25/08/2026
"এতো সাহায্য করে কি বলবো??
কিছু মানুষ বাচ্চা হওয়ার পরে এত হেল্পফুল হয়ে ওঠে, এত হেল্পফুল হয়ে ওঠে একেবারে বলার বাইরে।
দাও বাচ্চাটা আমাকে দাও। যাও তুমি কাপড়গুলো কেঁচে নাও।
যাও বাচ্চাটা আমাকে দাও। আমি ধরছি। তোমাকে একদম চিন্তা করতে হবে না।
তুমি বরং বাসনটা মেজে নাও। তা বাচ্চাটা আমাকে দাও। তুমি একদম চিন্তা করো না। আমি সামলাচ্ছি।
তো তুমি বরং রান্নাটা করে নাও।
এত হেল্প! এত সাহায্য করতে আপনাকে কে বলেছে?
আপনি যে আপনার মন থেকে ভেবে এতটা আমাকে সাহায্য করলেন, তার কোনো প্রয়োজন ছিল না।
মানে আর তারপরে যেই কাজটা হয় যাবে...
দেখো দেখো কাঁদছে। মানে তোমাকে অনেকক্ষণ দেখেনি তো, খিদে পেয়েছে বোধহয়। একটু দুধ খাইয়ে দাও।
বাবা তোমার কাছে এছাড়া ঘুমায় না। আমার মনে হয় ঘুম পেয়ে গেছে। নাও নাও তুমি নাও, ঘুম পাড়িয়ে দাও।
আমি যাই।
এত সাহায্য করতে আপনাদের কে বলেছে? মানে নেক্সট টাইম যদি সাহায্য করতে ইচ্ছা করে, কাজগুলো নিজে করে নেবে।