এটাই নরমাল সিস্টেম।
//.\\
৯৯ বছর পরে কি হবে?
জমিটা যার দখলে থাকে, যে ডেভেলপ করছে — রিনিউ করার রাইট তারই। কোম্পানি গিয়ে চাইলে গভমেন্ট তাকেই দেবে। সে না নিলে তখন আবার মার্কেটে উন্মুক্ত হবে।
আর একটা কথা।
জমিটা আমার ব্যাক্তিগত নামে না — কোম্পানির নামে। কোম্পানিতে এখন ৪ জন ডিরেক্টর, চারজনই ফরেনার, একজনও লোকাল না। এই কারনে কোম্পানিটা ফরেন কোম্পানি।
ডিরেক্টরদের একজন যেদিন লোকাল হবে, কোম্পানিটা লোকাল কোম্পানিতে কনভার্ট হয়ে যাবে। আর লোকাল কোম্পানি লিজের জমিকে ফ্রি হোল্ডে কনভার্ট করে ফেলতে পারে।
ওয়ার্ক পার্মিট নিয়ে ৮-১০ বছর থাকলে সিটিজেনশিপের জন্য এপ্লাই করা যায়।
ইনশাল্লাহ, হয়ে যাবে।